Durgasree Mitra

820 Posts
জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, তিস্তা অববাহিকায় হলুদ সতর্কতা

জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, তিস্তা অববাহিকায় হলুদ সতর্কতা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে জেলার বেশ কিছু এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় তিস্তার মেখলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসংরক্ষিত নদী তীরবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল সূত্রে খবর। পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ছে কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা নাগাদ গজলডোবা ব্যারেজ থেকে ১,৪১৮.২৯ কিউসেক এবং কালিঝোরা ব্যারেজ থেকে ১,২৭৮ কিউসেক জল ছাড়া হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর…
Read More
অ*গ্নিকাণ্ডে ভ*স্মীভূত হোটেল

অ*গ্নিকাণ্ডে ভ*স্মীভূত হোটেল

দুর্গাপুরের ব্যস্ততম গান্ধী মোড় এলাকায় ল কলেজের সামনে একটি ছোট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় কিছুক্ষণের জন্য এলাকায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তির ওই হোটেলে প্রতিদিনের মতো শুক্রবার সকালে কচুরি ভাজার কাজ চলছিল। সেই সময় কড়াইয়ে থাকা গরম তেল থেকে আচমকাই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন রান্নাঘর থেকে গোটা দোকানে ছড়িয়ে পড়ে। হোটেলে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। ফলে প্রায় সম্পূর্ণ দোকানটি পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে…
Read More
পৃথক শিলিগুড়ি জেলার দাবিতে সাংবাদিক সম্মেলন নাগরিক মঞ্চের

পৃথক শিলিগুড়ি জেলার দাবিতে সাংবাদিক সম্মেলন নাগরিক মঞ্চের

শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে ঘোষণার দাবিতে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই শিলিগুড়ির রামকিঙ্কর হলে একটি নাগরিক সভার আয়োজন করা হবে। ওই সভায় পৃথক জেলার দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। নাগরিক মঞ্চের দাবি, শিলিগুড়ি শহর, শিলিগুড়ি মহকুমা, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং বিন্নাগুড়ি মৌজা এলাকাকে নিয়ে নতুন শিলিগুড়ি জেলা গঠন করা হোক। সংগঠনের সদস্যদের বক্তব্য, প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা, দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই পৃথক জেলার প্রয়োজন রয়েছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের কাছে শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে…
Read More
স্থগিত ‘মহাপ্রভু জগন্নাথ’ মুক্তি! সুপ্রিম কোর্টে নির্মাতারা

স্থগিত ‘মহাপ্রভু জগন্নাথ’ মুক্তি! সুপ্রিম কোর্টে নির্মাতারা

অ্যানিমেটেড ছবি ‘মহাপ্রভু জগন্নাথ’-এর মুক্তি ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। আগামী ১৭ জুলাই মুক্তির কথা থাকলেও ওড়িশা হাই কোর্টের স্থগিতাদেশের পর ছবির নির্মাতারা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ৬ জুন ছবিটির টিজার প্রকাশের পর থেকেই আপত্তি জানাতে শুরু করে বিভিন্ন মহল। জগন্নাথ মন্দির প্রশাসনসহ কয়েকটি পক্ষ ছবির কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে। এরপর নির্মাতারা গজপতি মহারাজ ও মন্দির প্রশাসনের প্রতিনিধিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। বুধবার, ১৫ জুলাই ওড়িশা হাই কোর্ট ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশের বিরুদ্ধে নির্মাতাদের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সিনিয়র আইনজীবী দেবদত্ত কামাত প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির…
Read More
মহাসমারোহে কলকাতায় শুরু হল ইসকনের রথযাত্রা

মহাসমারোহে কলকাতায় শুরু হল ইসকনের রথযাত্রা

মহাসমারোহে কলকাতায় শুরু হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ঐতিহ্যবাহী রথযাত্রা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। ‘হরে কৃষ্ণ, হরে রাম’ মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠার পর শুরু হয় শোভাযাত্রা। ফুল, আলোকসজ্জা ও নানা রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। দেশ-বিদেশের বহু ভক্তও এই ধর্মীয় উৎসবে অংশ নেন। রথযাত্রার শোভাযাত্রায় কীর্তন, মৃদঙ্গ ও করতালের তালে ভক্তরা নামসংকীর্তনে অংশ নেন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে রথের দড়ি টেনে এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। ভক্তদের…
Read More
বড়পর্দায় ‘মির্জাপুর’, পারিশ্রমিকের নিরিখে শীর্ষে কে?

বড়পর্দায় ‘মির্জাপুর’, পারিশ্রমিকের নিরিখে শীর্ষে কে?

