Editor

8890 Posts
স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০ আর্থ এডিশন

স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০ আর্থ এডিশন

কোম্পানির প্রিমিয়াম অফারিং ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০’-এর একটি ‘আর্থ এডিশন’ নিয়ে এসেছে অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স প্রাইভেট লিমিটেড। ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০ আর্থ এডিশন’-এর প্যাকেজিং আকর্ষণীয়ভাবে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্যাক হস্তশিল্পীদের দ্বারা ‘আপসাইক্ল্‌ড ফ্যাব্রিক ডিসকার্ডস’ ব্যবহার করে নির্মিত। এই উদ্যোগের মধ্য দিয়ে ২৫ মিলিয়ন লিটারের বেশি জল সাশ্রয় করেছে ‘স্টার্লিং রিজার্ভ ব্লেন্ড ১০’। ৭৫০মিলি প্যাকেজিংয়ে উপলব্ধ এই ‘আর্থ এডিশন’ পাওয়া যাবে তিনটি রঙে – মাস্টার্ড ইয়েলো, পার্পল ও গ্রীন। নতুন লিমিটেড এডিশন প্যাকেজিংয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতার প্রসারের প্রতি গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা হবে। নতুন প্যাকটির মাল্টিপারপাস ফিচারের ফলে এটি ‘কালেক্টর্স আইটেমে’ পরিণত হয়েছে। এটি অন্যান্য কাজের জন্য ‘রিইউজ’ করাও…
Read More
হস্তান্তরিত হলো কান্দাহার

হস্তান্তরিত হলো কান্দাহার

চলছে একের পর এক দখল। এবার কাবুলের পথে আরও এক ধাপ অগ্রসর তালিবানরা। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর দখল করে নিল তালিবান। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের রাজধানীর মধ্যে ১২টি প্রদেশের রাজধানী ইতিমধ্যেই দখল করেছে তালিবান। এবার দেশের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত দখল করল তালিবান জঙ্গিগোষ্ঠী। যদিও দেশের রাজধানী কাবুল এখনও আফগান সরকারের দখলেই রয়েছে। কিন্তু এই দু’টি শহর দখলের পর, কাবুলের সঙ্গে শহরগুলির সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালিবান। কান্দাহার ও হেরাতের দখল এখনও পর্যন্ত তালিবানদের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। আশঙ্কা করা হয়েছে, আগামী এক মাসের মধ্যেই আফগানিস্তানের দখল পুরোপুরি ভাবে যেতে পারে তালিবানের হাতে। দেশে…
Read More
রাজ্যের শাসক দলের লক্ষ্য এখন ত্রিপুরা

রাজ্যের শাসক দলের লক্ষ্য এখন ত্রিপুরা

লক্ষ্য এখন আগামী দু বছর বাদের বিধানসভা নির্বাচন। আগামী নির্বাচনকে লক্ষমাত্র করে নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ত্রিপুরার ওপর এখন পাখির চোখ তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পথে উদ্যোগী হয়ে জনসংযোগ বাড়াতে ত্রিপুরায় আজ একযোগে হাজির থাকছেন ৯ সাংসদ ও বাংলার ১ মন্ত্রী। দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শক্তিবৃদ্ধি করতে এবার কোমর বাঁধছে তৃণমূল। যাদের প্রধান কাজই হচ্ছে আগামী সোমবার খেলা হবে দিবস পালন করা। প্রথম ‘খেলা হবে’ দিবস। তাই ২১শে জুলাই পালনের মতো করেই ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, সাংসদ দোলা সেন ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে গত…
Read More
ধসে গেল মহানগরীর মেট্রো স্টেশনের মাটি

ধসে গেল মহানগরীর মেট্রো স্টেশনের মাটি

হঠাৎ বিপত্তি শহর কলকাতার বুকে। আজ শুক্রবার সকালে হঠাৎই ধস নামে মেট্রো লাইনে৷ দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে বরাহনগর স্টেশন থেকে কিছুটা দূরে ধস নামে৷ প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে মাটি বসে ধসের মতো পরিস্থিতি হয়। ধসের জেরে ক্ষতিগ্রস্ত সিসিআর ব্রিজ৷ অন্যদিকে,বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ব্রিজের পিলারে ফাটল ধরেছে৷ যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর ফলে পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। তবে শুক্রবার সকাল থেকে ধীর গতিতে ট্রেন চলছে। মনে করা হচ্ছে, গত কয়েক দিন ধরেই বৃষ্টি চলছিল৷ যার জেরে মাটি আলগা হয়ে ধস নেমেছে৷ নেট ও বোল্ডার দিয়ে ধস রোখার চেষ্টা চলছে৷ খবর পাওয়ার পরেই ব্যবস্থা নেয় মোট্রো কর্তৃপক্ষ৷ মেট্রো রেলের ইঞ্জিনিয়র ও কর্মীরা কাজ…
Read More
চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

চলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

ধীরে ধীরে কম হচ্ছে করোনা সংক্রমনের গ্রাস। গত দেড় বছরের বেশি সময় ধরে করোনার তান্ডবে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এবার সেই পরিস্থিতি শিথিল হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন রাজ্য। আগামী ১৬ অগস্ট থেকে স্কুল খুলছে উত্তরপ্রদেশে। ৫০ শতাংশ পড়ুয়াকে স্কুলে ডেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার ছাড়পত্র দিয়েছে যোগী সরকার। রাজস্থান সরকারও আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ইনস্টিটিউশন খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও স্কুলে ৫০ শতাংশ পড়ুয়াকে ডেকে ক্লাস শুরু করার সবুজ সঙ্কেত দিয়েছে সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। অন্যদিকে, পুজোর পর বাংলায় স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। রাজস্থান সরকারের…
Read More
বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের ছুটির দিন

বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের ছুটির দিন

চলতি মাসে আর কদিন পরই আসন্ন ইসলাম ধর্মের মহরম উৎসব। প্রতি বছর নিয়ম করে বিশেষ দিনে মহরম উপলক্ষে সরকারি কর্মচারীদের ছুটি মেলে রাজ্যে। এ দিন উৎসব উপলক্ষে সরকারি ছুটি মেলে রাজ্য সরকারের তরফে। কিন্তু এবার চলতি বছর থেকে বদলে যাচ্ছে এই ছুটির দিন। নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ আগস্টের বদলে ২০ আগস্ট রাজ্যে পালিত হবে মহরম। ক্যালেন্ডার অনুযায়ী, ২০২১ সালের ১৯ আগস্ট আশুরার শেষ দিন অর্থাৎ ইসলাম ধর্মমতে ওই দিনই মহরম উদযাপিত হয়। তবে চলতি বছর তিথির হেরফেরে ২০ তারিখ ইসলামের ‘শোকের দিন’ পালিত হবে। এই মর্মে কেন্দ্রের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০…
Read More
বিগত দুদিন ধরে ঊর্ধমুখী দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

বিগত দুদিন ধরে ঊর্ধমুখী দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

চিন্তা ধরাচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। ক্রমাগত বেড়েই চলছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৫৮৫জন। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জন। সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৭৬০। এই মুহূর্তে তা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭। অন্যদিকে, দেশে এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন পেয়েছেন মোট ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জন। এই হার আরও ত্বরান্বিত…
Read More
বিভিন্ন শহরে পেট্রোলের ডিজেলের দাম কত? জেনে নিন

বিভিন্ন শহরে পেট্রোলের ডিজেলের দাম কত? জেনে নিন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব পড়েনি দেশের বাজারে। দীর্ঘ ২৫ দিন ধরে স্থির রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। IOCL- এর ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে দিল্লি তে পেট্রোলের দাম ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা।বিগত মে মাসের পর থেকে প্রায় বেড়েই চলেছে পেট্রোলের দাম অর্থাৎ ৪২ দিনে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ১১.৫২ টাকা বেড়ে গিয়েছিল এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৯.০৮ টাকা। বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামে থাকে পার্থক্য। যথা- নয়াদিল্লি- পেট্রোল ১০১.৮৪ টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা,মুম্বই- পেট্রোল ১০৭.৮৩ টাকা, ডিজেল ৯৭.৪৫ টাকা,চেন্নাই- পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকা,কলকাতা- পেট্রোল ১০২.০৮ টাকা, ডিজেল ৯৩.০২ টাকা,বেঙ্গালুরু- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৫.২৬…
Read More
নোকিয়ার নতুন স্মার্টফোন – সি২০ প্লাস

নোকিয়ার নতুন স্মার্টফোন – সি২০ প্লাস

রিলায়েন্স জিওর সঙ্গে এক এক্সক্লুসিভ পার্টনারশিপের মধ্য দিয়ে এইচএমডি গ্লোবাল পেশ করছে একটি নতুন স্মার্টফোন - নোকিয়া সি২০ প্লাস। নোকিয়া সি২০প্লাস পাওয়া যাবে দুটি কলারে (ওশান ব্লু ও ডার্ক গ্রে) ও দুটি কনফিগারেশনে – ২/৩২জিবি ও ৩/৩২জিবি, এবং এর দাম যথাক্রমে ৮৯৯৯ টাকা ও ৯৯৯৯ টাকা। ফোনটি পাওয়া যাবে অগ্রণী অফলাইন রিটেল স্টোর্স, ই-কমার্স প্লাটফর্ম ও নোকিয়া-ডট-কম থেকে। নতুন নোকিয়া সি-সিরিজের সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে জিওএক্সক্লুসিভ প্রোগ্রামে যুক্ত হওয়ার অফার, যেমন দামে ১০ শতাংশ বা ১০০০ টাকা সাশ্রয়। এছাড়া উৎসবের মরশুমের আগে জিওএক্সক্লুসিভ প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকরা পাবেন ৪০০০ টাকার সুবিধা। নতুন নোকিয়া সি২০প্লাস ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ স্ক্রিন, ৪৯৫০এমএএইচ…
Read More
তবে কি এবার একসাথে হতে চলছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন

তবে কি এবার একসাথে হতে চলছে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন

করোনা সংক্রমণ রোধ করার একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরই সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ রোধ করার জন্য চলতি বছর জানুয়ারি মাস থেকে টিকাকরণ কর্মসূচি চলছে দেশজুড়ে। সার্বিকভাবে টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্রন কতটা কার্যকর তা নিয়ে আলোচনা তুঙ্গে। আবেদনের প্রেক্ষিতে এবার মিশ্র টিকাকরণ নিয়ে পরীক্ষার অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আইসিএমআর-এও এর আগে মিশ্র টিকাকরণ নিয়ে গবেষণা হয়েছে। সেই গবেষণার ফল কয়েকদিন আগেই প্রকাশ করে আইসিএমআর। রিপোর্টে ভ্যাকসিনের মিলিত প্রয়োগ অনেক বেশি কার্যকরী বলে উল্লেখ করা হয়েছে। তবে সিএমসিতে হতে চলা এই ট্রায়াল সম্পূর্ণ আলাদা হবে।…
Read More