Durgasree Mitra

500 Posts
যন্ত্রের দাপট আর মূল্যবৃদ্ধির চাপে কোণঠাসা গঙ্গারামপুরের তাঁতশিল্প

যন্ত্রের দাপট আর মূল্যবৃদ্ধির চাপে কোণঠাসা গঙ্গারামপুরের তাঁতশিল্প

কোনোরকমে টিমটিম করে চলছিল ঐতিহ্যবাহী তাঁত শিল্প। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের তাঁতশিল্প। রং ও সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি ভরতুকির দাবিতে সরব হয়েছেন স্থানীয় তাঁতিরা। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র ও কুটিরশিল্পের অন্যতম পরিচয় ছিল এই তাঁত শিল্প। সাতের দশকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষজন অবিভক্ত পশ্চিম দিনাজপুরে গড়ে তোলেন এই শিল্পের ভিত। পাকা রং, সূক্ষ্ম নকশা ও সুদক্ষ কারিগরদের নিপুণ বুনোটে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি অল্প সময়ের মধ্যেই রাজ্যজুড়ে সুনাম অর্জন করে। অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হওয়ার পর গঙ্গারামপুরের তাঁত শিল্প আরও রমরমিয়ে ওঠে। ঘরে ঘরে চলত তাঁতের কাজ। সারা বছর…
Read More
নাবালক হ*ত্যাকাণ্ডে গ্রে*প্তার টোটোচালক

নাবালক হ*ত্যাকাণ্ডে গ্রে*প্তার টোটোচালক

মাটিগাড়ায় নাবালক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি থেকে পালানোর চেষ্টা করার সময় কাওয়াখালি এলাকা থেকে তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ও পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার টোটো চালক রাজ পাসোয়ান ১৫ বছরের নাবালক শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয়ে পড়ে শুভজিৎ। পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানার সামনে বিক্ষোভ দেখান শুভজিতের পরিবারের সদস্যরা। তদন্ত চলাকালীন সোমবার গভীর রাতে শুকনা…
Read More
জলপাইগুড়িতে জাতীয় সড়কে ভ*য়াবহ দু*র্ঘটনায় মৃ*ত্যু তৃণমূল নেতার

জলপাইগুড়িতে জাতীয় সড়কে ভ*য়াবহ দু*র্ঘটনায় মৃ*ত্যু তৃণমূল নেতার

মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম তাঁর মেয়ে বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তৃণমূলের জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি লুৎফর রহমান বাইকে করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ধাক্কায় মেয়েটি রাস্তায় ছিটকে পড়ে। ট্রাকের নীচে পিষে যান লুৎফর রহমান। দুর্ঘটনার পর বাইকটি ট্রাকের নীচে আটকে যায় ও সেই অবস্থাতেই কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাকটি এগিয়ে যায়…
Read More
হাড় কাঁপানো শীতের পর পারদ ঊর্ধ্বমুখী, বিদায়ের পথে শীত

হাড় কাঁপানো শীতের পর পারদ ঊর্ধ্বমুখী, বিদায়ের পথে শীত

উত্তরবঙ্গ থেকেই বদলের ইঙ্গিত। কয়েকদিন ধরেই হাড় কাঁপানো ঠান্ডার আমেজ থাকলেও এবার ধীরে ধীরে চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকতে পারে। এবার আসা যাক দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেলেও সেই পরিস্থিতি আর বেশিদিন নয়। শনিবারের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি দিনের সর্বোচ্চ…
Read More
উপনয়নের মঞ্চে নতুন প্রজন্ম, মহামিলনে আবেগঘন রাজবংশী সমাজ

উপনয়নের মঞ্চে নতুন প্রজন্ম, মহামিলনে আবেগঘন রাজবংশী সমাজ

ঢাকের শব্দ, শঙ্খধ্বনি আর ভক্তিমূলক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কোচবিহার জেলায় পালিত হল রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ক্ষত্রিয় উপনয়ন ও মহামিলন উৎসব। দিনহাটার বুড়িরহাটসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ভিড় জমায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বুড়িরহাট পঞ্চানন পিঠে জাতীয় পতাকা ও ক্ষত্রিয় সমাজের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত বিশিষ্টজনেরা। উৎসবের মূল আকর্ষণ ছিল রাজবংশী যুবকদের ক্ষত্রিয় উপনয়ন। নির্দিষ্ট আচার - অনুষ্ঠানের মাধ্যমে মাথা মুণ্ডন ও পৈতা প্রদান করা হয়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই আচার ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। অনেক অভিভাবক জানান, এই অনুষ্ঠান তাঁদের সন্তানদের নিজেদের ঐতিহ্য ও শিকড়ের…
Read More
নাবালককে খু*নের অভিযোগে চাঞ্চল্য মাটিগাড়ায়

