Editor

8890 Posts
আবারও হতে পারে আমফান

আবারও হতে পারে আমফান

এর আগে একবার আমফানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে বাংলার একাংশ। আবারও আছড়ে পড়তে পারে আরেকটা আমফান। এপ্রিলের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হবে ‘টাউকটে’। ঝড়টি কোথায় আঘাত হানতে পারে সেব্যাপারে নিশ্চিত পূর্বাভাস এখনো মেলেনি। তবে পূর্বাভাস অনুসারে ১ এপ্রিল তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি।
Read More
নিয়োগের দাবীতে বিক্ষোভ শুরু সারা রাজ্যে

নিয়োগের দাবীতে বিক্ষোভ শুরু সারা রাজ্যে

দ্রুত নিয়োগের দাবীতে ফের অবস্থান বিক্ষোভ ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের। সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ের সামনে প্রায় সাড়ে চারশো চাকরি প্রার্থী শান্তিপূর্ণ অবস্থানে বসেন। দ্রুত নিয়োগের দাবী জানিয়ে বিক্ষোভ দেখায় ২০০৯ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা। বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এই চাকরী প্রার্থীরা। শিক্ষা দফতরের তরফে অবশ্য জানানো হয়েছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ায় লাগু হয়েছে আদর্শ নির্বাচনী বিধি৷
Read More
প্রার্থী তালিকায় মুকুল রায়

প্রার্থী তালিকায় মুকুল রায়

শুরু একুশের বিধানসভা ভোট খেলা৷ বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি৷ প্রস্তুতি তুঙ্গে৷ অবশেষে ভোটযুদ্ধে আবার আসরে নামছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। উত্তর কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি। এছাড়া প্রার্থী তালিকায় রয়েছেন জগন্নাথ সরকারের মতো সাংসদ, অভিনেত্রী পার্নো মিত্র। বিধাননগরে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত।
Read More
একের পর এক তলব ইডির

একের পর এক তলব ইডির

সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার সারদা মামলায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরানকে তলব করল ইডি৷ আগামী সপ্তাহে তাঁকে ইডি দফতরে আসার জন্য সমন দেওয়া হয়েছে। ২০১০ সালে আজাদ হিন্দ এবং ২০১২ সালে কলম নামে দুটি পত্রিকারই সম্পাদক ছিলেন আহমেদ হাসান ইমরান।
Read More
নো মাস্ক নো এনট্রি – সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ

নো মাস্ক নো এনট্রি – সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ

দেশে ফের বাড়তে শুরু করছে দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার মেট্রো যাত্রায় মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। মেট্রোতে উঠলে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হল। মাস্ক ছাড়া আর কোনওভাবেই মেট্রোতে চড়ার অনুমতি দেওয়া যাবে না বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা সংক্রমণ বাড়ায় যাত্রীদের মাস্ক পরা নিয়ে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। পাশাপাশি, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করতেও বলা হয়েছে। মাস্ক ছাড়া কেউ মেট্রোয় উঠলে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সে কারণে বুধবার থেকে প্রত্যেক স্টেশনে শুরু হয়েছে মেট্রোর প্রচার।বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করোনার প্রকোপ বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…
Read More
আসছে অন্তর্ধান

আসছে অন্তর্ধান

এবছর মুক্তি পাচ্ছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত পরমব্রত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী অভিনীত অন্তর্ধান। পরিচালক অরিন্দম ভট্টাচার্যের তৃতীয় ছবি অন্তর্ধান। সম্প্রতি মুক্তি পেল সিনেমার প্রথম ঝলক। এই ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে পরমব্রত ও তনুশ্রী। রহস্য-রোমাঞ্চে ভরপুর বাকি এই ছবি। পরিচালকের ইচ্ছে, পুরো ছবিটায় যেন একটা ব্রিটিশ আর্কিটেকচারের আমেজ থাকে।
Read More
বড় দিন আজ  রিয়ার জন্য

বড় দিন আজ রিয়ার জন্য

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। রিয়াকেই কাঠগড়ায় তোলে প্রয়াত অভিনেতার পরিবার। এরপর আজ, সুপ্রিম কোর্টে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে যুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাগ্য নির্ধারণ হবে। এনসিবির দায়ের করা মামলার আবেদন শুনবে সুপ্রিম কোর্ট। গত বছর সেপ্টেম্বরে রিয়াকে বলিউডে মাদক পাচার চক্রের রমরমা নিয়ে দায়ের হওয়া এক মামলার তদন্তে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় একমাস জেলবন্দি থাকাবর পর শর্তসাপেক্ষ জামিন পান রিয়া।
Read More
একইদিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

একইদিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

শুরু ভোট খেলা৷ বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি৷ প্রচারে কোনো খামতি রাখছে না গেরুয়া শিবির৷ ফের এরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসছেন৷ বৃহস্পতিবার পুরুলিয়ায় সভা করতে আসছেন বিজেপি নেতা মোদী৷ প্রস্তুতি তুঙ্গে৷ ভাঙড়ায় নির্বাচনী সভা করবেন মোদী। অন্যদিকে, এদিন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন পশ্চিম মেদিনীপুরে৷ বাংলায় আট দফায় নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে৷
Read More
সতর্ক বার্তা নমোর

সতর্ক বার্তা নমোর

হঠাৎ করেই পালটে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। দেশের একাধিক রাজ্যে এই মারণ ভাইরাস যে দ্বিতীয়বার আঘাত হেনে ফেলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলিকে দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। আরটি পিসিআর টেস্টগুলি আরও বৃদ্ধি করার নির্দেশ দেন নমো।
Read More
চিন্তায় দেশ

চিন্তায় দেশ

নতুন করে ভাবাচ্ছে, দেশের করোনা গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনায় মৃত্যুর সংখ্যা। দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। এক ধাক্কায় গত বেশ কয়েকদিন সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন প্রায় ৩৬ হাজার মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭২ জনের। এখনও মারণ ভাইরাসকে বাগে আনতে পারেনি মহারাষ্ট্র।
Read More