Editor

8890 Posts
খুন করার হুমকি দেওয়া হলো রাজ্যের মুখ্য উপদেষ্টাকে

খুন করার হুমকি দেওয়া হলো রাজ্যের মুখ্য উপদেষ্টাকে

আচমকাই খুনের হুমকি এলো তাঁর নামে৷ স্পিডপোস্টে একটি চিঠি এসে পৌঁছয় রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে৷ ওই চিঠিটি আসে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তীর নামে৷ প্রসঙ্গত, সোনালি চত্রবর্তী আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য৷ সংক্ষিপ্ত ওই চিঠিতে লেখা হয়, ‘‘আপনার স্বামী নিহত হবেন৷ কেই তাঁকে বাঁচাতে পারবে না৷’’  ওই চিঠির নীচে রয়েছে জনৈক গৌরহরি মিশ্রের সাক্ষর৷ কেয়ার অব মহুয়া ঘোষ৷ মনে করা হচ্ছে সম্ভবত তিনি রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগের সঙ্গে যুক্ত৷ এই চিঠির একটি প্রতিলিপি রাজাবাজার সায়েন্স কলেজের সেক্রেটারির কাছে পাঠানো হয়েছে৷ রাজ্য সরকারকেও এ বিষয়ে অবগত করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ চিঠিটি আপাতত পুলিশের হেফাজতে৷ যদিও…
Read More
এবার পেগাসাস তদন্তে কমিটি গঠনের নির্দেশ

এবার পেগাসাস তদন্তে কমিটি গঠনের নির্দেশ

এই মুহুর্তে রাজ্যের সব চেয়ে বড়ো মামলা হলো পেগাসাস কাণ্ড৷ এই পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠল করল সুপ্রিম কোর্ট৷ ৩ সদস্যের কমিটি গঠন করল শীর্ষ আদালত৷ অবসরপ্রাপ্ত বিচারপতি আর রবীন্দ্রন ও দুই সাইবার বিশেষজ্ঞকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে৷ সুপ্রিম কোর্টের নজরদারিতেই কাজ করবে এই কমিটি৷ পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করবে বলে ইঙ্গিত ছিল৷ সেই মতোই আজ ৩ সদস্যের কমিটি গঠন করেন প্রধান বিচারপতির বেঞ্চ৷ ৮ সপ্তাহ পর শুনানির দিন ধার্য করা হয়েছে৷ এদিন রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামন বলেন, ‘কেন্দ্রকে জবাব দিতে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। সময় দেওয়া সত্ত্বেও কেন্দ্র কোনও জবাব…
Read More
ফের একবার দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বিরাট স্বস্তি মিলল

ফের একবার দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বিরাট স্বস্তি মিলল

বেশ কয়েকদিনের ঊর্দ্ধমুখী সংখ্যার পর বেশ খানিকটা স্বস্তি দিচ্ছে আজকের দেশের করোনা সংক্রমণণের সংখ্যা। আজ তুলনামূলক অনেক কম দৈনিক আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে। উৎসব মরশুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে।  স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪২৮ জন। মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪২ লক্ষ ০২ হাজার ২০২ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে…
Read More
এক বছর বাদে আবার বাড়ছে করোনা সংক্রমণ তার উৎস্থলে

এক বছর বাদে আবার বাড়ছে করোনা সংক্রমণ তার উৎস্থলে

গত বছর ২০২০ সালেই প্রথম করোনা সংক্রমনের উৎপত্তি হয় চিনে। তারপর চিন থেকেই ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পরে এই করোনাভাইরাস। তারপর থেকে আজ পর্যন্ত গোটা বিশ্বের কী অবস্থা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একাধিক নিয়ম থেকে শুরু করে লকডাউন, সব সহ্য করতে হয়েছে বিশ্ববাসীকে। আপাতত এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে তাই অনেক জায়গাতে লকডাউন উঠে গিয়েছে। কিন্তু গত বছর যে জায়গা থেকে ভাইরাসের দাপাদাপি শুরু হয়েছিল এখন ঠিক সেই জায়গাতে আবার হু হু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ! চিনে আবার লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কারণে। জানা গিয়েছে, সংক্রমণ বৃদ্ধি হওয়ার কারণে চিনের লানঝউয় শহরে লকডাউন ঘোষণা…
Read More
করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা

করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণ তার তান্ডব চালিয়েছে গোটা বিশ্বে। যার ফলে বহু পরিযায়ী শ্রমিক দেশে ফিরেছে তাদের কাজ ছেড়ে। দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের হাহাকার ভোলার নয়। পাশাপাশি কাজ হারিয়ে বহু পরিযায়ী শ্রমিক ফিরেছেন রাজ্যেও। লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। আবার সংসার চালানোর তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন নতুন কাজের খোঁজে। রাজ্যে কাজ পাওয়ার সমস্যা রয়েইছে। পরিযায়ী শ্রমিকদের এই সমস্যা সমাধানে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর থেকে পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে সরব হয়েছেন মমতা। তাঁদের জন্য রাজ্যেই কর্মসংস্থানের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। শাসনিক বৈঠকে তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা রাজ্যেই থাকুন। বাংলাতেই যাতে তাঁদের কাজের ব্যবস্থা করা যায় সেই…
Read More
ঘোষণা করা হলো লক্ষীর ভান্ডারের টাকা পাওয়ার দিন

