Editor

8890 Posts
অবশেষে এবার বদল আস্তে চলছে ইরানের প্রেসিডেন্ট পদে

অবশেষে এবার বদল আস্তে চলছে ইরানের প্রেসিডেন্ট পদে

গত পাঁচ বছর আগে চেষ্টা করে সফল না হলেও চলতি বছর জয়ী হলেন তিনি গত পাঁচ বছরে তার জনপ্রিয়তা উচ্চতার শিখরে তাই তারই ফল মিললো এবার। প্রত্যাশামতোই বিপুল ভোটে জিতেছেন তিনি। এবার সেই মতোই ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ইব্রাহিম রাইসি। এর আগে প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি। ইরানি রাজনীতিতে রাইসি একজন কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। আগামী অগস্টে তিনি দায়িত্ব নিতে চলেছেন। ইব্রাহিম রাইসি'র বয়স ৬০ বছর। দীর্ঘ সময় ইরানের বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বিচারপতি থেকে দেশের প্রেসিডেন্ট হয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন রাইসি। তবে রৌহানির কাছে তিনি হেরে যান। তবে এরপর আগামী পাঁচ বছরে ক্রমেই…
Read More
পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

পরিস্থিতির উন্নতি না আজও দিনভর বৃষ্টি ? কী বলছে আবহাওয়া দপ্তর

আবহাওয়া দপ্তরের খবর আজও আকাশের অবস্থা খারাপ থাকবে ।বাংলাজুড়ে হালকা ও মাঝারি হওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার কথা ২৯ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে দক্ষিন বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় তার টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বাংলা জুড়ে বৃষ্টি হতে পারে সোমবার। তবে এদিন থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হতে পারে বলেই খবর। মৌসম ভবন এর তরফ থেকে আরও জানানো হচ্ছে যে দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে আরও দুটি নিম্নচাপ রয়েছে যা রাজস্থান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর প্রদেশের নিম্নচাপ এর মধ্যে দিয়ে বিহার ,পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডের উপর…
Read More
কেন্দ্রের তরফে শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ

কেন্দ্রের তরফে শুরু হতে চলেছে বিনামূল্যে টিকাকরণ

করোনা সংক্রমণ রোধে টিকাকরণই একমাত্র পন্থা। তাই সবচেয়ে বেশি জোর কেন্দ্র তরফে। এবার আজ সোমবার থেকে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করবে কেন্দ্র। ২১ জুন বিশ্ব যোগ দিবসের দিন শুরু হতে চলেছে এই উদ্যোগ। অর্থাৎ, থেকেই সরকারি কেন্দ্রে ১৮ ঊর্ধ্বদের সবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করছে কেন্দ্রীয় সরকার। অনলাইন এবং অফলাইনে আবেদন করেই পাওয়ার কথা ভ্যাকসিন। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে টিকাকরণ প্রক্রিয়া গতি পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে একদিনে ৫ লক্ষ মানুষকে টিকা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে। এখন দৈনিক টিকাকরণের মাত্রা ২ লক্ষের বেশি। টিকার সরবরাহ বাড়লে সেটি ৩ লক্ষে পৌঁছে যেতে পারে বলে মনে করছে…
Read More
সুস্থ হয়ে উঠছে দেশ

সুস্থ হয়ে উঠছে দেশ

ক্রমশ করোনা জয়ের পথে এগোচ্ছে দেশ। আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। প্রায় ৩ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪২২ জন করোনা রোগী মারা গিয়েছেন। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু দেড় হাজারের নীচে নামল। গোটা অতিমারি পর্বে কোভিড প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। এখনও পর্যন্ত…
Read More
আবার বাড়লো জল্পনা রাজ্যপালের সফর ঘিরে

আবার বাড়লো জল্পনা রাজ্যপালের সফর ঘিরে

আবারো বাড়ছে জল্পনা। সরগরম রাজ্য রাজনীতি। নির্ধারিত সূচি পরিবর্তিত করে রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার দেখা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চারদিনের দিল্লি সফর সেরে শনিবারই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। কলকাতায় এসেই এবার যাবেন উত্তরবঙ্গ সফরে। অন্যদিকে রবিবার বিকেলেই তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সন্ধেয় উভয়ের সাক্ষাৎ হয়। রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যপালকে হস্তক্ষেপের আবেদন তিনি জানিয়েছেন, সূত্রের খবর এমনই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একসপ্তাহ তিনি উত্তরবঙ্গে থাকবেন। ২১ জুন…
Read More
ইটাহারে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

