Editor

8890 Posts
১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মালদা , ১ এপ্রিল ।  গোপন সূত্রে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ । বুধবার গভীর রাতে পুরাতন মালদা থানার শিমুলঢাব এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। একটি পিকআপভ্যান থেকেই ওই পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কিলো ওজনের ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পাঁচটি মোবাইল এবং সাড়ে ১১ হাজার টাকা ভারতীয় অর্থ ওই মাদক কারবারীদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা…
Read More
ভ্রমনার্থীরা সুইজারল্যান্ড দেখবেন রজার ফেডেরারের চোখে

ভ্রমনার্থীরা সুইজারল্যান্ড দেখবেন রজার ফেডেরারের চোখে

রজার ফেডেরার ও সুইজারল্যান্ড ট্যুরিজম (এসটি) সুইজারল্যান্ডকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একযোগে কাজ করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যটন শিল্পে এতবড় সমস্যা দেখা যায়নি, তাই এই উদ্যোগ খুবই প্রয়োজনীয় ছিল বলে এসটি-র বিশ্বাস। তাদের মতে, সুইজারল্যান্ডকে বিশ্বের সামনে উপস্থিত করার জন্য রজার ফেডেরারের মতো আইকনিক ব্যক্তিত্ব খুবই দরকার ছিল। এপ্রিল মাস থেকেই ইউরোপিয়ান শহরগুলির দিকে নজর রেখে ‘কমিউনিকেশন অ্যাক্টিভিটি’ শুরু করবে এসটি। পরবর্তীতে ভারত-সহ ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের প্রতি দৃষ্টি দেওয়া হবে। ভিস্যুয়াল ও শর্ট ক্লিপের একটি সিরিজে রজার ফেডেরার ও সুইজারল্যান্ডের প্রকৃতি প্রদর্শন করা হবে। রজারের চোখে সুইজারল্যান্ডকে দেখা যাবে মাইসুইজারল্যান্ড-ডট-কমে। খেলতে নেমে তিনি সবসময়েই মনে রাখেন তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব…
Read More
নিসান ইন্ডিয়া ও এক্সনমোবিল চুক্তিবদ্ধ হল

নিসান ইন্ডিয়া ও এক্সনমোবিল চুক্তিবদ্ধ হল

এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড এক চুক্তিতে আবদ্ধ হল নিসান মোটর ইন্ডিয়ার সঙ্গে। এক্সনমোবিল এপ্রিল মাস থেকে তাদের বিস্তৃত রেঞ্জের ইঞ্জিন অয়েল সরবরাহ করবে নিসান ইন্ডিয়াকে। এই ইঞ্জিন অয়েল ভারতের বিএস-৬ মানের হলেও তা আগেকার বিএস-৩ বা বিএস-৪ নিসান প্যাসেঞ্জার ভেহিকেলগুলিতেও ব্যবহার করা যাবে। এক্সনমোবিলের সঙ্গে এই পার্টনারশিপের ফলে নিসান গাড়ির মালিকরা অ্যাডভান্সড লুব্রিক্যান্টস টেকনোলজির সুবিধা গ্রহণ করতে পারবেন। তারা পাবেন ‘অপ্টিমাল পারফর্ম্যান্স রিলায়াবিলিটি’ ও ‘পোটেনশিয়াল ফুয়েল ইকোনমি বেনেফিট’। নতুন ইঞ্জিন অয়েলের রেঞ্জে রয়েছে: নিসান জেনুইন পার্টস মোটর অয়েল এসএই ০ডব্লিউ-২০, ৫ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৪০। এগুলির অন্তর্ভুক্ত রয়েছে সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক পিভি প্রোডাক্টস, যেগুলি এক্সনমোবিলের গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রস্তুত। সকল…
Read More
স্মাইল ট্রেন শিলিগুড়িতে

স্মাইল ট্রেন শিলিগুড়িতে

সাম্প্রতিক অতিমারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে বন্ধ হয়ে থাকা সার্জারি পরিষেবা আবার চালু হচ্ছে। যথাযথভাবে কোভিড-১৯ সেফটি প্রোটোকল মেনে পশ্চিমবঙ্গের স্মাইল ট্রেনের পার্টনার হাসপাতালগুলিতে জন্মগত ক্লেফট লিপ ও প্যালেটের রোগীদের জন্য বিনামূল্যে ক্লেফট সার্জারি ফের শুরু হয়েছে। বিনামূল্যে ক্লেফট চিকিৎসার জন্য টোল ফ্রি ক্লেফট হেল্পলাইন নম্বর: ১৮০০ ১০৩ ৮৩০১। বিগত ২১ বছরে স্মাইল ট্রেন ভারতে ছোটোদের জন্য ৬,২৫,০০০টিরও বেশি ক্লেফট সার্জারির সহায়তা দিয়েছে।ক্লেফট লিপ ও প্যালেটমুখের জন্মগত সমস্যা। এই সমস্যা সম্পূর্ণ দূর করা যায়, তবে সঠিক বয়সে চিকিৎসা না করা হলে অন্য নানারকম সমস্যা সৃষ্টিহতে পারে। এজন্য সার্জারি ও সংশ্লিষ্ট সবরকম পরিচর্যা প্রয়োজন। চিকিৎসা দেরিতে শুরু করলে তা শ্রুতিজনিত সমস্যা এবং রোগীর…
Read More
ভোটের দিন রহস্যমৃত্যু নন্দীগ্রামে