ঘোষণা করা হলো লক্ষীর ভান্ডারের টাকা পাওয়ার দিন

ঘোষণা হয়েছিল পূজার আগে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা৷ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানিয়েও টাকা পাননি বহু মহিলা৷ ফলে তাঁরা কবে টাকা পাবেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছিল৷ এদিন সেই উদ্বেগের অবসান ঘটিয় শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানালেন, যাঁরা এখনও টাকা পাননি, আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে৷  মুখ্যসচিব আরও জানান, সাতাশ লক্ষ আবেদনকারীর আবেদনে অসম্পূর্ণ তথ্য থাকায় সেগুলি যাচাইয়ের কাজ চলছে। যে সকল জায়গায় এই প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল, কালী পুজোর পরেই সেই সকল জায়গায় পুনরায় কাজ চালু হয়ে যাবে৷ পাশাপাশি সই সময় মুর্শিদাবাদ এবং ভবানীপুরে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে…
Read More
হাইকোর্টের রায়ে স্বস্তি পেল রাজ্য

হাইকোর্টের রায়ে স্বস্তি পেল রাজ্য

অবশেষে বড়োসড়ো স্বস্তি পেল রাজ্য৷ দুয়ারের রেশন প্রকল্পে হাইকোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য৷ ডিলারদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতে এলে দুয়ারে রেশন প্রকল্প চালু করবেন৷ সেই মতো গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় রাজ্য সরকারের এই পাইলট প্রজেক্ট৷ কিন্তু প্রথম থেকেই দুয়ারে রেশন নিয়ে মামলা মোকদ্দমা শুরু হয়েছে৷ এমতাবস্থায় দুয়ারের রেশন প্রকল্পের স্থায়ীকরণের জন্য রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত রেশন ডিলার মানুষের বাড়িতে সরকারের নির্দেশ মতো রেশন পৌঁছে দেবেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিকেই…
Read More
অস্বস্তি বাড়লো শুভেন্দু ঘনিষ্ঠর

অস্বস্তি বাড়লো শুভেন্দু ঘনিষ্ঠর

আরো একবার অস্বস্তিতে পড়লেন শুভেন্দু-ঘনিষ্ঠ। কাঁথির পুরভবন থেকে ত্রিপল চুরির মামলায় অন্যতম অভিযুক্ত তথা শুভেন্দু-ঘনিষ্ঠ চঞ্চল নন্দীর আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। পুজো অবকাশের পর নিয়মিত বেঞ্চেই তাণর আবেদনের শুনানি হবে বলে জানিয়ে দিল আদালত। মানিকতলা থানা এবং কাঁথি থানায় চঞ্চল নন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে আপাতত তিনি জামিনে রয়েছেন। অবকাশকালীন বেঞ্চে চঞ্চলের আবেদন, তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত মামলার তদন্তের উপরে স্থগিতাদেশ জারি করুক আদালত। কিন্তু সরকারি আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে বিচারাধীন রয়েছে৷ ফলে এমতাবস্থায় এই আবেদনে হস্তক্ষেপ করতে পারে না অবসরকালীন বেঞ্চ। যার জেরে চঞ্চল…
Read More
শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করে মুখ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আঠাশ পাতার বুকলেট প্রকাশ করে মুখ্যমন্ত্রী

করোনা সংক্রমণের তান্ডবে প্রায় এক বছর সময় ধরে বন্ধ সমস্ত স্কুল। তবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসেই খুলে যাবে স্কুল। এই সিদ্ধান্ত ঘোষণার পর ইতিমধ্যেই অনেক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোন নিয়ম মানতে হবে। স্বাভাবিকভাবে এই ইস্যুতে ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষগুলিকে নির্দেশিকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে, সমস্ত নিয়ম জানিয়ে দিতে ২৮ পাতার একটি বুকলেট প্রকাশ করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে। যে বুকলেট প্রকাশ করা হয়েছে তাতে স্কুল খোলার পর কোন কোন নিয়ম মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে স্কুল খোলার…
Read More
রাজ্য সরকারের নির্দেশে স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

রাজ্য সরকারের নির্দেশে স্কুল খোলার পূর্বে চলছে জীবাণুমুক্ত করণের কাজ

ঘোষণা অনুযায়ী প্রস্তুতি তুঙ্গে রয়েছে স্কুল খোলার। রাজ্য সরকার সব মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে আগামী শুক্রবারের মধ্যে প্রথম দফায় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় খোলার আগে আবশ্যিকভাবে দ্বিতীয় দফায় জীবাণুমুক্তকরণ করতে হবে বলে শিক্ষা দফতর থেকে প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যে সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখনো সংস্কারের জন্য বরাদ্দ অর্থ পায়নি তাদেরকে আজকের মধ্যে এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তা জানাতে বলা হয়েছে।  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোভিডের জন্য চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফি মকুব করেছে…
Read More