Editor

8890 Posts
স্কিল ইন্ডিয়া: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৬টি ক্র্যাশ কোর্স

স্কিল ইন্ডিয়া: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৬টি ক্র্যাশ কোর্স

এক লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার জন্য ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি স্বল্পমেয়াদী কোর্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কোর্সের নাম ‘কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড-১৯ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ইন হেলথকেয়ার’। কোভিড-১৯ বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে, আর সেজন্য দেশে দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজনও বেশি হচ্ছে। এইকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে ‘স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ’ (এমএসডিই) মন্ত্রকের উদ্যোগে এক লক্ষাধিক প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হবে, যারা কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই চালাতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে করোনা ভাইরাস আবার ফিরে আসতে পারে, সেজন্য স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা ও অতিরিক্ত দক্ষ কর্মীর…
Read More
‘নতুন লুক’ অর্জুনের: ছবি প্রকাশ্যে আস্তেই ভক্তদের মধ্যে শোরগোল পড়ে যায়

‘নতুন লুক’ অর্জুনের: ছবি প্রকাশ্যে আস্তেই ভক্তদের মধ্যে শোরগোল পড়ে যায়

প্রায় চেনাই যাচ্ছেনা অর্জুন রামপালকে, নিজেকে যেন বদলে ফেলেছেন অভিনেতা। শুক্রবার ইনস্টাগ্রামে নিজের 'নতুন লুক' এর ছবি দিলেন অভিনেতা। বদলে ফেলে যেন সকলকে নিমেষে চমকে দিয়েছেন। চুলে প্ল্যাটিনামম ব্লন্ড রং, এ যেন এক আকর্ষণীয় সৌন্দর্য! তবে ছবি পোস্ট করার আগেই ক্যামেরায় ধরা পড়েছিলেন অভিনেতা, তারপর থেকেই তার এই নতুন রূপের ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার চুলের সৌন্দর্যে দায়িত্বে ছিলেন আলিম হাকিম বলিউডের বহু তারকাকেই সাজিয়ে তোলেন তিনি। তবে তার এই রুপের বদলের কারণ তার আগাম ছবি 'ধকড়’-র জন্য। গত ফেব্রুয়ারি মাসে মধ্য প্রদেশে শ্যুটিংও করেছেন অভিনেতা। অ্যাকশন ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। খল রুদ্রবীরের চরিত্রে…
Read More
আচমকাই বৈঠকের ডাক দিলেন নমো

আচমকাই বৈঠকের ডাক দিলেন নমো

আচমকাই বৈঠকের ডাক এল কেন্দ্র তরফে । বৈঠক ঘিরে জল্পনা উঠেছে চরমে। বৈঠকের কারণ এখনো স্পষ্ট নয়, জানা যায়নি কেন্দ্র তরফে কেন ডাকা হল এই বৈঠক। বৈঠক ডাকা হলেও এখনও সরকারি ভাবে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি। জম্মু-কাশ্মীর ভিত্তিক একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার, ২৪ জুন জম্মু ও কাশ্মীরে বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকতে পারেন। মনে করা হচ্ছে জম্মু-কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারতে পারে কেন্দ্র। এছাড়াও আরও নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা হতে পারে বৈঠকে। ২০১৯ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হয়। সেই…
Read More
বাতিল হল রাজ্যপালের কলকাতা ফেরা

বাতিল হল রাজ্যপালের কলকাতা ফেরা

আবারো বাড়ছে জল্পনা। সরগরম রাজ্য রাজনীতি। চলছে রাজ্য কেন্দ্র সংঘাত রাজ্য। নির্ধারিত সূচি পরিবর্তিত করে গতকাল রাজ্যে ফেরেননি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শনিবার দেখা করতে পারেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দু’দিনের মধ্যে ফের অমিত শাহ-ধনকড় বৈঠক। সূচি এইভাবে পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছিল। এর আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্র, অধীর চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যপাল। শাহের সঙ্গে সাক্ষাতের পর শনিবারই কলকাতায় ফিরতে পারেন তিনি। টুইট করে একথা জানিয়েছেন ধনকড় নিজেই। এদিন সকালেই তাঁকে নিজের বাসভবনে ডেকে কথা বলতে চেয়ে ডেকে পাঠালেন অমিত শাহ। একই সফরে এভাবে দুই বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে…
Read More
ম্যানেজড এসআইপি সার্ভিস এনেছে ভিআই

