Editor

8890 Posts

‘বাঁধাকপি থেকে নাকি ছড়াতে পারে করোনাভাইরাস!’, কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় ইদানীং ঘুরছে একটি বার্তা 'বাঁধাকপি থেকে ছড়াতে পারে করোনাভাইরাস!' কিন্তু কারণটা কি, বার্তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টও। বার্তাটিতে বলা হয়, বাঁধাকপির আয়ু অন্তত ৩০ ঘণ্টা এবং করোনাভাইরাস কোন বস্তুতে বেঁচে থাকে ৮ থেকে ৯ ঘণ্টা তাই এই সবজি না খাওয়াই ভালো। এক সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয় গোটা বিষয়টি কোনরকম সত্যতা নেই। এমন কোনো বিবৃতি প্রকাশ করেনি হু। এমন কোন রিপোর্টের হদিশও পাওয়া যায়নি ওয়েবসাইটে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসি তথা 'সেন্টার ফর ডিজিস কন্ট্রোল' থেকে বলা হয় কোন খাদ্যদ্রব্যের সঙ্গে করোনা সংক্রমণে বৈজ্ঞানিক প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং কেন্দ্রীয় সরকার টুইটের দ্বারা…
Read More

মহারাষ্ট্র: এবার ওকহার্ড সংস্থা তৈরি করবে করোনার টিকা

এই অতিমারির সময় করোনার টিকা ও ওষুধের ঘাটতি ক্রমশই চোখে পড়ে, তাই এই ক্ষেত্রে এগিয়ে এল দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক সংস্থা মহারাষ্ট্রের ওকহার্ড। এই সংস্থার চেয়ারম্যান হাবিল খোরাকিওয়ালা জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে চুক্তি ঘোষণা করা হবে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী অক্টোবর থেকে টিকা উৎপাদনের পরিকল্পনা রয়েছে এবং তাদের সংস্থা বছরে ৫০ কোটি টিকা উৎপাদন করবে। টিকা উৎপাদন নিয়ে বিশ্বের বেশ কয়েকটি সংস্থার সঙ্গে প্রযুক্তি বিনিময়ের কথাবার্তা চালাচ্ছে তারা। কোভ্যাকসিন, কোভিশিল্ড টিকা গোটা দেশে ব্যবহৃত হচ্ছে, ফলে পর্যাপ্ত পরিমাণে টিকা উৎপাদন না হওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে রাজ্যগুলোকে। তাই টিকার যোগান বাড়াতেই ভারত বায়োটেকের পর দেশীয়…
Read More
ঘরে ঘরে টিকাকরণে অভিনব উদ্দ্যোগ রাজ্যের

ঘরে ঘরে টিকাকরণে অভিনব উদ্দ্যোগ রাজ্যের

রাজ্যে কোভিড সংক্রমণের মাত্রা একটু কমলেও এখনও হাজার ছুঁই ছুঁই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তাই কোভিড পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতি টিকাকরণের ওপরেই বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার। তাই এক অভিনব উদ্যোগ এখনো রাজ্য প্রশাসন। ভ্যাকসিন নিয়ে বাস যাচ্ছে বাসিন্দাদের কাছে। বলা হচ্ছে ভ্যাকসিনেশন অন হুইল। এই নতুন উদ্যোগ শুরু করল কলকাতা পুরসভা। বিভিন্ন বাজার এলাকায়, বসতি এলাকায় যাবে এই বাস। “ভ্যাক্সিনেশন অন হুইলস” প্রজেক্টের মাধ্যমে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল তারা। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্য়ান তথা মন্ত্রী ফিরহাদ হাকিম এই ভ্রাম্যমান টিকাগ্রহণ কেন্দ্রের সূচণা করেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পোস্তাবাজারে…
Read More
দেশে স্বস্তি এলো দৈনিক সংক্রমনে

দেশে স্বস্তি এলো দৈনিক সংক্রমনে

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাথমিকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়েছিল ভারত। তবে গত সপ্তাহ দুয়েক ধরেই দেশের করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। সুস্থতার পথে দেশ। আশার আলো দেখিয়ে গতকালের তুলনায় সামান্য কমল দৈনিক মৃত্যু এবং দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনা অতিমারির জেরে। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন।  দেশের অধিকাংশ রাজ্যে লকডাউন-নাইট কার্ফু শুরু হওয়ায় সপ্তাহদুয়েক ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। সুস্থতার হার যেমন…
Read More
দশ দিনের মধ্যেই রাজ্যে ঢুকে পড়তে পারে বর্ষা

দশ দিনের মধ্যেই রাজ্যে ঢুকে পড়তে পারে বর্ষা

আগামী দশ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে বঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। গতকালই কেরালায় বর্ষার আগমন হয়েছে।দেশে প্রথম ওই রাজ্যেই বর্ষা আসে। যদিও দু'দিন দেরী করেই বর্ষা এসেছে ওই রাজ্যে। আর তার উপর নির্ভর করে রাজ্যে বর্ষা আসার তারিখ। আজও শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কোনও মুহূর্তে আকাশের মুখ ভার হতে পারে। ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার শহরের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। এরই সঙ্গে এক-দু' পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। পাশপাশি বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে প্রাক বর্ষাকালীন ওই বৃষ্টির জেরে খুব বেশি পরিবর্তন হয়নি তাপমাত্রার।…
Read More
ভারতকে ভ্যাকসিন ‘উপহার’ আমেরিকার

