Editor

8890 Posts
কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড এনএফও

কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড এনএফও

কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড নামে একটি নিউ ফান্ড অফার (এনএফও) এনেছে কানাড়া রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম। কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড বিভিন্ন ফিনান্সিয়াল প্যারামিটারের ভিত্তিতে ‘আন্ডারভ্যালুড বিজনেসেস’ চিহ্নিত করে নির্বাচন করবে এবং তারপর ‘অপর্চুনিটি সাইজ’ ও ‘রিস্ক লিমিট’ বিবেচনা করে পোর্টফোলিয়ো নির্মাণ করবে। এই ফান্ডের বিনিয়োগ হবে সেইসব বিজনেসেসে যেগুলি আপাতত তুলনামূলক কম মূল্যে ট্রেডিং হচ্ছে ও ভবিষ্যতে যেগুলির সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। কানাড়া রোবেকো ভ্যালু ফান্ড খুলছে ১৩ অগাস্ট এবং বন্ধ হচ্ছে ২৭ অগাস্ট। বিনিয়োগের জন্য নতুন স্কিমটি রি-ওপেন হবে ৬ সেপ্টেম্বর। এই ফান্ডে বিনিয়োগের সর্বনিম্ন অঙ্ক হল ৫০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে।…
Read More
অ্যাস্ট্রন পেপার ছাড়ছে এশিয়ান গ্রানিটো

অ্যাস্ট্রন পেপার ছাড়ছে এশিয়ান গ্রানিটো

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড তাদের সহযোগী কোম্পানি অ্যাস্ট্রন পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডে থাকা ১৮.৮ শতাংশ অংশ ৪৬.৯৪ কোটি টাকায় ডিভেস্ট করল। অ্যাস্ট্রন পেপার বিএসই ও এনএসই-তে তালিকাভুক্ত। এশিয়ান গ্রানিটো ১০ অগাস্ট অ্যাস্ট্রন পেপারের ৮৭.৭৫ লক্ষ ইকুইটি শেয়ার ব্লক ডিলের মাধ্যমে বিক্রয় করেছে প্রতি শেয়ার ৫৩.৫ টাকা দরে। বিক্রয়লব্ধ ৪৬.৯৪ কোটি টাকা এশিয়ান গ্রানিটোর ‘লং টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল’ হিসেবে ও ‘বিজনেস ডেভেলপমেন্ট’ করার কাজে ব্যবহৃত হবে। তাদের সেরামিক টাইলস ও বিল্ডিং মেটেরিয়ালসের মূল ব্যবসার দিকে লক্ষ্য রেখে এশিয়ান গ্রানিটো ৩১ মে তাদের বোর্ড মিটিংয়ে অ্যাস্ট্রন পেপার থেকে ডিসইনভেস্টমেন্ট করার বিষয়টি অনুমোদন করেছে। প্রসঙ্গত, ২০২১ অর্থবর্ষে কোম্পানির নেট প্রফিটের পরিমাণ ছিল…
Read More
ভি লঞ্চ্‌ করল ‘রেডএক্স ফ্যামিলি প্ল্যান’

ভি লঞ্চ্‌ করল ‘রেডএক্স ফ্যামিলি প্ল্যান’

ভি (ভারতের অগ্রণী টেলিকম অপারেটর) তাদের ফ্ল্যাগশিপ রেডএক্স অফারিংস প্রসারিত করল রেডএক্স ফ্যামিলি প্ল্যানে। এখন থেকে ভি গ্রাহক পরিবারগুলির সদস্যরা দারুণ সুবিধা পাবেন। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পরিবারের সদস্যরা আরও বেশি ডেটা ব্যবহার করছেন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন স্কুলিং, এন্টারটেনমেন্ট ও অনলাইন সোশ্যালাইজিংয়ের জন্য। এই প্ল্যানটি তাদের সবরকম প্রয়োজনের কথা মাথায় রেখে আনা হয়েছে, যাতে মাত্র একটি বিলের আওতায় থেকে তাদের সকলেই আনলিমিটেড ডেটা, এন্টারটেনমেন্ট ও ট্রাভেল বেনিফিট পেতে পারেন। ১৬৯৯ টাকা ও ২২৯৯ টাকার ভি রেডএক্স ফ্যামিলি প্ল্যানে যথাক্রমে ৩ জন ও ৫ জন ফ্যামিলি মেম্বারকে অন্তর্ভুক্ত করা যাবে। প্রত্যেক কানেকশনে আনলিমিটেড ৪জি ডেটা ছাড়াও ভি রেডএক্স ফ্যামিলি প্ল্যানে ভি…
Read More
তৃণমুলের পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

তৃণমুলের পাঁচ নেতা মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর

অবাক ঘটনা। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর। ঘটনার সূত্রপাত গত রবিবার। যুব তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ। আর তাঁদের ছাড়াতে ত্রিপুরা গিয়ে রীতিমতো ধর্না দিয়ে ধৃত দলীয় নেতা-কর্মীদের জামিনে ছাড়িয়ে এনেছে তৃণমূল নেতৃত্ব। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রথমসারির নেতা ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দোলা সেন। এবার এই চারজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করল ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে এফআইআর দায়ের করা হলো। বুধবার ট্যুইট করে এই অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি-সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দোলা সেনের নাম আছে ত্রিপুরা পুলিশের সেই মামলায়।…
Read More
আবার ঊর্ধমুখী দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