ভোটের দিন রহস্যমৃত্যু নন্দীগ্রামে

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সবথেকে হাইপ্রোফাইল আসন হয়ে উঠেছে নন্দীগ্রাম। এবার ভোটের আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর। উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে চাঞ্চল্য ছড়াল। হিংসা রুখে সুষ্ঠু ও অবাধ ভোট করা এবার কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, তৃণমূলের কর্মীরাই তার আত্মহত্যার জন্য দায়ী।
Read More
এবার প্রাণিদেহেও করোনার টিকা

এবার প্রাণিদেহেও করোনার টিকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্বজুড়ে চলছে অতিমারি করোনার টিকাকরণ৷ মানবদেহের করোনাভাইরাসের টিকা আবিষ্কারের পাশাপাশি এবার প্রথম প্রাণিদেহে ব্যবহারের জন্য করোনার টিকা নিয়ে এল রাশিয়া। নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতা অর্জন করেছে ওই টিকা। টিকাটির নাম ‘কারনিভ্যাক-কোভ’৷ এপ্রিল মাসের গোড়া থেকেই কারনিভ্যাক-কোভ টিকার বাণিজ্যিক উৎপাদন শুরু করবে রাশিয়া। এটি প্রাণিদেহে  অ্যান্টিবডি তৈরি করতে একশো ভাগ সক্ষম।
Read More
বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

চিন্তা বাড়াচ্ছে নতুন করোনা সংক্রমণ। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। মঙ্গলবারের সরকারি স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। গত একদিনে রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২ জনের। স্বস্তি দিয়েছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়েছেন ৫০৮ জন। 
Read More
বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা

বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা

বর্ধিত করা হল প্যান এবং আধার সংযুক্ত করার সময়সীমা৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযাযী, আগামী ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে৷ এর আগের সরকারি নির্দেশিকায় বলা হয়েছিল, আজ, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে প্যান এবং আধারের সংযুক্তিকরণ করে ফেলতে হবে৷ এর আগেও একাধিকবার এই সময়সীমা বাড়িয়েছে সরকার৷ আয়কর দফতরের তরফে জানানো হয়েছিল, প্যান এবং আধার সংযুক্তিকরণ না করলে ১০০০০ টাকা জরিমানা দিতে হবে৷ এর পাশাপাশি প্যানও অকেজো হয়ে যাবে৷ http://incometaxindiaefiling.gov.in/ -আয়কর দফতরের এই ওয়েবসাইটে গিয়েই PAN Aadhaar Link করা যাবে৷ এর পাশাপাশি utiitsl.com অথবা https://www.egov-nsdl.co.in/ -এ গিয়েও প্যান আধার সংযুক্তিকরণ করা সম্ভব হবে৷
Read More
প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণের বোঝা নিয়ে নির্বাচনে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী

প্রায় কোটি টাকার কাছাকাছি ঋণের বোঝা নিয়ে নির্বাচনে লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী

একুশের বিধানসভা নির্বাচনে (election) কৃষ্ণনগর থেকে তৃণমূলের (tmc) প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি (koushani mukherjee)। রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছেন তিনি। ইতিমধ‍্যেই মনোনয়ন পত্রও জমা দিয়েছেন কৌশানি। আর তাতেই হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ‍্য দেখে হতবাক অনেকেই। কৌশানির জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে মোট ৬৩ লক্ষ ২১ হাজার ১১৩ টাকার মালকিন তিনি। তিনটি ব‍্যাঙ্কে রয়েছে তাঁর অ্যাকাউন্ট। এর মধ‍্যে রয়েছে এইচডিএফসি ও বন্ধন ব‍্যাঙ্ক। ৬ লক্ষ ৫০ হাজার টাকার একটি ফিক্সড ডিপোজিট রয়েছে কৌশানির নামে। মোট ৫৬ গ্রাম সোনা রয়েছে অভিনেত্রীর যার আনুমানিক বাজার মূল‍্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এছাড়া ৩৬ লক্ষ টাকার…
Read More
একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের  রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা সাম্প্রতিক কালে রেকর্ড। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দুই জেলা। ভোটের মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। এদিনও সর্বাধিক সংক্রমণের সাক্ষি হয়ে রইল কলকাতা। একদিনে আক্রান্ত ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। আর কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেনি। স্বস্তি দিয়ে উত্তরের কালিম্পংয়ে নতুন আক্রান্তের হদিশ মেলেনি।  এদিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫…
Read More