Durgasree Mitra

500 Posts
মনরেগা নাম পরিবর্তন ও শ্রম কোডের প্রতিবাদে কংগ্রেস শ্রমিক সংগঠনের অনশন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মনরেগা নাম পরিবর্তন ও শ্রম কোডের প্রতিবাদে কংগ্রেস শ্রমিক সংগঠনের অনশন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১০০ দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে ‘জি রাম জি’ করার প্রতিবাদে, শ্রম কোড বাতিলের দাবিতে ও শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা নির্ধারণের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসির পক্ষ থেকে পাঁচ ঘণ্টার অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।  এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বালুরঘাটে। পাশাপাশি এদিন জেলা শাসকের মাধ্যমে আইএনটিইউসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হবে বলেও সংগঠন সূত্রে জানানো হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসির সভাপতি রতন সরকার, প্রদেশ কংগ্রেসের সদস্য তীর্থঙ্কর ঘোষ, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী সহ কংগ্রেস ও আইএনটিইউসির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রতিবাদ মঞ্চ থেকে জেলা আইএনটিইউসির সভাপতি…
Read More
জিএসটি ও আইটিসি প্রতারণা সন্দেহে রাজ্যে ফের ইডির অভিযান

জিএসটি ও আইটিসি প্রতারণা সন্দেহে রাজ্যে ফের ইডির অভিযান

ফের কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযান। এবার জিএসটি ও ইনপুট ট্যাক্স ক্রেডিট (আইটিসি) প্রতারণার অভিযোগে কলকাতার সাতটি জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু কলকাতাই নয়, একই সঙ্গে গুয়াহাটি ও সিকিমেও চলছে তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, ভুয়ো সংস্থা খুলে জাল ইনভয়েসের মাধ্যমে বিপুল অঙ্কের ইনপুট ট্যাক্স ক্রেডিট হাতিয়ে নেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই নজরদারিতে ছিল এই চক্র। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একাধিক ‘শেল কোম্পানি’ তৈরি করে ভুয়ো বিল দেখিয়ে জিএসটি ফেরতের নামে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে। সেই অর্থ কোথায় গিয়েছে ও কারা এই জালিয়াতি চক্রের মূল মাথা, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে…
Read More
সরস্বতী পুজোর আবহে বাজারে হলুদ শাড়ির রমরমা, বাড়ছে ক্রেতার ভিড়

সরস্বতী পুজোর আবহে বাজারে হলুদ শাড়ির রমরমা, বাড়ছে ক্রেতার ভিড়

চলতি সপ্তাহেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে শিলিগুড়ির বাজারে এখন উৎসবের আবহ।  তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলুদ ও সাদা শাড়ির চাহিদা। ষোড়শী থেকে তরুণী সব বয়সের মহিলাদেরই প্রথম পছন্দ হয়ে উঠেছে হলুদ শাড়ি। সরস্বতী পুজোর সকালে হলুদ পাড়ের শাড়ি পরে পুজো মণ্ডপে ঘোরার রীতি বহুদিনের। সেই কারণেই পুজোর আগেই শহরের কাপড়ের দোকানগুলিতে বাড়ছে ভিড়। শিলিগুড়িতে গৃহস্থ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পুজো মণ্ডপে সরস্বতী পুজো ধুমধাম করে পালিত হয়। এই উৎসবের আবহেই প্রতিবছরের মতো চলতি বছরেও বাজার চাঙ্গা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাতে আর মাত্র তিন থেকে চার দিন সময় থাকলেও ইতিমধ্যেই দেদার বিক্রি শুরু হয়ে গিয়েছে।  তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের…
Read More
মহিলাদের স্বনির্ভরতায় নতুন দিশা: বিডিও অফিসে উদ্বোধন ‘সৃষ্টিশ্রী স্টল’

মহিলাদের স্বনির্ভরতায় নতুন দিশা: বিডিও অফিসে উদ্বোধন ‘সৃষ্টিশ্রী স্টল’

মহিলাদের আর্থিক স্বাবলম্বন ও স্বনির্ভর গোষ্ঠীগুলির উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে উদ্বোধন হল ‘সৃষ্টিশ্রী স্টল’।  সোমবার আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। প্রশাসনের এই বিশেষ উদ্যোগে স্থানীয় সাহেবগঞ্জ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাই সম্পূর্ণভাবে স্টলটি পরিচালনা করবেন। তাঁদের নিজস্ব শ্রম ও সৃজনশীলতায় তৈরি হস্তশিল্প, গৃহস্থালির ব্যবহার্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য সাধারণ মানুষের জন্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে এই স্টলে। ফলে একদিকে যেমন উৎপাদনকারী মহিলাদের সঙ্গে সরাসরি ক্রেতাদের যোগাযোগ স্থাপিত হচ্ছে, তেমনই অন্যদিকে তাঁদের আয়ের পথ আরও মসৃণ হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং বলেন,…
Read More
সাহুডাঙ্গিতে গড়ে উঠতে চলেছে সূর্যসেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাস

সাহুডাঙ্গিতে গড়ে উঠতে চলেছে সূর্যসেন কলেজের দ্বিতীয় ক্যাম্পাস

ডাবগ্রাম - ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত সাহুডাঙ্গিতে সূর্যসেন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শিলান্যাস হল উৎসবমুখর পরিবেশে। দীর্ঘদিন ধরেই এই এলাকার বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে দ্বিতীয় ক্যাম্পাসের দাবি উঠে আসছিল। অবশেষে সেই দাবির বাস্তব রূপ মিলল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন দে সরকার, সূর্যসেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল, জেলা পরিষদের সদস্য মনীষা রায়, এলাকার প্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি, নেতৃবৃন্দ ও বহু ছাত্রছাত্রী। এই উপলক্ষে মেয়র গৌতম দেব জানান, প্রায় তিন একর জমির ওপর এই দ্বিতীয় ক্যাম্পাসটি গড়ে উঠবে। খুবই ভালো ও উপযুক্ত জায়গায় কলেজটি তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।  তাঁর কথায়, এই ক্যাম্পাস চালু হলে এলাকার…
Read More
বসন্ত পঞ্চমীতেই শীতের ইতি, এমনটাই মত হাওয়া দপ্তরের

