Durgasree Mitra

617 Posts
গোলাপের দাম আ*গুন, তবু শিলিগুড়ির ফুল বাজারে ভ্যালেন্টাইনের ভিড়

গোলাপের দাম আ*গুন, তবু শিলিগুড়ির ফুল বাজারে ভ্যালেন্টাইনের ভিড়

ভ্যালেন্টাইনস ডে মানেই লাল গোলাপের রমরমা বাজার। কিন্তু এবছর ছবিটা খানিকটা আলাদা। একদিকে গোলাপের দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি সবমিলিয়ে শিলিগুড়ির ফুল বাজারে উচ্ছ্বাসের সঙ্গে মিশেছে অনিশ্চয়তার সুর। শহরের হাসমিচক সংলগ্ন ফুল বাজারে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা থাকলেও ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় বিক্রি প্রত্যাশামতো নয়। শিলিগুড়িতে গোলাপ আসে মূলত ব্যাঙ্গালোর, কলকাতা ও নদীয়া থেকে। তবে এ বছর আমদানি কম থাকায় পাইকারি বাজারেই দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। লাল ও হলুদ গোলাপের দাম খুচরো বাজারে প্রায় ৫০ টাকায় পৌঁছেছে। ব্যবসায়ীদের কথায়, “ভ্যালেন্টাইনস ডে-তে লাল গোলাপের চাহিদা সবসময়ই বেশি থাকে। কিন্তু এবছর পরীক্ষার কারণে তরুণদের একটা বড় অংশ বাজারে আসতে…
Read More
সারাক্ষণ পায়ে মোজা পরেন? জেনে নিন মোজায় লুকিয়ে ৫ সমস্যার কথা

সারাক্ষণ পায়ে মোজা পরেন? জেনে নিন মোজায় লুকিয়ে ৫ সমস্যার কথা

পায়ের সুরক্ষার কথা ভেবে অনেকেই সারাক্ষণ মোজা পরে থাকেন। বিশেষত, শীতকালে মোজা পরে থাকতেই বেশি ভালো লাগে। এতে পায়ের ত্বকও ভালো থাকে। তবুও সারাক্ষণ মোজা পরে থাকার অভ্যাস স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সারাক্ষণ মোজা পড়ে থাকলে কী কী অসুবিধা হয় ১) সবসময় পায়ে মোজা থাকলে পায়ের চারপাশে বায়ু চলাচল সীমিত হয়ে যায়। ফলে ছত্রাক অথবা ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটতে পারে। ২) অনেকক্ষণ মোজা পরে থাকলে পায়ের দুর্গন্ধের সমস্যাও বাড়ে। এক্ষেত্রে পায়ে যত বাতাস লাগবে ততই গন্ধ দূর হবে। ৩) দীর্ঘক্ষণ পায়ে মোজা পরে থাকলে পায়ের চামড়া ঘেমে ত্বকে সংক্রমণ হতে পারে। নাইলনের মোজায় ত্বকের অনেকটা ক্ষতি হয়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে…
Read More
বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত, টিকাদান ও সচেতনতায় বিশেষ উদ্যোগ

বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত, টিকাদান ও সচেতনতায় বিশেষ উদ্যোগ

প্রাণী সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে বালুরঘাটে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫-২৬।  বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ -এর উদ্যোগে শুক্রবার নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় শহরে একটি সচেতনতা মূলক পথপরিক্রমা অনুষ্ঠিত হয়। প্রাণী সুরক্ষা, জলাতঙ্ক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে এই পদযাত্রায় অংশ নেন দপ্তরের আধিকারিক, পশু চিকিৎসক ও সাধারণ মানুষ।  এরপর আয়োজিত হয় একটি আলোচনা সভা, যেখানে বিশেষজ্ঞরা জলাতঙ্ক রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় সহ প্রাণী কল্যাণ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এদিন পথকুকুর ও পোষ্য প্রাণীদের জলাতঙ্ক প্রতিরোধক টিকাও প্রদান করা হয়। জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের…
Read More
সাহু নদীতে সাফাই অভিযান, প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

সাহু নদীতে সাফাই অভিযান, প্লাস্টিক দূষণ রোধে সরব সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়

বর্ষা শুরুর আগেই সাহু নদীতে জমে থাকা বিপুল প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ঘিরে উদ্বেগ প্রকাশ করলেন সমাজসেবী উত্তম চট্টোপাধ্যায়। তাঁর দাবি, নদীর বুকে জমে থাকা এই প্লাস্টিক বর্ষার জলে ভেসে গিয়ে বৃহত্তর জলপথ ও শেষপর্যন্ত পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। পরিবেশ দূষণের আশঙ্কা তুলে ধরে তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেন। পাশাপাশি ৬০ মাইক্রনের নিচে প্লাস্টিক উৎপাদন ও পাইকারি বেচাকেনা বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠনের কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। প্রথমে ব্যক্তিগত উদ্যোগে নদী পরিষ্কারের কাজ শুরু হলেও পরে প্রশাসনের সহায়তা মেলে বলে উল্লেখ করেন তিনি। শিলিগুড়ির ডেপুটি মেয়রের…
Read More
যানজট এড়াতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে চালু রেলওভার ব্রিজের  নির্মাণকাজ

যানজট এড়াতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে চালু রেলওভার ব্রিজের নির্মাণকাজ

