Durgasree Mitra

820 Posts
বিক্রির আগেই উদ্ধার চো*রাই বাইক, গ্রে*প্তার অভিযুক্ত

বিক্রির আগেই উদ্ধার চো*রাই বাইক, গ্রে*প্তার অভিযুক্ত

পোরাঝার থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চুরি হওয়া বাইকসহ এমডি মকসদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই পোরাঝার এলাকার নৌকাঘাট থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। অভিযোগ, ধৃত এমডি মকসদ বাইকটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
শিলিগুড়িতেই উচ্ছেদ শুনানির দাবিতে এডিআরএমকে স্মারকলিপি স্থানীয়দের

শিলিগুড়িতেই উচ্ছেদ শুনানির দাবিতে এডিআরএমকে স্মারকলিপি স্থানীয়দের

রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পৌরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য নির্ধারিত শুনানির স্থান কাটিহার হওয়ায় আপত্তি জানিয়ে শুক্রবার শিলিগুড়ির এডিআরএম কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ ২৪ ও ২৭ জুলাই শুনানির দিন নির্ধারণ করে। তবে শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণায় সমস্যায় পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি, এত দূরে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম কার্যালয়েই আয়োজন করার দাবি তোলা হয়। শুক্রবার প্রাক্তন সিপিআই(এম) কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল এডিআরএম কার্যালয়ে গিয়ে…
Read More
ভর্তা বা ঘণ্ট নয়, এবার থোড় দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাতুরি

ভর্তা বা ঘণ্ট নয়, এবার থোড় দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাতুরি

বাঙালির রান্নাঘরে থোড় একটি জনপ্রিয় উপাদান। থোড় রান্নায়ও রয়েছে নানান রকমফের। ভর্তা থেকে শুরু করে ভাজা, ঘণ্ট বাদ যায় না কোনোটাই। এবার সর্ষে, নারকেলের মিশেলে বানিয়ে দেখুন থোড়ের পাতুরি। নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই রান্না। কী কী লাগবে মাঝারি আকারের কচি থোড় এক কাপ নারকেল কোরা ৪ টেবিল চামচ সর্ষেবাটা ২ টেবিল চামচ সর্ষের তেল ৫-৬টি কাঁচালঙ্কা স্বাদমতো নুন এবং চিনি কলাপাতা কীভাবে বানাবেন থোড়ের আঁশ ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। নুন দিয়ে থোড় ভাপিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে অতিরিক্ত আঁশ বের করে জল ঝরিয়ে নিন। এরপর থোড়ের সঙ্গে নারকেল কোরা, সর্ষেবাটা, কাঁচালঙ্কাবাটা, নুন, চিনি ও…
Read More
ইস্টার্ন বাইপাসে হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ইস্টার্ন বাইপাসে হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ট্রাফিক আইন কার্যকর করতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। বুধবার আশিঘর ট্রাফিক গার্ডের উদ্যোগে ঢাকেশ্বরী মোড়ে পরিচালিত অভিযানে একাধিক নিয়মভঙ্গকারী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান চলাকালীন বহু বাইকচালককে হেলমেট ছাড়া গাড়ি চালাতে দেখা যায়। পুলিশ আটকালে কেউ নিজেকে স্থানীয় বাসিন্দা বলে দাবি করেন, আবার কেউ স্কুল থেকে সন্তানকে আনতে যাওয়ার অজুহাত দেন। তবে কোনও অজুহাতই গ্রহণ না করে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় কয়েকজন চালক পুলিশের নজর এড়াতে ইস্টার্ন বাইপাসের পকেট রোড ব্যবহার করে পালানোরও চেষ্টা করেন। ট্রাফিক পুলিশের দাবি, ধারাবাহিক সচেতনতামূলক…
Read More
নিট বিতর্কে আলোচনায় রাজি! তবে পূর্বশর্ত মানতে নারাজ কেন্দ্র

নিট বিতর্কে আলোচনায় রাজি! তবে পূর্বশর্ত মানতে নারাজ কেন্দ্র

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে সংসদে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে আলোচনার জন্য কোনও পূর্বশর্ত মানা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি। বৃহস্পতিবার লোকসভায় রিজিজু জানান, বিরোধীরা নিজেদের সুবিধামতো আলোচনার দিন ও সময় নির্ধারণ করতে পারেন। তিনি বলেন, সরকার উভয় কক্ষে বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে আলোচনার নামে কোনও শর্ত চাপানো যাবে না। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট কাণ্ডে পড়ুয়াদের ন্যায়বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট প্রশ্নফাঁস নিয়ে সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী…
Read More
রাতভর বৃষ্টিতে জলমগ্ন নিত্যানন্দপুর, দু*র্ভোগে বাসিন্দারা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন নিত্যানন্দপুর, দু*র্ভোগে বাসিন্দারা