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মির্জাপুর’-এর উপর ভিত্তি করে এবার বড়পর্দায় আসছে  ‘মির্জাপুর: দ্য মুভি’। এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর। ইতিমধ্যেই ছবির তারকাদের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ছবিতে সর্বাধিক পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর আনুমানিক পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা। গুড্ডু পণ্ডিতের চরিত্রে ফিরছেন আলি ফজল। সূত্রের খবর, এই ছবির জন্য তাঁর সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ৪ কোটি টাকা। মুন্না ত্রিপাঠীর ভূমিকায় ফিরছেন দিব্যেন্দু শর্মা। তাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা বলে জানা যাচ্ছে। অন্য দিকে, বড় ত্যাগী ও ছোট ত্যাগী—দ্বৈত চরিত্রে অভিনয় করা বিজয় বর্মার পারিশ্রমিক…
Read More
দুধিয়ায় বালাসনে জলের তোড়ে আটকে গেল গাড়ি!

দুধিয়ায় বালাসনে জলের তোড়ে আটকে গেল গাড়ি!

শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় বালাসন নদীর মাঝে গাড়ি নিয়ে প্রবেশ করে বিপাকে পড়লেন কয়েকজন যুবক-যুবতী। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গাড়িটি মাঝনদীতে আটকে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চর এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবক-যুবতীরা। সেই সময় উজান থেকে জল নেমে আসায় আচমকাই বালাসন নদীর জল বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি চারদিক থেকে জলে ঘিরে যায়। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে গাড়ি নিয়ে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় গাড়িতে থাকা সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে গাড়িটি নদীর মাঝেই আটকে থাকে। বর্ষাকালে বালাসন…
Read More
রাগি দিয়ে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এই ৩ পদ

রাগি দিয়ে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর এই ৩ পদ

রাগি খাওয়ার চল এখন ঘরে ঘরে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার।  বর্তমানে এটি ‘ডায়েট-ফুড’ হিসাবেই বেশি পরিচিত। রাগি দিয়ে বানানো যায় নানা স্বাদের খাবার। দেশ-বিদেশে রাগি দিয়ে তৈরি হয় নানা রান্না। রইল তেমনই কিছু স্বাস্থ্যকর রান্নার রেসিপি।   কর্নাটকের রাগি মুদ্দে কর্নাটকের গ্রামীণ অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী খাবার রাগি মুদ্দে। এটি বানাতে ২ কাপ ফুটন্ত জলে সামান্য নুন ও ১ চামচ ঘি মিশিয়ে তাতে ধীরে ধীরে ১ কাপ রাগির আটা ঢেলে কাঠের হাতা দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে কম আঁচে কয়েক মিনিট ঢেকে রেখে রান্না করুন। গরম অবস্থায় গোল বলের আকারে তৈরি করে চাটনি বা আচারের…
Read More
চু*রি যাওয়া স্কুটি উদ্ধার করল পুলিশ, ধৃ*ত ১

চু*রি যাওয়া স্কুটি উদ্ধার করল পুলিশ, ধৃ*ত ১

কাওয়াখালি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় গণেশ ঘোষ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। ধৃতের বাড়ি ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ছটপুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ এপ্রিল কাওয়াখালি এলাকা থেকে একটি স্কুটি চুরি যায়। এ ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে থানার সাদা পোশাকের পুলিশ। বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহ এবং তদন্তের ভিত্তিতে মঙ্গলবার এনজেপি রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয় এবং ওই ব্যক্তিকে আটক করা হয়। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে…
Read More
হেমার বায়োপিকে ‘ড্রিম গার্ল’ হিসেবে প্রথম পছন্দই কি দীপিকা?

হেমার বায়োপিকে ‘ড্রিম গার্ল’ হিসেবে প্রথম পছন্দই কি দীপিকা?

গ্ল্যামারাস “হেমা মালিনি। দীর্ঘদিন ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের কথা কারোর অজানা নয়। বয়স যেন হেমার কাছে সংখ্যামাত্র! সুন্দরী হেমার গ্ল্যামারের ছটা আজও টেক্কা দেয় 'জেন জি'-কে।  রূপের  মাধুর্যেই তিনি সবার কাছে পরিচিত বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে। তাঁর সুন্দর রূপ অসাধারণ অভিনয় যুগে যুগে সমাদৃত। চলচ্চিত্র জগতে তাঁর ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আসেন তিনি। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ভবিষ্যতে যদি কখনও তাঁর বায়োপিক তৈরী হয় তাহলে দীপিকা পাডুকোন কি যোগ্য অভিনেত্রী হবেন?  হেমার কথায়,  “দীপিকা খুবই সুন্দরী এবং প্রতিভাবান একজন অভিনেত্রী। পূর্ণ সম্মতি জানিয়ে হেমা বলেন, “ও যদি করতে চায় অবশ্যই করতে পারে। যে কেউ…
Read More