Editor

8890 Posts
মেয়ের টানে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর

মেয়ের টানে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর

ছয় মাসের জন্য অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর। একসময় বলিউডে 'চকলেট বয়' নামে পরিচিত এই অভিনেতা ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।বিরতি নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলিউড অভিনেতা বলেন, আমি কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়ে আমার মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই। এর আগে গুঞ্জন ছিল রণবীর কাপুর অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। অবশেষে তা সত্যি হলো। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর।উল্লেখ্য, সিনেমার শুটিংয়ের কারণে রাহাকে বেশি সময় দিতে পারেন না বলে জানান তিনি। যে কারণে ছয় মাস ক্যামেরা থেকে দূরে থাকবেন তিনি।
Read More
মাটির তলা থেকে উঠে এল একের পর এক মানুষের মাথার খুলি, ভয়ে পালালেন শ্রমিকরা

মাটির তলা থেকে উঠে এল একের পর এক মানুষের মাথার খুলি, ভয়ে পালালেন শ্রমিকরা

ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুরের তোপখানা পাড়ায়।সেখানে সরকারি জমিতে তৈরি হতে চলেছে বিদ্যুৎ বণ্টন দফতরের নতুন অফিস। জমিটি আগে বেসরকারি মালিকানাধীন থাকলেও বিদ্যুৎ বণ্টন দফতর অফিস তৈরির জন্য সেটি কেনে। বেশ কয়েক মাস আগে সেখানে ভিত খোড়ার কাজ শুরু হলে তখনও কয়েকটি হাড়গোড় পাওয়া গিয়েছিল।কিন্তু কাজ চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যায় ভিত খুড়তেই একের পর এক খুলি ও হাঁড় দেখা যেতে থাকে। ভয়ে সেখান থেকে কাজ ছেড়ে পালিয়ে যান শ্রমিকরা। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় মুঘল আমলে খান সেনারা থাকতেন। সেজন্য আজও এখানে বহু পরিবারের পদবি খান। তখনকার দিনে বাড়িতে বাড়িতে কবর দেওয়ার প্রচলন ছিল। তাই হয়তো খননের ফলে মানুষের কঙ্কাল উঠে আসছে।এমন…
Read More
নার্সিংয়ে ভর্তিতে দুর্নীতির অভিযোগ

নার্সিংয়ে ভর্তিতে দুর্নীতির অভিযোগ

বৃহস্পতিবার অবকাশকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের  বেঞ্চে জবাব দিতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরকে। অভিযোগ, যে সকল প্রার্থীরা প্রথমের দিকে র‍্যাঙ্ক করেছিলেন তাঁদের কলকাতা ও সংলগ্ন জেলা থেকে দূরে পাঠিয়ে দেওয়া হয়। তারপর আবার নতুন করে শূন্য আসনের ঘোষণা করে পিছনে র‍্যাঙ্ক করা প্রার্থীদের অবৈধভাবে সেখানে ভর্তির সুযোগ করে দেওয়া হচ্ছে। এই মেধা তালিকায় আগে র‍্যাঙ্কে থাকা প্রার্থীদের দূরে পাঠিয়ে পিছনের দিকে থাকা প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক প্রার্থী। মামলায় অভিযোগ করা হয়েছে, গত জুন মাসে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাশ করা প্রার্থীদের কাউন্সেলিং হয়। তখন কাছে কোনও মেডিক্যাল কলেজে শূন্যপদ না থাকায় কলকাতা–সহ দক্ষিণবঙ্গের…
Read More
ধর্মশালায় কিভাবে ছুটি কাটালেন ভারতীয় দল?

ধর্মশালায় কিভাবে ছুটি কাটালেন ভারতীয় দল?

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের পরের ম্যাচ খেলতে বুধবারই লখনউ পৌঁছে গিয়েছেন। তবে তার আগে দু’দিন ধর্মশালায় কাটিয়েছে তারা। কোচ রাহুল দ্রাবিড়ও সাপোর্ট স্টাফেদের নিয়ে ট্রেক করতে গিয়েছিলেন। এছাড়াও শোনা গিয়েছে, ধর্মশালায় গিয়ে একটি স্থানীয় আশ্রমে গিয়ে ঘুরে আসেন কোহলিও। এবং দলের তরফ থেকে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের জন্যে হোটেলে একটি র‌্যাম্প শোয়ের আয়োজন করা হয়। দলের প্রত্যেক সদস্যকেই সেখানে অংশ নিতে হয়। বিশ্বকাপে ভারতীয় দল পাঁচটির মধ্যে প্রতিটি ম্যাচই জিতেছেন। সাফল্যের অন্যতম কারণ হিসাবে অনেকেই তুলে ধরেছেন সাজঘরের উৎফুল্ল পরিবেশকে। ক্রিকেটারেরা একে অপরের সাফল্যে উজ্জীবিত হচ্ছেন। দলের ফুরফুরে মানসিকতার প্রকাশ পাওয়া যাচ্ছে তাঁদের প্রতি ম্যাচেই। বেশ কিছু ক্রিকেটার এই…
Read More
সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০টি বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০টি বুনো হাতির দল

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০টি বুনো হাতির দল। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট মেঘনাৎ সাহা নগড় এলাকায় শুক্রবার সকালে গ্ৰামে দাপিয়ে বেড়ালো ৩০ টি বুনো হাতির দল। জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করে দাপিয়ে বেড়ায়। এদিন সকালে পথ চলতি মানুষরা হাতির মুখোমুখি হয়ে পড়ে। দিনের আলোতে গ্ৰামের রাস্তায় চলছে হাতির দল। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More
বলিউডে নতুন মাইলফলক জুড়ল জয়া