ভারতকে ভ্যাকসিন ‘উপহার’ আমেরিকার

বিশ্বের একাধিক দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নেওয়ার কর্মসূচি ঘোষণা করল বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে, রাষ্ট্রসংঘের কোভ্যাক্স গ্লোবাল ভ্যাকসিন শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে গোটা বিশ্বে ৭৫ শতাংশ বাড়তি ভ্যাকসিন বিতরণ করবে আমেরিকা। তালিকায় থাকছে ভারতও। যা নিয়ে ফোনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই জুনের মধ্যে আট কোটি ভ্যাকসিনের ডোজ সরবরাহের পরিকল্পনা করেছিল হোয়াইট হাউস। প্রথম দফার আড়াই কোটি ভ্যাকসিনের মধ্যে ভারতেও টিকা পৌঁছনোর আশ্বাস দিয়েছেন বাইডেন। এই নিয়ে বৃহস্পতিবার রাতেই ফোনে কথা হয় কমলা হ্যারিস ও নরেন্দ্র মোদীর। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। টুইট করে বিষয়টি জানান…
Read More
টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে কোনও দায় নেই সংস্থার

টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে কোনও দায় নেই সংস্থার

দেশে জোর কদমে চলছে টিকাকরণ। দৈনিক সংক্রমণ রোধে টিকাকরণেই বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। কিন্তু এই টিকা নিয়ে অনেকে আবার অসুস্থও হয়ে যাচ্ছেন। তাই এবার করোনার টিকা নিয়ে কারও কোনও ক্ষতি হলে তা পূরণের দায় আর নিতে নারাজ সেরাম ইনস্টিটিউট। শুধু তাই নয়, কোনও ক্ষতিপূরণেরও দায় নেবে না সংস্থা। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আবেদন জানাল কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট। ইতিমধ্যেই ভারতে ফাইজার এবং মডার্নার মতো বিদেশি ভ্যাকসিনগুলি এসে পৌঁছেছে। কিছুদিনের মধ্যেই সেগুলি ভারতের বাজারে পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার আগেই ইঙ্গিত দিয়ে রেখেছে, কোনও বিদেশি টিকা সংস্থা ভারতে ব্যবসা করতে চাইলে তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কোনও নিয়ম মানতে হবে…
Read More
মালদার বিজেপি সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে বলে জানালেন চাঁচলের বাসিন্দারা

মালদার বিজেপি সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স জঙ্গলে পড়ে নষ্ট হচ্ছে বলে জানালেন চাঁচলের বাসিন্দারা

উত্তর মালদার বিজেপির সাংসদের দেওয়া আইসিইউ অ্যাম্বুলেন্স জঙ্গলের মধ্যে পড়ে থেকে নষ্ট হচ্ছে। বিজেপির সাংসদের তহবিল থেকে দেওয়া এই এম্বুলেন্স নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল। পাল্টা বিজেপি সংসদের অভিযোগ, ভালো কাজ করায় সহ্য করতে পারছে না তৃণমূল। তাই মিথ্যা আরোপ দিচ্ছে। চাঁচলের রোটারি ক্লাবকে ২০২০ সালে করোনা সংক্রমনের প্রাকমুহুর্তে আইসিইউ পরিষেবা মুলক অ্যাম্বুলেন্স দান করেছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাংসদ তহবিলের ২৪ লক্ষ টাকা ব্যয়ে মূলত এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয় ওই ক্লাবকে।  আর এখন আইসিইউ এম্বুলেন্স নিয়েই রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। দীর্ঘ এক বছর ধরে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মূলক এই অ্যাম্বুলেন্সটি কেন আম বাগানের মধ্যে জঙ্গলে পড়ে…
Read More
মন্দিরের চুরি যাওয়া পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

মন্দিরের চুরি যাওয়া পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ

গতকাল অর্থাৎ ২রা জুন, ভোর রাত্রে, কাশ্মির কলোনী শিবশক্তি মন্দিরে চুরির ঘটনা ঘটে। মন্দির কতৃপক্ষ এন জে পি থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে চুরির কিনারা করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। কাশ্মির কলোনি থেকেই উদ্ধার করে গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন পুজার সামগ্রি। ঘটনায় আনন্দ মন্ডল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ২৯ শে মে ভক্তিনগর রাধাগবিন্দ মন্দিরে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরি যাওয়া বেশ কিছু পিতলের মুর্তি সহ পুজার সামগ্রি উদ্ধার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। এদিন পুলিশ সুত্রে জানা গেছে, এনজেপি সংলগ্ন জোরাপানী…
Read More
জলপাইগুড়িতে দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন

জলপাইগুড়িতে দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন

করোনা অতিমাররী রুখতে রাজ‍্য জুড়ে চলছে বিধি নিষেধ, আর এই বিধিনিষেধের ফলে দুঃস্থ দিন আনা দিন খাওয়া বহু মানুষের কাজ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পথে বসতে চলেছে অনেকেই। কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন বহু মানুষ। তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হূমাইপুর প্রকাশ ফাউন্ডেশন। সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে পরিসেবা দেওয়াই তাদের কাজ। গত বছরেও এই করোনা পরিস্থিতিতে মানুষকে অনেক পরিসেবা দিয়েছিলেন। কিন্তু এবার চিত্রটা অন্য রকম। সরকার যে রকম ভাবে মানুষকে রেশন দেন ঠিক সে ভাবেই সমাজে খেটে খাওয়া নিঃস্ব মানুষগুলিকে এই করোনা কালে মাসে মাসে রেশন দেবেন বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ। যাতে এক মাস ঘরে বসেই…
Read More