নাবালককে খু*নের অভিযোগে চাঞ্চল্য মাটিগাড়ায়

ত্রিকোণ প্রেমের জেরে এক নাবালক ছাত্রকে অপহরণের পর খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মাটিগাড়ার শিমুলতলা এলাকায়। মৃত ছাত্রের নাম শুভজিৎ মোদক (১৫), দশম শ্রেণির ছাত্র। গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের অভিযোগ, এলাকারই ২৫ বছর বয়সী রাজ পাসওয়ান নামে এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ ও রাজ দুজনেই একই কিশোরীকে পছন্দ করতো। এই বিষয়কে কেন্দ্র করে প্রায় এক মাস আগে তাদের মধ্যে তীব্র বিবাদও হয়েছিল বলে দাবি বন্ধুদের। অভিযোগ, শনিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ রাজ ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে…
Read More
অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের পাশে মহকুমা পরিষদ, স্বস্তির নিঃশ্বাস পরিবারগুলির

অ*গ্নিকাণ্ডে ক্ষ*তিগ্রস্তদের পাশে মহকুমা পরিষদ, স্বস্তির নিঃশ্বাস পরিবারগুলির

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির ঢাকনা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো মহকুমা পরিষদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয় সাথে আরও একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় পরিবারগুল সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ মণ্ডলের উপস্থিতিতে ও এসজেডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। পাশাপাশি আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। শিলিগুড়ি মহুকুমা পরিষদের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে।
Read More
পরীক্ষা দিতে যাওয়ার পথেই ম*র্মান্তিক দু*র্ঘটনা, গু*রুতর আ*হত দুই মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষা দিতে যাওয়ার পথেই ম*র্মান্তিক দু*র্ঘটনা, গু*রুতর আ*হত দুই মাধ্যমিক পরীক্ষার্থী

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল দুই পরীক্ষার্থী। আহতরা রাশিদ খান ও রাজেশ খা। তারা দু’জনেই নূরপুর পাঠানপাড়ার বাসিন্দা ও নূরপুর হাই স্কুলের ছাত্র। তারা মথুরাপুর বিএসএস হাই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলো। স্থানীয় সূত্রে খবর, খয়েরতলা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাইকটি সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই গুরুতর জখম হন দুই পরীক্ষার্থী। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাশিদ খান মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে রাজেশ খা এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদহ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে…
Read More
দীর্ঘ অচলাবস্থার অবসান, শিলিগুড়ি পৌরনিগমের হাতে সাহুডাঙ্গী শ্মশান ঘাটের দায়িত্ব

দীর্ঘ অচলাবস্থার অবসান, শিলিগুড়ি পৌরনিগমের হাতে সাহুডাঙ্গী শ্মশান ঘাটের দায়িত্ব

শিলিগুড়ির সাহুডাঙ্গী শ্মশান ঘাট ও বৈতরণী বৈদ্যুতিক চুল্লি ঘিরে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটল অবশেষে। একাধিক বছর বন্ধ থাকার পর নতুনভাবে সংস্কার ও রূপদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি পৌরনিগমের হাতে তুলে দিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। ২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া বৈতরণী বৈদ্যুতিক চুল্লি প্রথমে এসজেডিএ-র তত্ত্বাবধানে ছিল। তবে আর্থিক ও রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে পরিষেবা স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হয়নি। ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে পড়ে চুল্লি, সমস্যায় পড়েন সাধারণ মানুষ। সাহুডাঙ্গী শ্মশান ঘাট শুধু ডাবগ্রাম - ফুলবাড়ি বিধানসভা এলাকার বাসিন্দাদের নয়, আমবাড়ি, শিলিগুড়ি শহর ও আশপাশের বহু মানুষের কাছে কিরণচন্দ্র শ্মশান ঘাটের বিকল্প…
Read More
একের পর এক পথ দু*র্ঘটনা! শান্তি ও মঙ্গল কামনায় বিধায়কের মহাযজ্ঞ

একের পর এক পথ দু*র্ঘটনা! শান্তি ও মঙ্গল কামনায় বিধায়কের মহাযজ্ঞ

রাজগঞ্জ এলাকায় চলতি মাসে একের পর এক পথ দুর্ঘটনায় ইতিমধ্যেই চারজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ব্লক জুড়ে।  শনিবারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রের প্রাণহানির ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে রাজগঞ্জ ব্লক সহ শিলিগুড়ি এলকায়। পরিবারগুলির কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। বিশেষ করে শনিবারের ঘটনায় তিন ছাত্রের অকাল মৃত্যু এলাকায় গভীর প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে মৃতদের আত্মার শান্তি কামনা ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর প্রার্থনায় মহাযজ্ঞের আয়োজনের উদ্যোগ নিল রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলার পাতিলা ভাষা কালী মন্দির প্রাঙ্গণে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বিধায়ক জানান, “এলাকায় পরপর দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। মৃতদের…
Read More