Editor

8890 Posts
লিউপিনের অ্যাপ্টিভেট শিশুদের সুরক্ষায় সহায়ক

লিউপিনের অ্যাপ্টিভেট শিশুদের সুরক্ষায় সহায়ক

শিশুদের নিয়ে নানামহলে দুঃশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ কোভিড-১৯’এর তৃতীয় ঢেউ আসার আশঙ্কার কথা শোনা যাচ্ছে। লকডাউন তুলে নেওয়া হচ্ছে ও স্কুল খুলতে শুরু করেছে, তাই অভিভাবকদেরও আরও বেশিমাত্রায় সতর্ক হতে হবে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কথা মাথায় রেখে তাদের মায়েদের লক্ষ্য রাখতে হবে শিশুরা যেন বাড়িতে রান্না করা খাবার-সহ স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ করে। লিউপিনের অ্যাপ্টিভেট একটি আয়ুর্বেদীয় সিরাপ, যা ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে। অ্যাপ্টিভেটে রয়েছে গিলয়, আমলা ও পিপ্পলি-সহ নয়টি প্রাকৃতিক উপাদান। আয়ুষ মন্ত্রালয়ের অনুমোদনপ্রাপ্ত এইসব উপাদান শিশুদের স্বাভাবিক উপায়ে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। চিরায়ত প্রাকৃতিক উপাদান থাকার ফলে অ্যাপ্টিভেট একটি নিরাপদ…
Read More
আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো মুখ্যমন্ত্রীর

আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো মুখ্যমন্ত্রীর

এবার আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ দুবাইয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীকে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর তরফে আমন্ত্রণ এসেছে মুখ্যমন্ত্রীর দরবারে৷ নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷  এদিকে উত্তরবঙ্গ সফর সেরে আজই গোয়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল গোয়ার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ শনিবার ফিরবেন কলকাতায়৷ ফলে তিনি বিসিসিআই-এর আমন্ত্রণে দুবাই যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ কলকাতায় ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে৷  খেলার মাঠের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ পুরনো৷ এর আগে ২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে…
Read More
অনুমোদনে না কোভ্যাক্সিনকে

অনুমোদনে না কোভ্যাক্সিনকে

পরীক্ষায় সফল হলেও প্রতিনিয়ত আশংকা বাড়ছে করোনা ভাইরাসের এই টিকা নিয়ে। এখনো পর্যন্ত অনুমোদনের তালিকায় নিজেকে দেখতে পায়নি এই টিকা। জারি রয়েছে প্রক্রিয়া। বিগত কয়েক মাস ধরেই টিকার ছাড়পত্র পাওয়ার ব্যাপারে কাজ চালাচ্ছে প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। কিন্তু এখনো পর্যন্ত এই টিকাকে ছাড়পত্র দিচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও আখেরে কিছুই হয়নি। টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আরও কিছু ব্যাপারে উত্তর চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই এবারেও অনুমোদন পেল না ভারতের কোভ্যাক্সিন।  জানা গিয়েছে, এই টিকার সুবিধা এবং ঝুঁকি নিয়ে চূড়ান্ত মূল্যায়ন করতে এই টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে আরও বেশ কিছু ব্যাপারে জানতে…
Read More
প্রতিনিয়ত করোনা ভাইরাস তার প্রজাতি বদলাচ্ছে

প্রতিনিয়ত করোনা ভাইরাস তার প্রজাতি বদলাচ্ছে

যত সময় যাচ্ছে ততই প্রতিনিয়ত করোনা ভাইরাস তার প্রজাতি বদলাচ্ছে। করোনার ডেল্টা এবং ডেল্টা প্লাস প্রজাতিকে নিয়ে এতদিন নানা গবেষণা চলেছে। মনে করা হচ্ছিল এটাই ভাইরাসের সবথেকে মারাত্মক মিউটেশন। কিন্তু এখন আরও চিন্তা বাড়িয়ে দিয়েছে ডেল্টা প্রজাতির নতুন মিউটেশন 'AY.4.2'। এটিকে এখন সবথেকে ক্ষতিকর এবং সংক্রমক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর একে নিয়েই বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। ব্রিটেনে প্রথম খোঁজ মিললেও এখন এই প্রজাতির হদিশ মিলেছে ভারতের একাধিক রাজ্যেও।  গত বছর থেকে চলতে থাকা করোনা ভাইরাস সংক্রমণ গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এখনও। যদিও আগের তুলনায় এখন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে কারণ গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে টিকাকরণ। কিন্তু এর…
Read More
দলকে তৎপর করতে নয়া উদ্যোগ নিলো জাতীয় কংগ্রেস