বাংলার সাথে বিহার - সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জোরকদমে চলছে জাতীয় সড়ক (NH) বিস্তারের কাজ। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত যানবাহনের চাপে এই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটাতে রেলের সহযোগিতায় রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে তিন ঘন্টা নির্দিষ্ট সময়সীমা ধরে গার্ডার বসানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে, মোট ছ’টি গার্ডার বসানো হবে। কাজের স্বার্থে প্রতিদিন গভীর রাতে প্রায় তিন ঘণ্টা রেলপথ ব্লক রাখা হচ্ছে সাথে রেলপথে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে। রাত দু’টো পর্যন্ত নির্ধারিত সময়ে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজের জেরে নির্দিষ্ট সময়ে…
Read More
বনধ ঘিরে বালুরঘাটে ছাত্র তৃণমূলের পিকেটিং, স্বাভাবিক বাস পরিষেবা

বনধ ঘিরে বালুরঘাটে ছাত্র তৃণমূলের পিকেটিং, স্বাভাবিক বাস পরিষেবা

সাধারণ ধর্মঘটের প্রেক্ষিতে বৃহস্পতিবার বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বরে বনধের বিরোধিয়ায় পিকেটিং কর্মসূচি পালন করে শহর তৃণমূল ছাত্র পরিষদ। বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের দুই জয়েন্ট কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকারের নেতৃত্বে কর্মী- সমর্থকেরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। কিছু সময় স্লোগান ও অবস্থান কর্মসূচি চললেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। অন্যদিকে, পিকেটিং সত্ত্বেও বাসস্ট্যান্ডে যান চলাচল সচল রাখায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করে। এদিনের বনধে যাত্রীদের চলাচলেও বড় ধরনের কোনও বিঘ্ন দেখা যায়নি বলে জানা যায়। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হয় ও কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয়…
Read More
বকেয়া টাকার দাবিতে জনস্বাস্থ্য দফতরে তালা, রাজ্যজুড়ে জল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি ঠিকাদারদের

বকেয়া টাকার দাবিতে জনস্বাস্থ্য দফতরে তালা, রাজ্যজুড়ে জল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি ঠিকাদারদের

দীর্ঘ ১৮ মাস ধরে বকেয়া পাওনা না মেলায় আলিপুরদুয়ারে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দফতরের অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। বুধবার দফতরের প্রধান ফটকের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সেই সময় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধীরাজ মণ্ডল মূল গেটের কাছেই আটকে থাকেন বলে জানা গিয়েছে। ঠিকাদারদের দাবি, আলিপুরদুয়ার জেলার প্রায় ৭০ জন ঠিকাদারের মোট প্রায় ১২০ কোটি টাকা গত দেড় বছর ধরে বকেয়া রয়েছে। এই দীর্ঘসূত্রিতার জেরে তাঁদের পরিবারে তীব্র আর্থিক সংকট নেমে এসেছে।  কাজের টাকা না পেয়ে অনেকেই ঋণের বোঝায় জর্জরিত বলেও অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের অন্যান্য জেলাতেও একই সমস্যায় কিছু ঠিকাদার চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি বিক্ষোভকারীদের। এদিন আন্দোলনকারীরা…
Read More
যন্ত্রের দাপট আর মূল্যবৃদ্ধির চাপে কোণঠাসা গঙ্গারামপুরের তাঁতশিল্প

যন্ত্রের দাপট আর মূল্যবৃদ্ধির চাপে কোণঠাসা গঙ্গারামপুরের তাঁতশিল্প

কোনোরকমে টিমটিম করে চলছিল ঐতিহ্যবাহী তাঁত শিল্প। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে কার্যত ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের তাঁতশিল্প। রং ও সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি ভরতুকির দাবিতে সরব হয়েছেন স্থানীয় তাঁতিরা। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র ও কুটিরশিল্পের অন্যতম পরিচয় ছিল এই তাঁত শিল্প। সাতের দশকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষজন অবিভক্ত পশ্চিম দিনাজপুরে গড়ে তোলেন এই শিল্পের ভিত। পাকা রং, সূক্ষ্ম নকশা ও সুদক্ষ কারিগরদের নিপুণ বুনোটে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি অল্প সময়ের মধ্যেই রাজ্যজুড়ে সুনাম অর্জন করে। অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হওয়ার পর গঙ্গারামপুরের তাঁত শিল্প আরও রমরমিয়ে ওঠে। ঘরে ঘরে চলত তাঁতের কাজ। সারা বছর…
Read More
নাবালক হ*ত্যাকাণ্ডে গ্রে*প্তার টোটোচালক

নাবালক হ*ত্যাকাণ্ডে গ্রে*প্তার টোটোচালক

মাটিগাড়ায় নাবালক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি থেকে পালানোর চেষ্টা করার সময় কাওয়াখালি এলাকা থেকে তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ও পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার টোটো চালক রাজ পাসোয়ান ১৫ বছরের নাবালক শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয়ে পড়ে শুভজিৎ। পরিবারের পক্ষ থেকে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানার সামনে বিক্ষোভ দেখান শুভজিতের পরিবারের সদস্যরা। তদন্ত চলাকালীন সোমবার গভীর রাতে শুকনা…
Read More
জলপাইগুড়িতে জাতীয় সড়কে ভ*য়াবহ দু*র্ঘটনায় মৃ*ত্যু তৃণমূল নেতার

জলপাইগুড়িতে জাতীয় সড়কে ভ*য়াবহ দু*র্ঘটনায় মৃ*ত্যু তৃণমূল নেতার

মেয়েকে টিউশন থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমানের। মঙ্গলবার রাতে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম তাঁর মেয়ে বর্তমানে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, তৃণমূলের জলপাইগুড়ি সদর ২ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি লুৎফর রহমান বাইকে করে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় প্রচণ্ড গতিতে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। ধাক্কায় মেয়েটি রাস্তায় ছিটকে পড়ে। ট্রাকের নীচে পিষে যান লুৎফর রহমান। দুর্ঘটনার পর বাইকটি ট্রাকের নীচে আটকে যায় ও সেই অবস্থাতেই কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাকটি এগিয়ে যায়…
Read More