Editor

8890 Posts
বাড়িতে গিয়ে করোনা স্যাম্পল কালেক্ট করে জাল রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার এক

বাড়িতে গিয়ে করোনা স্যাম্পল কালেক্ট করে জাল রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার এক

করোনা পরিস্থিতিতে এক চাঞ্চল্য কর ঘটনা সামনে এলো শহর শিলিগুড়িতে। কোভিড টেস্ট রিপোর্টের নামে জালিয়াতি শহরে। শিলিগুড়ি মাটিগাড়ার বাসিন্দা বিশাল দত্ত শিলিগুড়ির একটি ল্যাবে কাজ করতো। বেশ কিছুদিন আগেই সেখান থেকে বরখাস্ত করা হয় তাকে। কিন্তু তারপরও সেই ল্যাবের নাম করে মানুষের বাড়িতে গিয়ে করোনা স্যাম্পল কালেক্ট করে তারপর ক্যাফেতে বসে জাল রিপোর্ট বানিয়ে টাকা আদায় করত বলে অভিযোগ। এর পাশাপাশি আরো অভিযোগ শুধু করোনা নয় আরও নানান রকম রোগের জাল রিপোর্ট তৈরি করে টাকা আদায় করত অভিযুক্ত ব্যক্তি। মঙ্গলবার রাতে শিলিগুড়ি সেবক রোড এর এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে সেবক রোড থেকে অভিযুক্তকে আটক করে শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি ফাঁড়ির…
Read More
মালদা শহরে গভীর রাতে উদ্ধার চার নাবালিকা

মালদা শহরে গভীর রাতে উদ্ধার চার নাবালিকা

সমবয়সী চার নাবালিকাকে গভীর রাতে উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাতে বসেছিল ওই চার নাবালিকা। তাদের দেখে সন্দেহ হয় কিছু মানুষের। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ওই নাবালিকাদের প্রাথমিক নাম পরিচয় জানার পর থানায় নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে ওই নাবালিকাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ইংরেজবাজার থানার পুলিশ। এরপর  আদালতের নির্দেশ মেনে ওই চার নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকাদের বয়স ৮ থেকে ৯ বছর। তারা প্রত্যেকেই কালিয়াচক থানার হারুচক এলাকার বাসিন্দা।…
Read More
আইসিআইসিআই প্রু লাইফের বার্ষিক বোনাস

আইসিআইসিআই প্রু লাইফের বার্ষিক বোনাস

২০২১ অর্থবর্ষে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স পলিসিহোল্ডারদের ৮৬৭ কোটি টাকার বার্ষিক বোনাস দিচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত যোগ্যতাসম্পন্ন সকল পলিসিহোল্ডার এই বোনাস পাবেন। এবার নিয়ে পরপর ১৫ বছর ধরে কোম্পানি বোনাস প্রদান করে আসছে। এত বেশি অঙ্কের বোনাস দেওয়া হচ্ছে এই প্রথম এবং এর পরিমাণ বিগত অর্থবর্ষের থেকে ১০% বেশি। এবারের বোনাসের ফলে ৯.৮ লক্ষ পলিসিহোল্ডার উপকৃত হবেন। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এন এস কান্নান জানান, কোম্পানির ইতিহাসে এত বেশি টাকার বোনাস প্রদান এই প্রথম।
Read More
ডেটলের লোগোতে প্রথম পরিবর্তন

ডেটলের লোগোতে প্রথম পরিবর্তন

ভারতের সর্বাধিক বিশ্বাসযোগ্য জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল একটি নতুন ক্যাম্পেন শুরু করল - #ডেটলস্যাল্যুটস। এই প্রথমবার ডেটল কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে নিজস্ব আইকনিক লোগোতে পরিবর্তন ঘটিয়ে একজন কোভিড-যোদ্ধার ছবি ও তাঁর প্রেরণাদায়ক কাহিনী তুলে ধরলো। কোভিড-১৯’এর দ্বিতীয় ঢেউ জোরদার হয়ে উঠলে কলকাতার এক ছাত্র আকাশ সরকার (২৩) তাঁর ১৪ দিনের নিভৃতবাস চলাকালীন চ্যালেঞ্জের সঙ্গে সারমেয়দের রক্ষায় এগিয়ে আসেন। তাঁর নিজের পোষ্য সারমেয়টির নাম স্যান্ডি। সোস্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তিনি পথকুকুর এবং বাড়ির পোষা কুকুরদের দেখভাল করার ইচ্ছা প্রকাশ করেন। একসপ্তাহের মধ্যে তিনি ৫টি কুকুরের দেখাশোনার দায়িত্ত্ব পান এবং খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডেটল এরকম…
Read More
নিসানের নতুন ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান

নিসানের নতুন ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান

‘নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যান’ নিয়ে এলো নিসান ইন্ডিয়া। ‘ওরিক্স’-এর সঙ্গে যুক্ত হয়ে নিসান এই অভিনব সাবস্ক্রিপশন প্ল্যান এনেছে। এতে কোনও ‘হিডন কস্ট’ নেই। এর মাধ্যমে নতুন নিসান ম্যাগনাইট, নিসান কিকস বা ডাটসুন রেডি-গো ক্রয় করা সহজতর হবে। গ্রাহককে শুধু সাবস্ক্রিপশন প্ল্যানের গোড়ায় সামান্য ফেরৎযোগ্য সিকিউরিটি ডিপোজিট দিতে হবে এবং তারপর একটি পূর্বস্থিরিকৃত মেয়াদে নির্দিষ্ট পরিমাণ মাসিক ফী দিতে হবে।   একইসঙ্গে নিসান চালু করছে ‘শপ@হোম’ এন্ড-টু-এন্ড ডিজিটাল প্লাটফর্ম। এর দ্বারা গ্রাহকরা পাবেন ‘কমপ্লিটলি কন্ট্যাক্টলেস কার বায়িং এক্সপিরিয়েন্স’। নিসান ইন্টেলিজেন্ট ওনারশিপ সাবস্ক্রিপশন প্ল্যানে রয়েছে জিরো ডাউন পেমেন্ট, জিরো সার্ভিস কস্ট, জিরো ইন্স্যুরেন্স কস্ট। এর আওতায় থাকছে ভেহিকেল ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন ফী,…
Read More
এইচসিসিবি’র সহায়তা ‘সাফাইসাথী’দের

