04
Feb
আজ শুক্রবার, রাত পোহালেই আগামীকাল শনিবার সরস্বতী পুজো৷ বাগদেবীর আরাধনায় মাতবে গোটা বাংলা৷ কিন্তু রাজ্যজুড়ে ফের বৃষ্টির ভ্রুকুটি৷ এদিকে শীতের ইনিংসে ইতি টেনে দরজায় কড়া নাড়ছে বসন্ত৷ কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, সরস্বতী পুজোর পর পারদ ফের কিছুটা নামবে৷ তবে তা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে৷ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে৷ সেই সঙ্গে আকাশে মেঘের আনাগোনা থাকবে৷ হতে পারে হালকা বৃষ্টি৷ যা বাগদেবীর আরাধনায় ছেদ ফেলতে পারে৷ শুক্র এবং শনি দুই দিনই আকাশের মুখ থাকবে ভার৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হঠাৎ করে ঋতু…
