Editor

8890 Posts
প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগ

প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগ

দ্য রাইট সার্কেলের ব্যবস্থাপনায় গুয়াহাটিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা কবীর বেদির আত্মজীবনী-নির্ভর (‘স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’) একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে কবীর বেদির সঙ্গে আলোচনা করেন কলকাতার ‘এহ্‌সাস’ নারী শ্রীমতি নীলিমা আগরওয়াল।  গুয়াহাটির এই প্রশ্নোত্তর-ভিত্তিক অধিবেশনে লেখক, আলোচক, সাহিত্য অনুরাগী ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাবেশ হয়েছিল। উল্লেখ্য, ‘দ্য রাইট সার্কেল’ হল প্রভা খৈতান ফাউন্ডেশনের একটি ইংরেজি সাহিত্য বিষয়ক উদ্যোগ। কবীর বেদির আত্মজীবনীমূলক ‘স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’ গ্রন্থটিতে অভিনেতার বর্ণময় জীবন এবং বলিউড, হলিউড ও ইউরোপের অভিনয় জগতের বিভিন্নদিকে আলোকপাত করা হয়েছে। প্রসঙ্গত, বিশেষ আলোচনাসভা আয়োজনের মাধ্যমে প্রভা…
Read More
মদন মিত্রের প্রতি তৃণমূল নেত্রীর সাবধানতা

মদন মিত্রের প্রতি তৃণমূল নেত্রীর সাবধানতা

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনকে সাফ জানিয়ে দিলেন, “এভাবে সামাজিক মাধ্যমে যখন তখন সব কথা বলা যায় না।” দলের সাংগঠনিক বৈঠকে ফেসবুক লাইভ নিয়ে দলনেত্রীর কাছে একপ্রকার ধমক খেতে হল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। গতরাতে ফেসবুক লাইভে এসে মদন মিত্র প্রকাশ্যেই বলে বসেন, “কামারহাটির পুর প্রশাসকের দায়িত্ব আমাকে দায়িত্ব দিয়ে দেখুন। তিন মাসে সব বদলে দেব। কলকাতা শহরের চেয়েও উন্নত করবেন কামারহাটিকে।” যা তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেয়। তৃণমূল নেত্রী মদনকে সাবধান করে দিয়েছেন, এভাবে যাতে আর সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু না বলেন। আজ দলের সাংগঠনিক বৈঠকে সেই প্রসঙ্গের উল্লেখ না করলেও তৃণমূল নেত্রী মদন মিত্রকে তীব্র ভর্ৎসনা করেছেন বলেই সূত্রের…
Read More
দেশের সাহায্যে নিজের বেতন দিলেন এই প্রভাবশালী ব্যক্তি

দেশের সাহায্যে নিজের বেতন দিলেন এই প্রভাবশালী ব্যক্তি

দেশে কোরোনার ধাক্কায় বিদ্ধস্ত গোটা দেশ। দেশের এই পরিস্থিতিতে দেশের মানুষদের পাশে দাঁড়িয়েছে অনেকে। এই সাহায্যের তালিকায় বলিউড এর অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরাই তাদের নাম লিখিয়েছে। এই তালিকায় নাম জুড়লেন দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি মুকেশ আম্বানি। দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। যিনি দেশ তথা এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবেই পরিচিত৷ করোনাকালীন পরিস্থিতিতে বিগত আর্থিক বর্ষে কোনও বেতন নেননি তিনি। বরং করোনা মোকাবিলায় পুরোটাই দান করে দিয়েছেন। তাঁর বেতনের মোট বার্ষিক প্যাকেজ ১৫ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষের নিজের বেতনের পুরোটাই করোনা মোকাবিলায় উৎসর্গ করলেন তিনি। তালিকায় বর্তমানে ১২ নম্বর স্থানে রয়েছে আম্বানির নাম৷
Read More
এবার কড়া নিয়ম জারি কেন্দ্রের