বলিউডে নতুন মাইলফলক জুড়ল জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রায় প্রতিটি সিনেমাই ব্যবসাসফল হওয়ার পাশাপাশি তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে প্রশংসিত হয়। কয়েক মাস আগে তার অভিনীত 'অর্ধাঙ্গিনী' ছবিটি সুপারহিট হয়েছে। সে রেশ থেকে মুক্তি পেতেই নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরেছেন এই অভিনেত্রী। গতকাল মুক্তি পেয়েছে জয়ার 'দশম অবতার'। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে দর্শকরা জয়াকে দেখতে পাচ্ছেন শ্রীজিতের নির্দেশনায়। প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং যীশু সেনগুপ্তের মতো জনপ্রিয় তারকারা সিনেমাটিতে জয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। যার কারণে প্রথম থেকেই ছবিটিকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। যার প্রমাণ মিলেছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড গড়েছে 'দশম অবতার'।…
Read More
পঞ্চমীতে ঘরে ঢাক বাজিয়ে ঠাকুর আনলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

পঞ্চমীতে ঘরে ঢাক বাজিয়ে ঠাকুর আনলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

বাঙ্গালীর সবথেকে বড়ো পুজো শুরু। ধুপের গন্ধ, ঢাকের তাল, হালকা ঠান্ডা আমেজ বাতাসে, সব মিলিয়ে মন ফুরফুর বাংলার। তবে নিজেদের পুজোর প্ল্যানের পাশাপাশি আমজনতার চোখ থাকে তারকাদের দিকেও। পুজোয় তাঁদের বাড়ি কীভাবে সেজে উঠেছে, তাঁরাই বা কেমন সেজেছেন এই সব দিকে  নজর থাকে জনতার! তবে পঞ্চমীর দিন রাতেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবাসনের পুজোয় চোখ পড়ল নেটিজনদের। মা, বাবা, পরিবার, আত্মীয়, প্রতিবেশীদের নিয়ে পুজোয় মেতে উঠেছেন তিনি। একটি ভিডিওতে দেখা  যায় মিমি একটি ফ্লোরাল শাড়ি আর হাতাকাটা ব্লাউজে সেজেছেন। তাঁর প্রধান অলঙ্কার ছিল একগাল হাসি। দুর্গামায়ের সামনে দাঁড়িয়ে সকলের সঙ্গে সেলফি তুলে আবার কখনও একা বসে ছবি তুলে আনন্দে রয়েছেন তিনি।…
Read More
‘নমো ভারত’কে সবুজ পতাকা দেখালেন নরেন্দ্র মোদী

‘নমো ভারত’কে সবুজ পতাকা দেখালেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল সোয়া ১১ট নাগাদ উদ্বোধন  করলেন ভারতের প্রথম রিজিওনাল ফাস্ট ট্রানজিট সিস্টেম 'নমো ভারত'। এই ট্রেনটি এখন আপাতত দিল্লি-গাজিয়াবাদ-মিরাট রুটের পথে ছুটতে শুরু করবে।পরে আরও বেশ কিছু রুটে ছুটতে শুরু করবে এই ট্রেন। আজকে যে রুটে ট্রানজিট সিস্টেমের উদ্বোধন হল সেটি প্রায় ১৭ কিমি দীর্ঘ হবে। গত ২০১৯ সালের ৮ মার্চ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ উদ্বোধনের পর আগামিকাল, ২১ অক্টোবর থেকে এই সিস্টেমে যাত্রী পরিষেবা চালু হবে।এদিকে এই গোটা ট্রানজিট সিস্টেমে থাকবে ২৪টি স্টেশন।এছাড়াও দিল্লি এবং মিরাটের মাঝে এই রুটে মোট পাঁচটি স্টেশন থাকবে - সাহিবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো।তবে…
Read More
পুরানো রীতি মেনেই এখনও দূর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে

পুরানো রীতি মেনেই এখনও দূর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে

প্রথা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর নবনগরের শিকদার বাড়ির প্রতিমা কুমোরটুলি থেকে কাঁধে করে নিয়ে আসা হলো। জানা গিয়েছে, পুরানো রীতি মেনেই এখনও দুর্গা পুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটি দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও। ওই পুজোয় কোনো জাঁকজমক আলো-আঁধারির খেলা না থাকলেও এলাকার অনেক মানুষ ভিড় জমান। শিকদার বাড়ির ওই পুজো যেনো সর্বজনীতা লাভ করে আপন খেয়ালে। আরও জানা গিয়েছে, পুরোনো নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো করা হয়। শিকদার বাড়ির প্রতিমা প্রায় ৬/৭ কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়, কাঁধে করেই দশমীতে বিসর্জনও দেওয়া হয়। এলাকার প্রচুর মানুষ ওই প্রতিমা আনার…
Read More
শাহরুখের সাথে এক সিনেমায় দেখা যাবে সুহানাকে

শাহরুখের সাথে এক সিনেমায় দেখা যাবে সুহানাকে

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুজয় ঘোষের নতুন সিনেমায় বলিউড বাদশা শাহরুখের সঙ্গে কন্যা সুহানা একটি নতুন অ্যাকশন থ্রিলারে অভিনয় করতে যাচ্ছেন। ২০২৪ সালের নভেম্বরে সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গেছে।হিন্দুন্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের নতুন সিনেমার শুটিং শুরু হবে নভেম্বর ২০২৪ এবং শেষ হবে মার্চ ২০২৫ এর মধ্যে। তবে সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি। তবে এটা স্পষ্ট যে সুজয় ঘোষের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের।প্রসঙ্গত, শাহরুখ খানের দুটি ব্লকবাস্টার সিনেমা 'পাঠান' ও 'জওয়ান' মুক্তি পেয়েছে এ বছর। আর মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড বাদশার ছবি 'ডাঙ্কি'।
Read More