Editor

8890 Posts
নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের

নাবালিকা ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ গ্রামবাসীদের

আট বছরের নাবালিকা ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পরে দুই সপ্তাহ কেটে গেলেও নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়নি। ফলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রামপুর- বারোবিশা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি তুফানগঞ্জ -২ নম্বর ব্লকের রামপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া ওই নাবালিকা। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে প্রতিবেশী অনিল সরকারের (৫০) বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তের শাস্তির দাবিতে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তবে অভিযুক্ত গ্রেফতার হলেও, নাবালিকার শারীরিক পরীক্ষা নিয়ে হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাই পথ অবরোধে সামিল হন বিক্ষোভকারীরা।
Read More
সংরক্ষণের প্রশ্ন নিয়ে হাইকোর্টের কাছে বড় ধাক্কা খেলো হরিয়ানার সরকার

সংরক্ষণের প্রশ্ন নিয়ে হাইকোর্টের কাছে বড় ধাক্কা খেলো হরিয়ানার সরকার

আদালতে বড়সড় ধাক্কা খেল মনোহরলাল খট্টর সরকার। শুক্রবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বেসরকারি ক্ষেত্রে স্থানীয়দের ৭৫ শতাংশ সংরক্ষণকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিল। ফলে উচ্চ আদালত এই সংরক্ষণকে খারিজ করে দিয়েছে। সেই কারনে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হরিয়ানা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনায় রয়েছে। অন্যদিকে খট্টর সরকার স্থানীয় তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি করে ‘দ্য হরিয়ানা স্টেট এমপ্লয়েমেন্ট অব লোকাল ক্যান্ডিডেটস অ্যাক্ট’।এই আইনের নিয়ম অনুযায়ী বেসরকারি সংস্থাগুলিতে ৩০ হাজার টাকা বেতনের চাকরির ক্ষেত্রে ৭৫ শতাংশ ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত করতে হবে। অন্যদিকে ২০২০ সালে ওই রাজ্যের বিধানসভায় পাশ হওয়া আইন ২০২১ সালের মার্চে ‌এসে কার্যকর হয়। এছাড়াও স্থানীয় বাসিন্দা হিসেবে স্বীকৃতি পাওয়ার সময়সীমাকে…
Read More
অবশেষে ঘোষণা করা হল ‘কাবুলিওয়ালা’-র মুক্তির দিন

অবশেষে ঘোষণা করা হল ‘কাবুলিওয়ালা’-র মুক্তির দিন

অবশেষে মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘কাবুলিওয়ালা’ ছবির পোস্টার। বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি বড়দিনে (২৫ ডিসেম্বর) মুক্তি পাবে।চলতি বছরের শুরু থেকেই এই সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পটি এখনো শিশুদের কাছে খুবই আকর্ষণীয়।মঙ্গলবার (১৪ নভেম্বর) ছবিটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। পোস্টারে দেখা যাচ্ছে কাবুলিওয়ালার হাত ধরে হাঁটছেন ছোট্ট মিনি। এদিকে, একই ছবি SVF-এর ভেরিফায়েড ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা ছিল, "'কাবুলিওয়ালা' সুদূর মরুভূমি থেকে কলকাতায় আসছে।" ছবিতে মিঠুনকে মাথায় পাগড়ি, ঝোপঝাড় দাড়ি, কাঁধে ঝোলা, আফগানী পোশাক পরা দেখা যাচ্ছে। অন্যদিকে মিনি একটা ফ্রক পরে আছে। মাথায় গোলাপি ফিতা বাঁধা। এই সিনেমায়…
Read More
‘বিদ্যুৎ চুরি’র অভিযোগে ৬৮ হাজার টাকা জরিমানা কুমারস্বামীকে