এবার কড়া নিয়ম জারি কেন্দ্রের

তোলপাড় রাজ্য রাজনীতি। ধন্ধ উঠল এবার চরমে। রাজ্যের মুখ্যসচিবকে ঘিরে রাজ্য ও কেন্দ্র সরকারের সংঘাত। সবে মাত্রই রাজ্যের আর্জিতে সাড়া দিয়ে কেন্দ্রের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব পদে আরও তিন মাসের মেয়াদ বেড়েছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এই কয়েকদিনের ব্যবধানের মাঝেই বদলির জন্য কেন্দ্র সরকার তরফে ডাক এসেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ রাজ্য সরকার। এই বিতর্কে আরও কড়া হল কেন্দ্র। অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার অফিসারদের অবসরের পর পুনর্নিয়োগের ক্ষেত্রে নিয়ম কঠোর করল কেন্দ্র। এবার থেকে অবসরপ্রাপ্ত আমলাদের সরকারি পদে পুনর্নিয়োগের ক্ষেত্রে জারি হল কড়া নির্দেশিকা৷ ইতিমধ্যেই রাজ্যগুলোকে নির্দেশিকা পাঠিযে দিয়েছে কেন্দ্র। এখন থেকে অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার অফিসারদের অবসরের পর চুক্তিভিত্তিক…
Read More
আবারও ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর সংখ্যা

আবারও ঊর্ধ্বমুখী দৈনিক মৃত্যুর সংখ্যা

সুস্থতার পথে দেশ। গত দু'মাসের মধ্যে সবচেয়ে কম কোভিড সংক্রমণ দেখল ভারত। সংক্রমণ রুখতে লকডাউন এবং কড়া বাধানিষেধের পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্য। এবার ধীরে ধীরে তারই সুফল মিলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। ৬ এপ্রিলের পর দৈনিক আক্রান্তর সংখ্যা এটাই সবচেয়ে কম। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৬ লক্ষ ৯৪ হাজার ৮৭৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮। বাড়ছে সুস্থতার হারও। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৭ লক্ষ ৯৫ হাজার ৫৪৯।একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪…
Read More
আবার অবস্থার অবনতি ঘটলে কিংবদন্তি অ্যাথলিটের

আবার অবস্থার অবনতি ঘটলে কিংবদন্তি অ্যাথলিটের

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও আবার অসুস্থ হলেন তিনি৷ ভাল নেই তিনি। হঠাৎ শরীরের অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করতে হল এশিয়ান গেমসের ৪০০ মিটারে সোনাজয়ী দেশের একমাত্র স্প্রিন্টারকে। এখনও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি৷ কিছু দিন আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন মিলখা সিং। পরিবারের অনুরোধে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে৷ এ দিকে মিলখা সিং-এর স্ত্রী নির্মল কাউরও মোহালির হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর নিউমোনিয়ার লক্ষণ ছিল। তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করায়, এখনও আইসিইউ-তেই রাখতে হয়েছে। কিংবদন্তি অ্যাথলিটের ছেলে তথা নামকরা গলফার জীব মিলখা সিং বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই দুবাই থেকে উড়ে এসেছিলেন।…
Read More
শিয়ালদা থেকে আলিপুরদুয়ার গামী একটি ট্রেনের চাকায় আগুন লাগায় হুড়োহুড়ি লাগে যাত্রীদের মধ্যে

শিয়ালদা থেকে আলিপুরদুয়ার গামী একটি ট্রেনের চাকায় আগুন লাগায় হুড়োহুড়ি লাগে যাত্রীদের মধ্যে

শুক্রবার সকালে শিয়ালদা থেকে আলিপুরদুয়ার যাবার পথে নকশালবাড়ির অটল চা বাগানের কাছে ট্রেনের গার্ড দেখতে পান ট্রেনের একটি বাতানুকূল কামরার চাকায় জ্বলছে আগুন। তৎক্ষণাৎ তিনি বিষয়টি চালককে জানান। চালক বিপদ বুঝতে পেরে তৎক্ষনাৎ নকশালবাড়ি এবং বাগডোগরা স্টেশনে খবর দিয়ে জরুরী পরিষেবা চায়। বিপদ বুঝে চালক ট্রেনটিকে অটল চা-বাগানে থামিয়ে দেন। ট্রেনের চাকায় আগুনের খবর যাত্রীদের কানে পৌছতেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে দেন। এরপর বাগডোগরা স্টেশন থেকে চালককে জানানো হয় ট্রেনটিকে এগিয়ে বাগডোগরা স্টেশন পর্যন্ত নিয়ে আসতে, বাগডোগরা স্টেশনে জরুরি পরিষেবার সমস্ত রকম ব্যবস্থা করে রাখে রেল। মাটিগাড়া এবং শিলিগুড়ি দমকলের ইঞ্জিন থেকে শুরু করে রেলের প্রোটেকশন ফোর্স সমস্ত রকম জরুরী…
Read More
বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন শেরপুর অঞ্চলের সঙ্গে রায়গঞ্জ শহরের

বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন শেরপুর অঞ্চলের সঙ্গে রায়গঞ্জ শহরের

বৃষ্টির জলে খলসি ঘাটের বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় শেরপুর অঞ্চলের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। জেলা পরিষদের তরফ থেকে জানানো হয় অর্থের অভাবে পাঁকা সেঁতু নির্মান করা যাচ্ছে না। বর্ষার পর সেতু নির্মানের কাজ করা হতে পারে। আপাতত ওই এলাকার মানুষকে কষ্ট করেই শহরে আসতে হবে জানিয়েছেন জেলা পরিষদের সদস্য পূর্নেন্দু দে। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ। রায়গঞ্জ ব্লক থেকে শেরপুর গ্রাম পঞ্চায়েতের দূরত্ব মাত্র ১০ / ১৫ কিলোমিটার। এই এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজ নইলে শ্রমিকের কাজ করে সংসার চালান। এই এলাকার মানুষকে কুলিক নদী পাড় করে শহরে আসতে হয়। নদীর উপর কোনো পাঁকা সেতু না থাকায় গ্রামের মানুষ…
Read More
মদ নিষিদ্ধ ঘোষণা করার দাবি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের ইনচার্জ কাকলি মোহন্তের

মদ নিষিদ্ধ ঘোষণা করার দাবি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের ইনচার্জ কাকলি মোহন্তের

করোনা অতিমারী পরিস্থিতিতে রাজ্য সরকারের মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার সকালে অল ইন্ডিয়া DSO, অল ইন্ডিয়া DYO ও অল ইন্ডিয়া MSS-এর পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় ফালাকাটা নতুন চৌপথিতে। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (MSS) এর আলিপুরদুয়ার জেলা ইনচার্জ কাকলি মোহন্ত বলেন, "করোনা পরিস্থিতিতে যেখানে ভ্যাকসিন, অক্সিজেনের প্রয়োজন, গরিব মানুষের খাদ্যের প্রয়োজন, সেখানে রাজ্য সরকার মদের দোকান খোলার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র ধিক্কার জানাই এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। পাশাপাশি রাজ্যে অবিলম্বে মদ নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি।"
Read More
সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসায় স্বস্তির বাতাবরণ ইসলামপুরের বাসিন্দাদের

সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসায় স্বস্তির বাতাবরণ ইসলামপুরের বাসিন্দাদের

অক্সিজেনের অভাব মেটাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে চলেছে স্বাস্থ্য দপ্তর। শুক্রবার ইসলামপুর মহকুমাশাসক সপ্তর্ষি নাগের নেতৃত্বে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের কাজ পরিদর্শনে যান। ইতিমধ্যেই অক্সিজেন প্ল্যান্টের বেশকিছু সরঞ্জাম ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে পৌঁছে গিয়েছে। অক্সিজেন প্ল্যান্টের কাজ খতিয়ে দেখার পাশাপাশি কি কি সরঞ্জাম এসেছে সেসমস্ত বিষয়গুলি খতিয়ে দেখলেন ইসলামপুর মহকুমাশাসক সপ্তর্ষি নাগ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেনের ব্যাপক চাহিদা বেড়ে গিয়েছে। পরিমান কম থাকায় চরম সমস্যা দেখা দিয়েছে জেলার হাসপাতালগুলোতে। অক্সিজেনের সমস্যা মেটাতে স্বাস্থ্য দপ্তর ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নির্মানের উদ্যোগ নিয়েছে। হাসপাতালের পিছনে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ চলছে।…
Read More