আবার ঊর্ধমুখী দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

ক্রমাগত ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। বেশ কয়েক মাস পর গতকাল মঙ্গলবার বেশ খানিকটা নেমে ছিলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। এবার আজ তা আবার ঊর্ধমুখী হলো। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৭ জন। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে…
Read More
দুই বঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস

দুই বঙ্গ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস

আজ বুধবার থেকে আরও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গই ভাসবে জলে। এই বৃষ্টি আগামী পাঁচদিন চলবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে শুরু হবে অবিরাম বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ থেকে ১৫ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও অতিবৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। রাজ্যের একটা অংশ বন্যাপ্লাবিত হলেও বৃষ্টির বিরাম নেই। বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের…
Read More
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রিত থাকলে চলতি বছরের শেষেই হবে বইমেলা

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রিত থাকলে চলতি বছরের শেষেই হবে বইমেলা

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের রেশ কিছুটা হলেও ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে এসেছে। সুস্থ হওয়ার দিকে এগোচ্ছে বাংলা। করোনার এই উন্নত পরিস্থিতি দেখে ডিসেম্বর মাসের শেষেই বইমেলা করে ফেলতে চাইছে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। ডিসেম্বর মাসকে লক্ষ্যমাত্রা ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এই বিষয়ে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‌করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে মে–জুন মাসে বইমেলা করার কথা ভাবা হয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। এই বছর বইমেলা পুরোপুরি বাতিল হয়ে যাবে বলে এখনও আমরা মনে করছি না। পরিস্থিতি ভাল হলে ডিসেম্বর মাসে বইমেলা হতেই পারে।’ তবে অন্যদিকে এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা তা জানা যায়নি।…
Read More
আবার দিল্লির উদ্দেশে রওয়ানা দিলেন রাজ্যপাল

আবার দিল্লির উদ্দেশে রওয়ানা দিলেন রাজ্যপাল

ব্যাবধান মাত্র তিন সপ্তাহের। এই মাত্র তিন সপ্তাহের ব্যাবধানে আবার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সবে মাত্র কদিন হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। এবার দু’দিনের সফরে রাজ্যপাল রাজধানী যাচ্ছেন। সূচি বদল করে মঙ্গলবার বিকেল দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। অন্যদিকে আজই রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে। দু’দিনের দিল্লি সফরে রাজ্যপাল ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রাজ্যপাল। এদিকে এই সফরের মূল কর্মসূচি কী রয়েছে সে ব্যাপারেও বিস্তারিত জানায়নি রাজভবন। তবে রাজ্যপালের এই নয়াদিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। এর আগে গত ১৭ জুলাই দিল্লি গিয়েছিলেন…
Read More
পিএসজি’র সঙ্গে ২ বছরের চুক্তিতে সায় লিওনেল মেসির

পিএসজি’র সঙ্গে ২ বছরের চুক্তিতে সায় লিওনেল মেসির

পিএসজির সঙ্গে ২ বছরের চুক্তি চূড়ান্ত করে ফেললেন বার্সেলোনার সুপারস্টার। নতুন ক্লাবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অর্থাৎ দু’বছরে ৭ কোটি ইউরো বেতন পাবেন আর্জেন্টিনার অধিনায়ক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১০ কোটি টাকা। আজ রাতেই আইফেল টাওয়ারে সরকারিভাবে মেসিকে সই করানোর কথা ঘোষণা করতে পারে প্যারিসের ক্লাবটি। গত মরশুম থেকেই মেসিকে পাখির চোখ করেন পিএসজি কর্তারা। মূলত তিনটে কারণের জন্যই মেসি পিএসজিতে সই করলেন বলে মনে করছে ফুটবল মহল। এক, নেইমার। প্রায় প্রতিদিনই নাকি মেসির সঙ্গে কথা হচ্ছে নেইমারের। ব্রাজিলিয়ান তারকা তাঁর প্রাক্তন সতীর্থকে একটাই আবেদন করছেন যাতে মেসি পিএসজিতে সই করেন। দুই, অ্যাঞ্জেল ডি’মারিয়া। আর্জেন্টিনার হয়ে…
Read More
শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন

শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন

শহর কলকাতার জল জমার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে সাধারণ মানুষের থেকে সামান্য সময় চেয়েছিলেন কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। এবার শহরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে বিশেষ পরিকল্পনা নিতে চলেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২৬৭ কিলোমিটার দীর্ঘ খালগুলির অবস্থা খতিয়ে দেখার জন্য ৩০০টি আলাদা আলাদা সমীক্ষা করা হবে। অর্থাৎ ৩০০টি পয়েন্টে আলাদা আলাদা করে চালানো হবে সমীক্ষা। এই উদ্যোগ প্রসঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার পুর এলাকাগুলিতেও এই সমীক্ষা চালানো হবে। কলকাতার যে সমস্ত খালগুলোতে সমীক্ষা করা হবে তার মধ্যে রয়েছে এস…
Read More