west bengal

দিল্লির আদেশে দিলীপের জায়গায় বসলেন সুকান্ত

দিল্লির আদেশে দিলীপের জায়গায় বসলেন সুকান্ত

রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বাসিন্দা সুকান্ত মজুমদার। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিং-এর স্বাক্ষরিত চিঠিতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা করা হয়। এর ফলে উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ বিজেপির রাজ্য সভাপতি হলেন। সুকন্তু মজুমদারকে রাজ্য সভাপতি করায় স্বাভাবিক ভাবেই খুশি উত্তবঙ্গের বিজেপি কর্মী সমর্থকেরা। উত্তরবঙ্গ থেকে নির্বাচিত আরেক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, যোগ্য লোককে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে বিজেপি সূত্রের খবর, গত জুলাই মাসে পরবর্তী সভাপতি হিসেবে সর্বভারতীয় নেতৃত্ব যখন দিলীপ ঘোষের মতামত চেয়েছিলেন, তখন সুকান্ত মজুমদারের নামই নামই সুপারিশ…
Read More
কিছুটা ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণ সংখ্যা

কিছুটা ঊর্দ্ধমুখী হলো রাজ্যের করোনা সংক্রমণ সংখ্যা

দেশের করোনা সংক্রমণ স্বস্তি দিলেও এবার চিন্তা বাড়ছে রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। আসন্ন পূজার আগে চিন্তা ধরাচ্ছে সংক্রমণের এই সংখ্যা। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টা করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের। রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৪১ জন। এদিকে সংক্রমিতের হার বা পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ১.৬২ শতাংশ। কোভিড-১৯-কে হারিয়ে…
Read More
এবার আরো উচ্চপর্যায় আর্জি রেশন মামলায়

এবার আরো উচ্চপর্যায় আর্জি রেশন মামলায়

ঘোষণা মতো চলতি সপ্তাহে শুরু হয়েছে রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প। কিন্তু অন্যদিকে এই প্রকল্প স্থগিতাদেশের দাবিতে অনড় রেশন ডিলারদের একাংশ। এই প্রকল্প স্থগিতাদেশের আর্জি নিয়ে মামলা হলে খারিজ করা হয় সেই আবেদন। সিঙ্গল বেঞ্চ আবেদন খারিজ করায় এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণও করেছে। তবে, জরুরি শুনানির আর্জি খারিজ করা হয়েছে। রাজ্য সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরুর নির্দেশ দিতেই প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন কিছু রেশন ডিলার। ‘মহৎ উদ্দেশ্যেই’ দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই এই প্রকল্পে স্থগিতাদেশের কোনও কারণ দেখতে পাননি কলকাতা হাইকোর্টের বিচারপতি। মামলাকারী রেশন…
Read More
শুরু হতে চলেছে উপনির্বাচনের প্রচার

শুরু হতে চলেছে উপনির্বাচনের প্রচার

চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে উপনির্বাচন ভোট। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপ নির্বাচন এবং সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের নির্বাচন। সব কেন্দ্রেই জয়েই জন্য ঝাঁপিয়েছে তৃণমূল। এবার আসন্ন নির্বাচন ও উপ নির্বাচনে ফের ময়দানে নামতে চলেছেন তৃণমূলের যুবরাজ। প্রচার শুরু করবেন ভবানীপুর কেন্দ্র দিয়েই। ভবানীপুর থেকে লড়াই করছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে জয় নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী তৃণমূল। এবার সেই বিশ্বাসকে আরও পোক্ত করতে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের যুবরাজ ফের একবার ময়দান থেকে নিজের শক্তি বুঝিয়ে দিতে চলেছেন। হাইভোল্টেজ নির্বাচন নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। জানা গিয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার…
Read More
স্বস্তি মিলল রেশন মামলায়

স্বস্তি মিলল রেশন মামলায়

অবশেষে কাটলো সব বাধা৷ এবার কোনো বাধা ছাড়াই রাজ্যবাসী রেশন পাবে দুয়ারে দুয়ারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ ফলে দুয়ারে রেশন নিয়ে আর বাধা রইল না৷ মামলাকারী ডিলারদের বক্তব্য ছিল, রাজ্য সরকারের এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কথা আইনের কোথাও উল্লেখ নেই৷ দিল্লিতেও এমন কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু তা চালু করা সম্ভব হয়নি৷ তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে আবদ্ধ নয়৷ প্রয়োজনে…
Read More
বাড়ানো হলো কোভিড বিধিনিষেধের সময়