বসন্ত পঞ্চমীতেই শীতের ইতি, এমনটাই মত হাওয়া দপ্তরের

সরস্বতী পুজোর দিনেই যেন শীতের রেশে ইতি টানার আভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিনে রাজ্যজুড়ে থাকবে তুলনামূলক উষ্ণ ও আরামদায়ক আবহাওয়া।  কনকনে ঠান্ডার বদলে উৎসবের দিনে মিলবে মনোরম পরিবেশ, যা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে দেবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর আগেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় হালকা শীত থাকলেও দিনের বেলায় শীতের দাপট খুব একটা অনুভূত হবে না। কলকাতা ও আশপাশের এলাকায় সরস্বতী পুজোর দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা প্রবল। বৃষ্টি বা কুয়াশার কোনও বড় আশঙ্কা নেই। তাই স্কুল-কলেজের পুজো,…
Read More
গোরুকে সঙ্গী করে পরিবেশ রক্ষার বার্তা, শিলিগুড়ির বিধান রোডে অভিনব পদযাত্রা

গোরুকে সঙ্গী করে পরিবেশ রক্ষার বার্তা, শিলিগুড়ির বিধান রোডে অভিনব পদযাত্রা

শহরের জনসাধারণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে শনিবার বিধান রোডে একটি অভিনব পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রায় অংশ নেন স্থানীয় স্কুলের শিক্ষার্থী ও পরিবেশ বন্ধু সদস্যরা। পদযাত্রার মূল আকর্ষণ ছিল গোরুদের সঙ্গে সচেতনতা পদযাত্রা।  উদ্যোক্তারা জানান, বাজার ও ঘাটে ফেলে রাখা প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রাণীদের জন্য বড় বিপদ সৃষ্টি করছে।  অনেক সময় ফেলা প্লাস্টিক গোরুর পেটে চলে যায়, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এদিন শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড নিয়ে প্লাস্টিক ব্যাগ বর্জন, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ সহ পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে।  উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, “এমন ছোট উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে ও প্রতিদিনের অভ্যাস পরিবর্তনে সহায়ক হবে।” উল্লেখ্য, শিলিগুড়িতে প্লাস্টিক…
Read More
এবার জলপাইগুড়িতেই মিলবে হাইকোর্টের বিচার, নতুন সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবার জলপাইগুড়িতেই মিলবে হাইকোর্টের বিচার, নতুন সার্কিট বেঞ্চ ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের সুবিশাল ও পূর্ণাঙ্গ ভবনের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্য সরকারের ৫০১ কোটি টাকা বরাদ্দে নির্মিত এই আধুনিক ভবনটি উত্তরবঙ্গের বিচার ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। এই সার্কিট বেঞ্চ চালু হওয়ায় উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের আর আইনি কাজের জন্য কলকাতায় ছুটতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি সবদিক থেকেই বড়সড় স্বস্তি মিলবে সাধারণ মানুষের।  পাশাপাশি আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের কাজও হবে আরও সহজ ও দ্রুতগতির। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতির উপস্থিত থাকার কথা…
Read More
প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, উদ্বোধনের পথে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন

প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, উদ্বোধনের পথে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে মালদা ও সিঙ্গুরে ৪ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক ও নদীপথ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।  এর মধ্যে শুধুমাত্র মালদাতেই রয়েছে প্রায় ৩,২৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, যা উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। এই সফরের অন্যতম বড় আকর্ষণ হাওড়া-কামাখ্যা রুটে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেনের শুভ উদ্বোধন।  পাশাপাশি প্রধানমন্ত্রী ৭টি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন ও বালাগড়ে আধুনিক বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্যদিকে, সিঙ্গুরে প্রায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে শিল্পাঞ্চল ও গ্রামীণ এলাকার মধ্যে…
Read More
স্টিমার ছাড়াই তৈরি হবে মোমো, রইল হদিস

স্টিমার ছাড়াই তৈরি হবে মোমো, রইল হদিস

মোমো পছন্দ করে না এমন বাঙালি নিতান্তই হাতেগোনা। সন্ধ্যার ক্রেভিংস কিংবা অফিসে কাজের ফাঁকে কিছু খেতে ইচ্ছে করলেই সবার প্রথম পছন্দ মোমো। এই শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন মোমো। অতিথি আপ্যায়নে এই খাবার জমবে ভালো। বাড়িতে স্টিমার না থাকলেও খুব সহজেই ভাপিয়ে নিতে পারবেন মোমো। জেনে রাখুন কৌশল। মোমো বানানোর জন্য আগে থেকেই তাতে মাংসের পুর ভরে রেখে ফ্রিজারে রেখে দিতে পারেন। একটি ননস্টিক প্যান গরম করে তাতে ভালো করে মাখন লাগান। এবার ফ্রিজ থেকে মোমো বের করে প্যানে দিয়ে অল্প আঁচে সামান্য ভেজে নিন। ভাজার পর প্যানে পরিমাণমতো জল ঢেলে ঢেকে দিন। প্রায় ১৫ মিনিট সেদ্ধ হয়ে গেলে ছাঁকনি চামচ…
Read More