এইচসিসিবি’র সহায়তা ‘সাফাইসাথী’দের

হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) ও ইউএনডিপি এবছরের বিশ্ব পরিবেশ দিবসে ‘সাফাইসাথী’দের সাহায্যার্থে এগিয়ে এসেছে। বিগত ৩ বছর ধরে দেশের ৩০টি স্থানে বিভিন্ন পার্টনার এজেন্সি ও লোকাল গভর্নমেন্ট বডি’র সহযোগিতায় এইচসিসিবি ও ইউএনডিপি যৌথভাবে ‘প্রোজেক্ট পৃথ্বী’ নামে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালাচ্ছে। ‘সাফাইসাথী’রা সেই প্রকল্পেরই কর্মীবাহিনী। প্রসঙ্গত, ‘সাফাইসাথী’ হল সেইসব স্যানিটেশন ওয়ার্কার যারা অতিমারি চলাকালীন সময়েও প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের জন্য সংগ্রহ চালিয়ে সাহায্য করে চলেছেন। এইচসিসিবি ও ইউএনডিপি অতিমারির সময়ে ১৭০০০ জন ‘সাফাইসাথী’-সহ ১০০০০০ মানুষের কাছে নানারকম অত্যাবশ্যক সামগ্রী যেমন সেফটি কিট, রেশন, স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম পৌঁছে দিয়েছে। এই দুই সংস্থা একযোগে হাইজিন ও সেফটি বিষয়ে ৩০টি শহরে মিউনিসিপ্যাল কমিশনার ও সিটি…
Read More
মালদায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত মা ও ছেলে

মালদায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত মা ও ছেলে

প্রকাশ্য রাস্তায় ছিনতাইকারীদের হামলায় আক্রান্ত হলেন মা ও ছেলে। ছিনতাইকারীদের হাতে থেকে মায়ের সম্মান বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছেলে। দুজনেরই চিকিৎসা করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরে বাহান্ন বিঘা এলাকায়। এই ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্ত ওই মহিলা ছেলেকে নিয়ে ইংরেজবাজার থানায় এসে ছিনতাইকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম দীপ্তি কর্মকার (৪৫) এবং তার ছেলে রমেন কর্মকার (১৮)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রমেন কর্মকার। সে সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতী তার…
Read More
কোচবিহার জেলায় দলবদল অব্যাহত

কোচবিহার জেলায় দলবদল অব্যাহত

একুশে নির্বাচন শেষ হওয়ার পর দলবদল অব্যাহত রয়েছে কোচবিহার জেলায়। আজ মাথাভাঙা দুই নং ব্লকের বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জিত বর্মন সহ প্রায় একশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রঞ্জিত বর্মন সহ অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বিনয় কৃষ্ণ বর্মন বলেন, "একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল একটু খারাপ হলেও পরবর্তী সময়ে মানুষ বুঝতে পেরেছেন এবং অনুসুচনা করেছেন যে একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে এমন দ্বিতীয় কেউ নেই তাই ভুল বুঝে নির্বাচনের আগে যা যা করেছেন সমস্ত ভুলে গিয়ে আজ…
Read More
মাদকবিরোধী অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

মাদকবিরোধী অভিযান চালাল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

যুব ও তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর পাশাপাশি এবার শিলিগুড়ি শহরে বেআইনিভাবে নেশার ওষুধ বিক্রির ওপর হানা দেওয়া শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালায় ডন বসকো স্কুল সংলগ্ন একটি ওষুধের দোকানে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই দোকানে বেআইনিভাবে মজুদ রাখা হয়েছে প্রচুর বেআইনি কাফ সিরাপ এবং নেশার ট্যাবলেট। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ দল। মিলে যায় সাফল্য। উদ্ধার হয় প্রচুর বেআইনিভাবে মজুত রাখা কাফ সিরাপ এবং নেশার ওষুধ।…
Read More
বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস

বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস

কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে। দিনভর নয়, স্রেফ তিন ঘন্টা ইনফিউশনের কাপ হাতে নিয়ে বসা যাবে কলেজ স্ট্রিট কফি হাউসে। প্রবেশে বাধা না থাকলেও জারি থাকবে একাধিক কঠোর নিষেধাজ্ঞা। শারীরিক দূরত্ববিধি মানতে হবে। এবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে কফি হাউস। গত বছর, প্রথমবার লকডাউনের পরই কফি হাউসের চেনা চেহারা খানিকটা বদলে গিয়েছিল। তবুও কফি হাউস ছিল কফি হাউসেই। স্বাস্থ্যবিধি কঠোরভাবেই মানতে হবে সবাইকে। তা হোক, তবু নস্ট্যালজিয়া ফিরছে তো আবার, ফিরছে আড্ডার টেবিলে কফির কড়া গন্ধ। এতেই…
Read More