ম্যানেজড এসআইপি সার্ভিস এনেছে ভিআই

ভারতে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য ম্যানেজড এসআইপি (এমএসআইপি) সার্ভিস লঞ্চ্‌ করল ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস। ম্যানেজড এসআইপি (সেশন ইনিশিয়েশন প্রোটোকল) সার্ভিস চালু করার ব্যাপারে ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার অভিজিৎ কিশোর জানান, ভিআই ম্যানেজড এসআইপি সার্ভিসের মাধ্যমে ভিআই বিজনেস ফিক্সড টেলিফোনি সলিউশনসের ক্ষেত্রে ‘সিঙ্গল পয়েন্ট ফ্যাসিলিটেটর’ হয়ে উঠলো। এর দ্বারা বাণিজ্যিক সংস্থাগুলি তাদের সার্বিক ভয়েস ইনফ্রাস্ট্রাকচারের ওপরে আরও বেশিমাত্রায় নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং তাদের গ্রাহক/ইন্টার্নাল স্টেকহোল্ডারদের ভয়েস পারফর্ম্যান্সকে আরও অর্থবহ করতে সক্ষম হবে। ভিআই-এর ম্যানেজড এসআইপি সার্ভিস দ্বারা সংস্থাগুলি নিরাপত্তার নিশ্চয়তা পাবে, সেইসঙ্গে তাদের ভয়েস ইনফ্রাস্ট্রাকচার’কে মনিটর, মেজার ও অপটিমাইজ করতে পারবে। বেস্ট-ইন-ক্লাস এসএলএ, ভয়েস অ্যানালিটিক্স,…
Read More
এনটিএসই পরীক্ষায় শীর্ষস্থানে আকাশ লাইভের ছাত্র

এনটিএসই পরীক্ষায় শীর্ষস্থানে আকাশ লাইভের ছাত্র

ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশনের (এনটিএসি) স্টেজ-১’এ পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখল করেছে আকাশ লাইভের ছাত্র অর্ণব পাতি। এই সাফল্যের মাধ্যমে অর্ণব তার ইনস্টিটিউট ও রাজ্যকে গর্বিত করে তুলেছে। মোট ২০০ নম্বরের মধ্যে ১৯১ পেয়ে এই জাতীয়স্তরের পরীক্ষার পরবর্তী ধাপে বসার যোগ্যতা অর্জন করেছে অর্ণব। উল্লেখ্য, বর্তমান পরিকাঠামোয় এনটিএসই স্কলারশিপ দেওয়া হয় সায়েন্স ও সোস্যাল সায়েন্স ক্ষেত্রে ডক্টরাল লেভেল পর্যন্ত এবং মেডিসিন ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রফেশনাল কোর্সের সেকেন্ড-ডিগ্রি লেভেল পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাবার জন্য। মেধা যাচাই করা হয় দ্বি-স্তরীয় সিলেকশন প্রসেসের মাধ্যমে। অর্ণব পাতিকে অভিনন্দন জানিয়ে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধরি বলেন, রাজ্যে শীর্ষস্থান দখল করায় অর্ণবের সাফল্যে তারা গর্বিত।…
Read More
ঝাড়খন্ড সরকারের পাশে বেদান্ত ইএসএল

ঝাড়খন্ড সরকারের পাশে বেদান্ত ইএসএল

ঝাড়খন্ড সরকারের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে ইএসএল স্টিল উদ্যোগী ভূমিকা নিয়েছে। কোভিড-১৯ অতিমারির সেকেন্ড ওয়েভ রোখার কাজে সাহায্য করার অভিপ্রায়ে তাদের এই উদ্যোগ। সম্প্রতি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ১০০ বেডের বেদান্ত কোভিড কেয়ার ফিল্ড হসপিটালের উদ্বোধন করেছেন, যা বোকারোর সদর হাসপাতালের এক্সটেনশন হিসেবে কাজ করবে। ইএসএল স্টিল অতিমারি চলাকালীন প্রায় ৫০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। এছাড়া, প্রায় ৫০০ মেট্রিক টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন প্রদান করা হয়েছে ঝাড়খন্ড, বিহার ও পাঞ্জাবকে। ২০২০ সালে, ইএসএল ৮০,১০০ জন মানুষের জন্য ফুড, রিফ্রেশমেন্ট ও ড্রাই রেশন বিতরণ করেছে। কোম্পানির তরফে বোকারোর চন্দনকিয়ারিতে সিএসই হসপিটালে লাইফ-সেভিং ইকুপমেন্টস দেওয়া হয়েছে এবং ২০টি গ্রামে কোভিড সচেতনতা ও…
Read More
পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের নতুন ফুলফিলমেন্ট সেন্টার