দলকে তৎপর করতে নয়া উদ্যোগ নিলো জাতীয় কংগ্রেস

আগামী বছরেই দেশের পাঁচ রাজ্যে নির্বাচিত হবে ভোট৷ তারই প্রস্তুতিতে এবার কোমর বেঁধে ঝাপাতে চাইছে জাতীয় কংগ্রেস৷ ১ নভেম্বর থেকে ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত দেশজুড়ে চলবে ব্যাপক হারে সদস্য সংগ্রহ অভিযান৷ মঙ্গলবার এআইসিসি দফতরে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ ওই বৈঠকেই এই সিদ্ধন্ত নেওয়া হয়৷  কংগ্রেস সূত্রের খবর, এই সদস্য সংগ্রহ অভিযানে তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা ভোটারদের বিশেষভাবে দলে টানার চেষ্টা করা হবে। পাশাপাশি দলের লক্ষ্য হবে প্রথমবার ভোট দেবেন এমন যুবারা৷ তাঁদের দলে টানতে কৌশলী পদক্ষেপ গ্রহণ করা হবে৷ সেজন্য দলীয় নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সভানেত্রীর নির্দেশ, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত ভোটারদের মনে…
Read More
ইন্ডিয়া গেম ডেভেলপারস কনফারেন্সের 13 তম সংস্করণ 16 থেকে 18 ই নভেম্বরের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

ইন্ডিয়া গেম ডেভেলপারস কনফারেন্সের 13 তম সংস্করণ 16 থেকে 18 ই নভেম্বরের মধ্যে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

কলকাতা: ইন্ডিয়া গেম ডেভেলপার কনফারেন্স (IGDC), গেম ডেভেলপারদের জন্য ভারতের প্রধান অনুষ্ঠান, চলতি বছরে 13 থেকে 18 ই নভেম্বরের মধ্যে তার 13 তম সংস্করণ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা করেছে। আগের সংস্করণের মতো, এই সংস্করণটিও একটি ভার্চুয়াল বিষয় হবে।তেলেঙ্গানা সরকারের সাথে অংশীদারিত্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। IGDC ভারতীয় গেমিং ইকোসিস্টেমের বিকাশে একটি বড় অনুঘটক এবং প্রতি বছর গেম ডেভেলপার, প্রকাশক এবং বিনিয়োগকারীদের থেকে উৎসাহী অংশগ্রহণ দেখে। এর লক্ষ্য হ'ল শিল্পের নেতাদের এবং বিনিয়োগকারীদের উপস্থিতিতে গেম ডেভেলপারদের অন্তর্দৃষ্টি, আপস্কিলিং এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ সহ ক্ষমতায়ন করা।এই বছর, IGDC তে 10 টি মূল ট্র্যাক থাকবে, যার মধ্যে অধিক প্রিয় হাইপার-ক্যাজুয়াল ট্র্যাকের সর্বশেষ সংযোজন অন্তর্ভুক্ত…
Read More
রাজ্য সরকারের তরফে বদলে গেলো সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার নিয়ম

রাজ্য সরকারের তরফে বদলে গেলো সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার নিয়ম

রাজ্যের সরকারি হাসপাতাল মানেই যে কেউই ভর্তি হতে পারতো এখানে৷ কিন্তু এবার থেকে পাল্টে গেলো সেই নিয়ম৷ সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড বাধ্যতামূলক৷ স্বাস্থ্য দফতরের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে৷ নির্দেশিকায় সাফ বলা হয়েছে, এবার থেকে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে গেলে স্বাস্থ্য সাথী, রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প কিংবা ইএসআই কার্ড থাকতে হবে৷ কোনও রোগীর কাছে এর মধ্যে একটি কার্ডও যদি না থাকে, তাহলে হাসপাতাল থেকেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে দেওয়া হবে৷ স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে, তবে কি সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার দিন শেষ? সরকারি…
Read More
করোনার নিয়ম না মানায় শুরু হল কড়াকড়ি