বাড়ানো হলো কোভিড বিধিনিষেধের সময়

করোনা সংক্রমণ রোধে রাজ্যে চলছে কোভিড বিধি নিষেধ। তার ফলে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে বহাল বিধি নিষেধ৷ এবার ফের বাড়ল কোভিড বিধিনিষেধের সময়সীমা। এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবারই ছিল বিধিনিষেধের শেষ সময়সীমা। কিন্তু রাজ্যে কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই ফের ১৫ দিন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, দিনের অন্যান্য সময়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ওই সময় জরুরি পরিষেবা ছাড়া কোনও গাড়ি রাস্তায় চলবে না। এই সময়ের মধ্যে চলবে না…
Read More
উপনির্বাচনে নিয়ে তৎপর নির্বাচন কমিশন

উপনির্বাচনে নিয়ে তৎপর নির্বাচন কমিশন

চলতি মাসেই আসন্ন উপনির্বাচন ভোট। শুরু হয়ে গিয়েছে তারই তোড়জোড়। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রার্থী, সেখানে স্বাভাবিক কারণেই সরগরম ভোটের ময়দান। পাশাপাশি ওই দিন মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও রয়েছে নির্বাচন। এই তিন কেন্দ্রে ভোটের দিন কোনও রকম অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যে আসছে ১৫ কোম্পানি আধাসামরিক বাহিনী। জানা গিয়েছে, ওই ১৫ কোম্পানি বাহিনীর মধ্যে থাকছে ৭ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি বিএসএফ, ২ কোম্পানি এসএসবি এবং ১ কোম্পানি সিআইএসএফ ও ১ কোম্পানি আইটিবিপি বাহিনী। তবে অদলবদলও করা হতে পারে এই বাহিনীকে। প্রয়োজনে আরও বাড়তি সংখ্যক বাহিনী আনা হতে পারে বলে জানিয়েছে…
Read More
একটানা বৃষ্টির ফলে জলমগ্ন উপকূলবর্তী সমস্ত অঞ্চল

একটানা বৃষ্টির ফলে জলমগ্ন উপকূলবর্তী সমস্ত অঞ্চল

নিম্নচাপের জেরে চলতি সপ্তাহের শুরু থেকেই অতিভারী বৃষ্টির আবহাওয়া রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের জেরেই এই পরিস্থিতি। ভারী বৃষ্টির ফলে প্রবল জলোচ্ছাসের সৃষ্টি হয়েছে। পর্যটকের দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সমুদ্রে মত্স্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘার পাশাপাশি, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথির বিস্তীর্ণ এলাকা। জল-যন্ত্রণা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও। একই ছবি শঙ্করপুর, মন্দামণিতেও! বৃষ্টির জেরে আবহাওয়া খারাপ থাকায়, সৈকত শহরে এসে বিপাকে পড়েছেন পর্যটকরা। অনেক বাড়িতে জল ঢোকায় দুর্ভোগে বাসিন্দারা।  এদিকে, ঝাড়গ্রামের সাঁকরাইলে রাস্তার উপর দিয়ে বইছে কেলেঘাই নদীর জল। ডুলুং, সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের…
Read More
উপনির্বাচনের মনোনয়ন পত্র নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

উপনির্বাচনের মনোনয়ন পত্র নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

সম্প্রতি ঘোষিত হয়েছে উপনির্বাচনের সময়সীমা। এরই মাঝে গতকাল উপনির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ জায়গা ভবানীপুরে মনোনয়ন পত্র জমার শেষ দিন ছিল। কিন্তু নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরে৷ নন্দীগ্রামের মতোই এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। নন্দীগ্রামের মতো এবার ভবানীপুর উপনির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্যগোপনের অভিযোগ তুলল বিজেপি। ইতিমধ্যেই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি সেই তথ্যের কোনও উল্লেখ করেননি। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, একাধিক থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ…
Read More
প্রবল বর্ষণে জলমগ্ন গোটা রাজ্য

প্রবল বর্ষণে জলমগ্ন গোটা রাজ্য

চলতি সপ্তাহের শুরু থেকেই অতিভারী বৃষ্টি চলছে রাজ্য জুড়ে। নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলছে। গভীর রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে উপকূল এলাকাগুলিতে। বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। দিনভর দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। যার ফলে নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। গ্রামগুলিতে অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছে। কিছু কিছু নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়।  আকাশে ঘন কালো মেঘ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে শুরু করেছে। এদিন দীঘার সমুদ্রও উত্তাল হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি…
Read More