পশ্চিমবঙ্গের ডানকুনিতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার চালু করল ফ্লিপকার্ট। ই-কমার্স সার্ভিসের চাহিদা বাড়তে থাকায় ফ্লিপকার্টের এই উদ্যোগ। ডানকুনির এই ফুলফিলমেন্ট সেন্টার একইসঙ্গে ফ্লিপকার্ট ও মিন্ত্রা গ্রাহকদের চাহিদা মেটাবে। একইসঙ্গে, এই সেন্টারের মাধ্যমে অগণিত সেলার তাদের পণ্যসামগ্রী দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। এই ফুলফিলমেন্ট সেন্টার পূর্বভারতে ফ্লিপকার্টের পরিষেবা আরও বেশিসংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ এনে দেবে। ডানকুনিতে ২.২ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে অবস্থিত এই ওয়্যারহাউস প্রায় ৩৫০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ডানকুনিতে ফ্লিপকার্টের এই নতুন সেন্টার-সহ এই রাজ্যে ফ্লিপকার্টের ওয়্যারহাউসের বিস্তৃতি ১০ লক্ষ বর্গফুটে পৌঁছে দিল, যা সবমিলিয়ে প্রায় ৫০,০০০ মানুষের কর্মসংস্থান ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টারের সংখ্যা…
Read More
স্বল্পমেয়াদে আয়ের সুযোগ দিচ্ছে ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড

স্বল্পমেয়াদে আয়ের সুযোগ দিচ্ছে ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড

ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড - স্বল্প মেয়াদে যুক্তিসম্মত আয় সৃষ্টির সুযোগ নিয়ে উপস্থিত হয়েছে এই ফান্ড। এই ফান্ড ‘ডেট’ ও ‘মানিমার্কেটে’র বিভিন্নমুখী নানা পোর্টফোলিয়োতে বিনিয়োগের কৌশল অবলম্বন করে চলে। ইউটিআই ট্রেজারি অ্যাডভান্টেজ ফান্ড প্রাথমিকভাবে বিনিয়োগ করে কমার্সিয়াল পেপার্স, ডিপোজিট সার্টিফিকেট ও স্বল্পমেয়াদী কর্পোরেট বন্ডে, সেইসঙ্গে গভর্নমেন্ট সিকিউরিটিজেও। এখবর জানা গেছে ইউটিআই সূত্রে। সম্প্রতি আর্থিক নীতির ঘোষণাকালে সংশ্লিষ্ট সকলের আশা অনুসারে এমপিসি সর্বসম্মতিতে ‘অ্যাকোমোডেটিভ স্ট্যান্স’ বজায় রাখতে ও রেপো রেট ৪.০০ শতাংশে রাখার পক্ষে ভোট প্রদান করেছে। গভর্নরও ঘোষণা করেছেন, জি-এসএপি’র থার্ড ট্র্যান্স এসডিএল ক্রয় করবে। ভবিষ্যতে জি-এসএপি’তে এসডিএল-এর অন্তর্ভুক্তি এসডিএল-এর প্রসারে লাগাম দেবে। গভর্নর আরও ঘোষণা করেছেন, ২০২২ অর্থবর্ষের দ্বিতীয়…
Read More
নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ

নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা যুদ্ধে একটু একটু করে এগোচ্ছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। গত ৭৪ দিনে সবচেয়ে কম হল। অ্যাক্টিভ কেস অত্যন্ত স্বস্তির বার্তা দিচ্ছে। সুস্থতার হারও অত্যন্ত সন্তোষজনক। একদিনের মৃতের সংখ্যা ১,৬৪৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯৭,৭৪৩ আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ইতিমধ্যেই আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসেই ভারতে শুরু হয়ে যেতে পারে করোনাভাইরাস তৃতীয় ঢেউ।…
Read More