করোনার নিয়ম না মানায় শুরু হল কড়াকড়ি

দুর্গা উৎসব শেষ হওয়া থেকে ধীরে ধীরে বাড়ছে রাজ্যের করোনার সংক্রমণ৷ বিগত কয়েকদিনে সেই সংখ্যাটা বেড়েছে মারাত্মক ভাবে৷ স্বভাতই, বাড়তে থাকা করোনা সংক্রমণকে ঠেকাতে এবং জনতাকে সবক শেখাতে রাত থেকে শুরু হল পুলিশি কড়াকড়ি৷ কলকাতা শহরের প্রায় প্রতিটি এলাকায় রাতে নাকা চেকিং শুরু করে পুলিশ৷ সূত্রের খবর, জেলায় জেলায়ও এই একই নির্দেশ জারি হয়েছে৷ প্রসঙ্গত, বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই আগামী ১৫ নভেম্বর থেকে খুলছে চলেছে স্কুল, কলেজ৷ স্বাভাবিকভাবেই তার আগে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মরিয়া রাজ্য৷ পুলিশের এক কর্তা বলেন, ‘‘বলতে লজ্জা লাগে, বিশ্বব্যাপী এত মানুষের মৃত্যু, দু’ দু’বার দমবন্ধ করা লকডাউন পরিস্থিতির পরও তো এখানকার মানুষের হুঁশ…
Read More
বাংলাদেশের হিংসার ঘটনায় নাম জড়াল প্রাক্তন প্রধান মন্ত্রীর ছেলের

বাংলাদেশের হিংসার ঘটনায় নাম জড়াল প্রাক্তন প্রধান মন্ত্রীর ছেলের

বিগত বেশ কয়েকদিন ব্যাপক হিংসা ছড়িয়েছে ভারতের প্রতিবেশি দেশ গোটা বাংলাদেশে, যা অজানা নয় কারোরই। বাংলাদেশে এই সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এবার আঙুল উঠল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দিকে৷ তিনি বিএনপি’র ভাইস চেয়ারম্যানও বটে৷ তবে একাধিক দুর্নীতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত তারেক এখন লন্ডনবাসী৷ এই ঘটনায় বিএনপি’র সঙ্গে যুক্ত ছিল মৌলবাদী দল জামাত৷ রাজশাহি সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. মাহমুদ। অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানান এই হামলার পিছনে পরিচিত কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের জড়িত থাকার প্রমাণ মিলেছে৷ ধৃতরা জেরায় তাঁদের নাম…
Read More
জুবীন গর্গকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল বন্ধন ব্যাংক

জুবীন গর্গকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল বন্ধন ব্যাংক

স্বনামধন্য গায়ক, অভিনেতা ও কম্পোজার জুবীন গর্গ আসামে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন। আশা করা হচ্ছে, জুবীনের মাধ্যমে বন্ধন ব্যাংক আসামের মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে পারবে। যাত্রা শুরু করার পর থেকে বিগত ছয় বছরে এই প্রথম কোনও ব্র্যান্ড অ্যাম্বাসাডরের সঙ্গে সম্পর্ক স্থাপন করল হল বন্ধন ব্যাংক। এই উপলক্ষে, জুবীন গর্গ তাঁর একটি নতুন মিউজিক ভিডিয়ো রিলিজ করেছেন, যাতে আসামের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। জুবীনের গানে আসামের নিজস্ব লোকসঙ্গীতের বিভিন্ন ধারার মিলন ঘটানো হয়েছে। সঙ্গীত ও ভিডিয়োর প্রযোজনা হয়েছে বন্ধন ব্যাংকের সৌজন্যে। গানটি অনলাইন স্ট্রিমিংয়ের জন্যও পাওয়া যাবে। বন্ধন ব্যাংক প্রকাশিত সঙ্গীত ও মিউজিক ভিডিয়ো নিজের সোস্যাল…
Read More