Editor

8890 Posts
বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে

মালদা, ০২ এপ্রিল । চাচোল মহাকুমার  বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চাচল থানার খরবা এলাকায়। আতঙ্কিত বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি তাজিমুল হোসেন এই ঘটনার ব্যাপারে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।  পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে , এদিন চাচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপংকর রামের সাথে নির্বাচনী প্রচারে বেরোনোর কথা ছিল সংখ্যালঘু মোর্চার সভাপতি তাজিমুল হোসেনের। চাচোল বিধানসভায় কার্যালয় আসার পথে রাস্তায় সংখ্যালঘু মোর্চার সভাপতিকে ঘিরে ধরে তৃণমূলের গুণ্ডাবাহিনীরা বলে অভিযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ…
Read More
মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত অশোক ভট্টাচার্য, কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন

মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত অশোক ভট্টাচার্য, কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন

নন্দীগ্রামের নির্বাচনে বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী যুব নেত্রী মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত, আজকের যুব সমাজ মীনাক্ষী কে দেখে শিখবে লড়াই কিভাবে করতে হয়। শিলিগুড়ি র অশোক ভট্টাচার্য এবারেও বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম এর শিলিগুড়ি বিধানসভার প্রার্থী।আজ ১৫ নম্বর ওর্য়াডের টিএস ক্লাবের সামনে থেকে ওর্য়াডের মহিলাকর্মী ও পুরুষ কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন।মিছিলে বামকর্মীদের পাশাপাশি কংগ্রেস কর্মীদের মিছিলে হাঁটতে দেখা যায়।প্রবীণ কংগ্রেস নেতা সুবীন ভৌমিক, অলকেশ চক্রবর্তী ছাড়াও বামদের হয়ে মিন্টু রাহা ও অন‍্যদের মিছিলে দেখা যায়।মিছিলে হাঁটার আগে এক সাক্ষাৎকারে অশোক ভট্টাচার্য বলেন গতকাল নির্বাচনের পর কমিশনকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। এছাড়া মীনাক্ষী সমন্ধে…
Read More
শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমির মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে ও দমকল কর্তৃপক্ষ পৌঁছায়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেই।এই ঘটনার বিষয়ে নিয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে কি জানালেন শুনে নেওয়া যাক।
Read More
ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ। করোনার বলি হয়েছেন ৪ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে কার্যত ঘুম উড়েছে রাজ্যবাসীর।বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Elections) শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে ৬ দফা বাকি। ফলে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। সভাগুলিতে জমায়েত করছেন হাজার হাজার মানুষ। এছাড়া ট্রেনে-বাসে রীতিমতো বাদুরঝোলা হয়ে যাতায়াত করছে আমজনতা। অর্থাৎ দূরত্ব বিধি কার্যত শিকেয়! মাস্ক ছাড়াই পথে নামছেন অনেকে। রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। তার মধ্যে ৫১৩ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। যা…
Read More
ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড

ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড

স্বল্প সঞ্চয়ে সুদ কমতে কমতে যখন তলানিতে এসে দাঁড়িয়েছে তখন মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। গত 29 মাসের মধ্যে এই প্রথম FD-তে সুদ বাড়াল দেশের অগ্রণী এই নন্-ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থাটি। 33 মাস থেকে 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে 10 থেকে 25 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করেছে তারা। গত 30 মার্চ থেকে বর্ধিত এই সুদের হার কার্যকর হয়েছে। HDFC-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সাধারণ গ্রাহকদের 33 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক 6.2 শতাংশ হারে সুদ পাবেন লগ্নিকারীরা। আর 66 মাস মেয়াদের আমানতে সুদের হার দাঁড়াবে 6.6 শতাংশ। একইভাবে, 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে লগ্নিকারীদের 6.65 শতাংশ সুদ দেবে…
Read More
২০০-র বেশি আসন চাই, নইলে বিজেপি গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে, মমতার ভোটবার্তায় কিসের ইঙ্গিত

২০০-র বেশি আসন চাই, নইলে বিজেপি গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে, মমতার ভোটবার্তায় কিসের ইঙ্গিত

২০০-র বেশি আসন চাই। নাহলে গদ্দারদের কিনে নিয়ে সরকরা গড়বে বিজেপি। উত্তরবঙ্গের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটবার্তায় ঘোড়া কেনাবেচার ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। তাহলে কী একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে না মোদী সরকার এমনই জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে মমতা হারছেন বলে দাবি করেছেন অমিত শাহ। সেকারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আসনে প্রার্থী হতে চাইছেন। ২০০-র বেশি আসন চাই উত্তরবঙ্গের সভা থেকে ২০০-র বেশি আসনে জেতার টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ২০০-র বেশি আসনে চাই। নইলে গদ্দারদের কিনে নিয়ে সরকার গড়বে বিজেপি। আগেও গদ্দারদের টাকা দিয়ে কিনেছে। ২০০-র বেশি আসন না পেেল আবার গদ্দারদের কিনবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই…
Read More
জালনোট এবং আগ্নেয়াস্ত্র সহ তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ।

