26
Oct
করোনা সংক্রমণের আবহে ফের একবার আসতে চলেছে দীপাবলি। গত বছর দীপাবলিতে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট৷ কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ গত বছরের মতো এ বছরেও নিষিদ্ধ হোক সব ধরনের ধরনের বাজি। পরিবেশ এবং মানুষের স্বাস্থ্য রক্ষায় বাজি বিক্রি ও বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে হাই কোর্টের মামলা দায়ের করা হল। মামলাকারীর নাম রশ্মি আলি৷ তিনি তাঁর আবেদনে বলেন, পুজো মিটতেই রাজ্যে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে৷ বাড়ছে দৈনিক মৃত্যুও। সাধারণ মানুষ তো বটেই করোনা রোগীদের জন্যেও বাজির শব্দ এবং তাঁর গন্ধ হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর৷ বহু মানুষ এমনিতেই হৃদরোগে আক্রান্ত৷ তাঁরা বাজির শব্দ…
