18
Jul
মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার আসানসোলের মুর্গাসোলে স্কুলগাড়ি দুর্ঘটনা। শুক্রবার জিটি রোডে মুর্গাসোল্ এলাকার এক গার্মেন্টস শোরুমের সামনে মিনিবাসের তাণ্ডব ও স্কুল পুলকার দুর্ঘটনা। সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ শনিবার সামনে আসতেই শিউরে উঠছেন এলাকাবাসী। ফুটেজে দেখা যাচ্ছে, মুর্গাসোল এলাকায় রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বেপরোয়া মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে মিনিবাসের এই মরণঝাঁপ সেখানেই থামেনি। গতি এতোটাই তীব্র ছিল যে পথচারীকে পিষে দিয়ে বাসটি সামনে দাঁড়িয়ে থাকা কলকাতা গার্লস হাই স্কুলের ছাত্রী বোঝাই একটি মারুতি ওমনি পুলকারকে সজোরে ধাক্কা মারে। অভিঘাতে স্কুল ভ্যানটি দুমড়েমুচড়ে যায় ও প্রায় ২০…