ইটাহারে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

গ্রামীন সাধারন মানুষের কেনাবেচার সুবিধার্থে ইটাহার বিধানসভা এলাকায় "নটলা গ্রামীন হাট" এর উদ্বোধন করলেন ইটাহারের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। এর পাশাপাশি এদিনই ইটাহারের মুকুন্দপুর এলাকায় একটি মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন। একদিকে গ্রামীন মানুষের তাঁদের ফসল বিক্রি করার জন্য গ্রামীন হাট আর অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে চালু করলেন মাদ্রাসা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই ইটাহার বিধানসভা কেন্দ্রে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। বিধায়কের এই কর্মকান্ডে খুশী ইটাহার বিধানসভার বাসিন্দারা। গ্রামের মানুষদের দূরে কোথাও কোনও হাটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে সমস্যা হত। সেই সমস্যার…
Read More
দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং বাগডোগরা থানার পুলিশের তরফে চলা যৌথ অভিযানে এবার উদ্ধার হল বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ঘটনায় একযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মহম্মদ অজিত এবং শুভঙ্কর ঘোষ। দু’জনেই শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠান হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহভাজন দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করে এসওজি এবং বাগডোগরা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে ধৃতরা মাদক পাচারের কথা স্বীকার করে নেয়। এরপরেই ধৃত মহম্মদ অজিতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২৯০ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও ধৃতের বাড়ি…
Read More
আবারও দল বদল গেরুয়া শিবিরে

আবারও দল বদল গেরুয়া শিবিরে

একুশে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব মিটে গেলেও এখনো চলছে দল বদলের পর্ব। ভোটের পূর্বেও চলেছিল দল বদলের পর্ব ভোট মিটে যাওয়ার পরেও একই চিত্র। জল্পনার অবসান। অবশেষে সত্যি হল দল বদলের জল্পনা। কিছুদিন আগেই বিজেপি ছেড়েছিলেন। মুকুল রায়ের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তনের দিনই বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় ঘনিষ্ঠ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ-সভাপতি তপন সিনহা। তপন সিনহার দলবদল নিয়ে মুখে কিছু না বললেও যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। গতকাল গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সমাবেশে যোগ দেন তিনি। বিজেপিতে কাজ করতে পারছেন না বলে জানানোয় তাঁকে ঘিরে দলবদলের…
Read More
করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

করোনা নিয়ে অভিনব উদ্যোগ কেন্দ্রের

এক বছরেরও বেশি সময় ধরে করোনার ভয়ঙ্কর চিত্র দেখছে সারা বিশ্ব৷ প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও ভয়ঙ্কর চিত্র নিয়েছে দেশে৷ চারিদিকে শুধু হাহাকার চিত্র, স্বজন হারানোর কান্নার রোল৷ তবে ধীরে এবার সুস্থ হয়ে উঠছে দেশ৷ করোনার দ্বিতীয় ঢেউ বুঝিয়ে দিয়েছে কীভাবে মারণ ভাইরাসটি রূপ বদলে আরও ভয়ানক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে আগামী চ্যালেঞ্জগুলি জিততে তৈরি হচ্ছে দেশ। বেসামাল দেশে স্থিতি ফেরাতে দক্ষ সৈনিকের মতো লড়াই করে গিয়েছেন স্বাস্থ্যকর্মীরা৷ নিরলস পরিশ্রম করেছেন কোভিড যোদ্ধারা৷ সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা সেই সকল কোভিড যোদ্ধাদের জন্য ভার্চুয়ালি বিশেষ কোর্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রায় ১ লক্ষ কোভিড যোদ্ধাকে এই লড়াইয়ের…
Read More
এমপিএল: অলিম্পিকে প্রিন্সিপাল পার্টনার

এমপিএল: অলিম্পিকে প্রিন্সিপাল পার্টনার

এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল পার্টনার হল। এর ফলে এই ফাউন্ডেশন টোকিয়ো ২০২০ অলিম্পিক, ২০২২ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে ইন্ডিয়ান কন্টিনজেন্টের প্রিন্সিপাল পার্টনার হবে। এছাড়া, স্পোর্টস ও অ্যাথলেজার ব্র্যান্ড এমপিএল স্পোর্টস ২০২২ সালের দুটি ইভেন্টেই ইন্ডিয়ান কন্টিনজেন্টসের অফিসিয়াল কিট পার্টনার হতে পারবে। উল্লেখ্য, এমপিএল স্পোর্টস ফাউন্ডেশন হল ইস্পোর্টস প্লাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগের কমিউনিটি ইনিশিয়েটিভ। টোকিয়ো অলিম্পিকসের প্রাক্কালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আয়োজিত প্রথমবারের অলিম্পিক ভার্চুয়াল সিরিজ চালানোর কথা ঘোষণার ঠিক পরেই ভারতীয় খেলোয়াড়দের নির্বাচনের দায়িত্ত্বে থাকা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে এই পার্টনারশিপ গড়ে উঠেছে। প্রসঙ্গত, আসামের লভলীনা বরগোহাইঁ টোকিয়ো অলিম্পিকসে মহিলাদের ওয়াটারওয়েট ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইস্পোর্টস একটি মেডাল…
Read More