09
Feb
এবার ধীরে ধীরে কমতে চলছে শীতের প্রকোপ৷ বদলে যাচ্ছে আবহাওয়া৷ সামান্য বেড়েছে তাপমাত্রাও৷ তবে পারদ ছিল স্বাভাবিকের চেয়ে নীচে৷ আজ মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস৷ সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়৷ তবে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে৷ আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে বাড়বে পুবালি হাওয়ার দাপট৷ তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ উপরের দিকে জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পপিমাণ বাড়বে রাজ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন…