‘বিদ্যুৎ চুরি’র অভিযোগে ৬৮ হাজার টাকা জরিমানা কুমারস্বামীকে

দীপাবলির রাতে বেআইনিভাবে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়ে সাজানো হয়েছিল বলে অভিযোগ উঠলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ওপর। যার জেরে ব্যাঙ্গালোর ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড তাঁর কাছ থেকে ৬৮ হাজার ৫২৬ টাকা জরিমানা করেছে। ‘বিদ্যুৎ চুরি’ নিয়ে কুমারস্বামীকে খোঁচা দিতেও ছাড়ছে না রাজ্যের শাসকদল কংগ্রেস এবং এক্স হ্যান্ডেলে সিদ্ধারামাইয়ার দলের তরফে দেবেগৌড়া-পুত্রকে তাঁকে ‘বিশ্বের একমাত্র সৎ ব্যক্তি’ বলে কটাক্ষ করা হয়েছে। তবে বিদ্যুৎ চুরির এই পুরো ঘটনাটি একটি ‘ষড়যন্ত্র’ বলে পাল্টা অভিযোগ করেছেন জনতা দল। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই “কুমারস্বামী সোচ্চার” বিরুদ্ধে এধরনের অভিযোগ করা হচ্ছে। এছাড়াও যেভাবে জরিমানার অঙ্ক কষা হয়েছে, তারও নিন্দা করেছে দেবেগৌড়ার দল। তবে কর্ণাটকের…
Read More
ভারতীয় অধিনায়ক রোহিতের সাথে জার্সি বদল করলেন ডেভিড বেকহ‌্যাম

ভারতীয় অধিনায়ক রোহিতের সাথে জার্সি বদল করলেন ডেভিড বেকহ‌্যাম

আপন দক্ষতায় ডেভিড বেকহ‌্যাম যখন গোল করতেন তখন উল্লাসে ফেটে পড়ত গোটা গ‌্যালারি। অবশ্য বুধবার বিরাট কোহলি যখন ওয়াংখেড়েতে পঞ্চাশতম শতরানের নজর গড়লেন এবং শামির সাত শিকারের দাপটে যখন ভারত নিউ জ়িল‌্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল তখনও সমর্থকরা চিৎকারে ভরিয়ে দিয়েছিল গ‌্যালারি।তবে এ বারে সেদিনের ম্যাচে তিনি ছিলেন দর্শকের ভূমিকায়। তাই কোনটাকে আগে রাখবেন খেলোয়াড় বেকহ‌্যাম তাঁর জীবনের গ‌্যালারির উল্লাস নাকি ওয়াংখেড়েতে বিরাট রাজার জয়ধ্বনি- ঠিক করতে পারেননি তিনি। অন্যদিকে বৃহস্পতিবার এক ভিডিওতে ইন্টার মায়ামি ক্লাবের অন‌্যতম কর্ণধারকে বলতে শোনা যায়, “ফুটবল সমর্থকেরাই সবসময় উল্লাসের দিক থেকে এগিয়ে থাকবে। কিন্তু বুধবারের ওয়াংখেড়েতে খেলা দেখার পর তাঁরা আমায় নতুন করে ভাবনায় ফেলে…
Read More
জম্মু ও কাশ্মীরে কুলগামে জওয়ানদের গুলিতে নিহত ৫ লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরে কুলগামে জওয়ানদের গুলিতে নিহত ৫ লস্কর জঙ্গি

কুলগামে বৃহস্পতিবার রাত থেকেই চলছিলো গুলির লড়াই।তবে শুক্রবার অর্থাৎ আজ ভোরে সেই গতি বাড়ে ও সাফল্যও মেলে ভারতীয় সেনা জওয়ানদের। তাঁদের গুলিতে নিহত হয় পাঁচ লস্কর জঙ্গি। বিগত দু’দিন ধরে কুলগাম জেলার সামনো এলাকায় পুলিস এবং সিআরপিএফ একযোগে ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস ও ৯ আধাসামরিক বাহিনী, তল্লাশি অভিযান চালাচ্ছে। সঙ্গে গুলির লড়াইও চলছে জঙ্গিদের সঙ্গে। গোপন সূত্রে জওয়ানরা জানতে পারেন, সামনো গ্রামের এলাকায় বেশ কিছু বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তারপর ওই এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সেনা ও পুলিশ মিলে শুরু করেন তল্লাশি অভিযান।এবং সন্দেহজনক বাড়িগুলির দিকে যাওয়া মাত্রই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। তারপর সেখানে পালটা জবাব দেয় জওয়ানরাও।…
Read More
ছট পুজো উপলক্ষে চলছে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি

ছট পুজো উপলক্ষে চলছে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি

ছট পুজো উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন নদী ঘাটগুলোতে জোর প্রস্তুতি। অপরদিকে, ছট পুজো উপলক্ষে বাঁশের তৈরি বাঁশের বিভিন্ন কুলো ও ডালির পসরা সাজিয়ে জলপাইগুড়ি শহরে বিক্রেতারা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীর ও পুকুর ঘাট গুলোর পাশাপাশি ময়নাগুড়ি ব্লকের জর্দা নদীর ঘাটে পুরো দমে চলছে ছট পূজোর ঘাট নির্মাণের কাজ। জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক সহযোগিতায় এই কাজ শুরু হলো এবছর এই প্রথম। আনুমানিক ২ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে জর্দা নদীর ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকো, প্যান্ডেল, আলো, সেই সঙ্গে ঘাট সংস্কারের কাজ চলছে পুরোদমে। যদিও ময়নাগুড়ি পুরসভা এবং ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, বিহারী জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে…
Read More
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-তামান্না

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয়-তামান্না

'গলি বয়' খ্যাত অভিনেতা বিজয় ভার্মা তামান্না ভাটিয়ার সঙ্গে ডেট করছেন। এই মুহূর্তে জুটি বেঁধে সর্বত্র দেখা যাচ্ছে তাদের। ওয়েব সিরিজ 'লাস্ট স্টোরিজ ২'-এর শুটিংয়ের সময় তারা একে অপরের কাছাকাছি আসেন। সম্পর্কে জড়ান বিজয়-তামান্না। কয়েক মাস আগে অভিনেত্রী বিজয়কে 'তার সুখের ঠিকানা' বলেছিলেন। সম্প্রতি, মনীশ মালহোত্রার বাড়িতে দীপাবলি অনুষ্ঠানের পরে, তামান্নার বিজয়ের হাত টেনে গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হয়েছিল। তাদের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে জল্পনা চলছে সর্বত্র। স্বাভাবিকভাবেই পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ আসছে। কবে চার হাত এক হবে বিজয়-তামান্নার? উত্তর শীঘ্রই পাওয়া যাবে। শোনা যাচ্ছে, বিয়ের জন্য চাপ দিচ্ছে অভিনেত্রীর পরিবার। তামান্না ৩৩ বছরে পা দিয়েছেন। অভিনেত্রীর পরিবার খুব…
Read More
অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারছেন-না জ্যোতিপ্রিয়

অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারছেন-না জ্যোতিপ্রিয়

রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক।তাঁর জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে গেলেও শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার আদালতে তাঁকে পেশ করবে না জেল কর্তৃপক্ষ। অথচ মঙ্গলবারই জেলের সুপার জানিয়েছিলেন, জ্যোতিপ্রিয় সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন। তবে তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে কি না সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। গত ২৭ অক্টোবরও জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পর আদালতে ইডি হেফাজতের নির্দেশ শুনে অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি। তার পর ২ দিন বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলায় ইডি হেফাজতে সুস্থই ছিলেন তিনি। তাই গত রবিবার আদালত তাঁকে ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠান। তবে আদালতের থেকে বেরিয়েও বারবার তিনি নিজেকে অসুস্থ বলে দাবি করতে থাকেন।…
Read More
ফের ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে জখম ১৯

ফের ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে জখম ১৯

ফের ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল উত্তরপ্রদেশের এটাওয়ায়। গতকাল রাত ২টো নাগাদ দিল্লি থেকে বিহারের সহর্ষাগামী বৈশালী এক্সপ্রেসের এস-৬ কামরায় আচমকা আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কামরায়। জখম হন ১৯ জন যাত্রী। যাদের মধ্যে ১১জনের আঘাত গুরুতর। শোনা যায়, গতকাল রাতে ট্রেন ছাড়ার পর যাত্রীরা টের পান কামরায় আগুন লেগেছে। তৎক্ষণাৎ টের পাওয়া মাত্রই তাঁরা ট্রেনের চেন টেনে ট্রেন টিকে থামিয়ে সেখানে নেমে পড়েন সকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছান রেলকর্মীর। শুরু হয় আগুন নেভানোর কাজ। রেলের লাগাতার প্রচেষ্টা পরও সেই আগুন নেভাতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা। আর ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় গোটা কামরাটি।ওই…
Read More