সোমবার রাতভর টানা বৃষ্টিতে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তা নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই জল জমে যায়। দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ধরে জল নামতে চায় না, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের নজরে আনা হয়েছে। বর্তমান পঞ্চায়েত প্রধান জলনিকাশির ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি রোধে…
Read More
নিট-এ ৬১৮ পেয়ে নজর কাড়লেন মুর্শিদাবাদের মাসিদূর

নিট-এ ৬১৮ পেয়ে নজর কাড়লেন মুর্শিদাবাদের মাসিদূর

মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এ ৬১৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। মাসিদূরের বাবা মানোয়ার হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সুফিয়া বেগম একজন আশা কর্মী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিবারের উৎসাহ, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। নিজের সাফল্য সম্পর্কে মাসিদূর হোসেন বলেন, “আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া। ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই।” ছেলের সাফল্যে আবেগপ্রবণ বাবা মানোয়ার হোসেন…
Read More
রাজস্থানে কর্তব্যরত অবস্থায় প্র*য়াত শান্তিপুরের সেনা কর্মকর্তা কানাই সরকার

রাজস্থানে কর্তব্যরত অবস্থায় প্র*য়াত শান্তিপুরের সেনা কর্মকর্তা কানাই সরকার

রাজস্থানের যোধপুরে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কানাই সরকার (৪৫)। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী এবং গোটা শান্তিপুর জুড়ে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতেও স্ত্রীর সঙ্গে তাঁর স্বাভাবিকভাবে কথা হয়েছিল। কিন্তু পরদিন সকাল সাড়ে ৯টা নাগাদ পরিবারের কাছে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর প্রায় ৪টা নাগাদ যোধপুরে নিজস্ব কোয়ার্টারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের দুই সদস্য যোধপুরে পৌঁছান। পরে কফিনবন্দি মরদেহ শান্তিপুরের বড় জিয়াপুরে তাঁর বাসভবনে আনা হলে শেষ…
Read More
বসিরহাটে ‘রূপদর্পণ’, আয়নার কারুকাজে ফুটে উঠবে দেবী দুর্গার অনন্য রূপ

বসিরহাটে ‘রূপদর্পণ’, আয়নার কারুকাজে ফুটে উঠবে দেবী দুর্গার অনন্য রূপ

দূর থেকে দেখলে মনে হবে, বসিরহাটেই যেন গড়ে উঠেছে এক টুকরো ‘শীষ মহল’। আয়না ও দর্পণের নান্দনিক কারুকাজের মাধ্যমে দেবী দুর্গার অপরূপ রূপ দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছে বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আস্তানা রোড সংলগ্ন প্রগতি সংঘ। এবারের দুর্গাপুজোয় তাদের থিমের নাম ‘রূপদর্পণ’। থিমের অভিনবত্বে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে শহরজুড়ে। গত কয়েক বছরে দুর্গাপুজোর থিম ভাবনা কলকাতার পাশাপাশি শহরতলি ও গ্রামাঞ্চলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শিল্পভাবনা, মণ্ডপসজ্জা ও দর্শক আকর্ষণের দিক থেকে কলকাতার বড় পুজোগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে বহু পুজো। সেই তালিকায় বরাবরই উল্লেখযোগ্য স্থান ধরে রেখেছে বসিরহাটের প্রগতি সংঘের পুজো। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। উদ্যোক্তাদের দাবি, প্রগতি সংঘের…
Read More
মহাকাশে পাড়ি দিল বিক্রম-১, উৎক্ষেপণ সফল

মহাকাশে পাড়ি দিল বিক্রম-১, উৎক্ষেপণ সফল

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম ১’। স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। মূলত কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের জন্য তৈরি করা হয়েছে রকেটটি। নির্মাতাদের দাবি, সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামোয় তৈরি হওয়ায় এটি প্রচলিত রকেটের তুলনায় হালকা ও বেশি কার্যক্ষম। বিক্রম ১-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই শব্দের বার্তা ‘বন্দে মাতরম’ লেখা একটি কার্ড পাঠানো হয়েছে মহাকাশে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের মহাকাশ অভিযানের জন্য আসা শুভেচ্ছাবার্তাও ওই কার্ডের সঙ্গে পাঠানো হয়েছে। রকেটটির সঙ্গে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী বিক্রম সারাভাই, সিভি রমন ও এপিজে আবদুল…
Read More