জালনোট এবং আগ্নেয়াস্ত্র সহ তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ।

গোপন সূত্রে অভিযান চালিয়ে পৃথক দু'টি এলাকা থেকে জালনোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ । এই ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। নির্বাচনের আগে জেলা পুলিশ যে সক্রিয় তা আরো একবার প্রমাণ করে দিয়েছে। বুধবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায় মোজামপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। সেখান থেকে ৪৮ হাজার টাকার জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।  ধৃতদের নাম মন্টু মিঞা এবং ফাইজুল ইসলাম। ধৃতদের বাড়ি চকমিরজাপুর এলাকায়। উদ্ধার হওয়া জালনোট গুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ। এই জালনোট গুলি ধৃতেরা কোথা থেকে নিয়ে এসেছিল এবং সেগুলি কাকে পাচার করার পরিকল্পনা ছিল, সে…
Read More
আরপিএফ কে  বেলজিয়ামে মিলেনিয়স প্রজাতির একটি কুকুর উপহার দিলেন আলিপুরদুয়ারের বিভাগীয় রেলওয়ে ডি আর এম কে এস জৈন।

আরপিএফ কে বেলজিয়ামে মিলেনিয়স প্রজাতির একটি কুকুর উপহার দিলেন আলিপুরদুয়ারের বিভাগীয় রেলওয়ে ডি আর এম কে এস জৈন।

রেলের সুরক্ষার জন্য বৃহস্পতিবার আরপিএফ কে একটি বেলজিয়ামে মিলেনিয়স প্রজাতির একটি কুকুর উপহার দিলেন আলিপুরদুয়ারের বিভাগীয় রেলওয়ে ডি আর এম কে এস জৈন। জানা গেছে আলিপুরদুয়ার এই মুহূর্তে ডগ স্কোয়ারে মোট তিনটি কুকুর রয়েছে। যার মধ্যে একটি ইতিমধ্যেই অবসর নিয়েছে। এবং অপর একটি অবসরের পথে। রেলের সুরক্ষার জন্য ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডের হাতে এই উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন। জানা গেছে পাকিস্থানে ওসামা বিন লাদেনকে ধরতে এই প্রজাতির কুকুর কে ব্যবহার করা হয়েছিল। আসুন শুনোনি কি বলছেন কে এস জৈন
Read More
চড়ছে পারা, এপ্রিল-জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটাই উপরে, বলছে হাওয়া অফিস

চড়ছে পারা, এপ্রিল-জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটাই উপরে, বলছে হাওয়া অফিস

মার্চের শুরু থেকেই একদিকে যখন ক্রমাগত দাপট বাড়াচ্ছে করোনা, সেই সঙ্গে চড়ছে গ্রীষ্মের পারাও। এদিকে এপ্রিল শুরু হতে না হতেই দাবদহের সতর্কবার্তা দিল হাওয়া অফিস। এমনকী এপ্রিল থেকে জুনে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে থাকবে বলেও জানাচ্ছে দেশের আবহাওয়া বিভাগ বা আইএমডি। ৭৬ বছরের রেকর্ড ভাঙে দিল্লিতে এদিকে গত বুধবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি ছিল বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এমনকী গরমের নিরিখে সোমবারও দিল্লিতে ভেঙে যায় ৭৬ বছরের পুরনো রেকর্ড। ওই দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। যা মার্চ মাসের তাপমাত্রা অনুযায়ী গত ৭৬ বছরে সর্বাধিক। কোন কোন এলাকায় তাপপ্রবাদের সতর্কতা ?…
Read More
নদীতে স্নান করতে গিয়ে  যুবকের মৃত্যু হল জলে ডুবে

নদীতে স্নান করতে গিয়ে যুবকের মৃত্যু হল জলে ডুবে

মালদা-নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার বালুচর এলাকায়। মৃত যুবকের নাম নয়ন দাস বয়স(২২) বছর। বাড়ি উত্তর বালুচর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ দুপুরে মহানন্দা নদীর শ্মশান ঘাট এলাকায় স্নান করতে যাই। স্নান করতে করতে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি দেহটি কে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং শোক প্রকাশ করেন ঘটনার। দেহটি তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়…
Read More