11
May
আতঙ্ক ছিল বিগত বেশ কয়েক দিন ধরেই, সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু আদতে মিললো স্বস্তি। ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? ঘূর্ণিঝড় 'আসানি' নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। কিন্তু গতকালই আবহাওয়া দফতর জানিয়েছিল যে, এর প্রভাবে বাংলায় বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই৷ উপকূলে জলোচ্ছ্বাস হবে না। আজ আরও বড় স্বস্তি মিলল। এদিন জানান হয়েছে যে, 'আসানি' শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার সকালের মধ্যে তা পরিণত হবে গভীর নিম্নচাপে। এতএব যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল তা এখন আর নেই। মৌসম ভবন জানিয়েছে, আজ সন্ধ্যার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে আসবে 'আসানি', তারপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলে যাবে…
