08
Jun
ভোডাফোন আইডিয়া লিমিটেডের ‘এন্টারপ্রাইজ আর্ম’ ভিআই বিজনেস লঞ্চ্ করল ভিআই ক্লাউড ফায়ারওয়াল। গ্রাহকদের ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের লক্ষ্যে আনা হয়েছে এই ভিআই ক্লাউড ফায়ারওয়াল। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদানকারী এই ক্লাউড-ভিত্তিক সিকিউরিটি সলিউশন আনার জন্য ভিআই বিজনেস যুক্ত হয়েছে অগ্রণী সিকিউরিটি টেকনোলজি প্রোভাইডার ‘ফার্স্টওয়েভ ক্লাউড টেকনোলজি’র সঙ্গে। ‘পালো অল্টো নেটওয়ার্কস ভিএম-সিরিজ ভার্চুয়াল নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল টেকনোলজি’ রয়েছে এই ফায়ারওয়াল সলিউশনের পেছনে। ভিআই ক্লাউড ফায়ারওয়ালের সঙ্গে রয়েছে নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল ফিচার্স। সর্বোত্তম সিকিউরিটির জন্য এই সাশ্রয়ী, ফ্লেক্সিবল ও নেটওয়ার্ক-ভিত্তিক ভিআই ক্লাউড ফায়ারওয়াল ব্যবহার করা যাবে বিএফএসআই, হেলথকেয়ার, ম্যানুফ্যাকচারিং, রিটেল, ট্রাভেল, লজিস্টিক্স, রিয়াল এস্টেট, এনবিএফসি, এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে।
