west bengal

রাজ্যের পাঁচ জেলায় জারি অতিভারী বৃষ্টির সতর্কতা

রাজ্যের পাঁচ জেলায় জারি অতিভারী বৃষ্টির সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে বহু প্রতিক্ষার পর সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা । গত সপ্তাহ থেকেই প্রবল ঝড়-বৃষ্টি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। অতি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী ৪৮ ঘন্টায়। পাহাড়ে ধস ও নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকেই একাধিক…
Read More
রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথযাত্রার দিন ‘বড় মা’ এর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব

রথ যাত্রার পুণ্যলগ্নে 'বড় মা' পুজোর কাঠামো পুজোর আয়োজন করলো মহামায়া স্পোর্টিং ক্লাব। রীতিনীতি মেনে সম্পন্ন হয় পুজো। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মহামায়া স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এই কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। কাঠামো পুজোর মধ্য দিয়ে বড়মা পুজোর প্রস্তুতি শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। এদিনের এই কাঠামো পুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত।তিনি জানান, বড় মা, মা কালীর আরো একটি রূপ। ভিন্ন ভাবে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে এই পুজো করা হবে।
Read More
বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রার প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

বৃষ্টিকে উপেক্ষা করেই রথযাত্রার প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে

আজ রথযাত্রা, বৃষ্টিকে উপেক্ষা করেই সকাল থেকে প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। সাত সকালেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেলো শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে। এই উপলক্ষে জলপাইগুড়ির পুরাতন পুলিশ লাইনে অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে বছরে একবার মাসির বাড়ি গিয়ে সাত দিন থেকে আসেন প্রভু জগন্নাথ। জলপাইগুড়িতে যোগমায়া কালী বাড়িকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মানা হয়। মঙ্গলবার সকাল থেকেই গৌড়ীয় মঠের পক্ষ থেকে পুজো অর্চনার পাশাপাশি ইতিমধ্যই নাম সংকীর্তনে মেতে উঠলেন প্রভু জগন্নাথের ভক্তবৃন্দরা। এই প্রসঙ্গে গৌড়ীয় মঠের পক্ষ থেকে জানানো হয় আজ বিকেলে এই মঠ থেকে শহর পরিক্রমা…
Read More
বড় অভিযোগ, সৌরভের জমি দখলের চেষ্টা

বড় অভিযোগ, সৌরভের জমি দখলের চেষ্টা

আচমকাই বিপদে পড়লেন দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের আপ্তসহায়কের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা এলাকায় পাঁচিল ঘেরা জমির তালা ভেঙে ঢোকার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। মহেশতলা থানার পুলিশ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালীন সুপ্রিয় ভৌমিক নামের ওই অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার প্রশ্নোত্তর পর্বে যে জবাব দিয়েছেন তাতে ব্যাপারটা আরও প্যাঁচালো হয়ে গিয়েছে। তিনি জানান যে ওই জমির আশেপাশে ওই জমিনের নিরাপত্তা রক্ষীকে কিছু দুষ্কর্ম করতে বাধা দিয়েছিলেন বলে তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। যদিও সৌরভের জমির নিরাপত্তারক্ষী সেই দাবি উড়িয়ে দিয়েছেন। এমনকি ওইদিনই থানায় অভিযোগ…
Read More
ওজন কমতেই মিটলো পার্থর আংটি রহস্য

ওজন কমতেই মিটলো পার্থর আংটি রহস্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রায় বছর খানেক হতে চলেছে। সম্প্রতি কলকাতার বিচার ভবনের সিবিআই আদালতে আইনজীবীরা বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “পার্থ যে অত্যন্ত প্রভাবশালী তার উদাহরণ হল তার হাতে থাকা তিনটি সোনার আংটি। সংশোধনাগার কর্তৃপক্ষ নির্বিকার।‌” আইনজীবীরা প্রশ্ন তোলেন, যেখানে জেলে গয়না পরে থাকার অনুমতি থাকে না, সেখানে তিনি কিভাবে সেই অনুমতি পেয়েছেন৷ রিপোর্টে জানানো হয়েছে, গতবছর আগস্ট মাসে পার্থ চট্টোপাধ্যায় যখন…
Read More
ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান করা হল আজ

ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান করা হল আজ

আগামী জানুয়ারি মাসে আনুমানিক ৫ লক্ষ টাকা ব‍্যায়ে একটি শববাহি গাড়ি ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার হাতে তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এই উপলক্ষে আজ ফুলেশ্বরী বিধায়ক কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে বিধায়ক শংকর ঘোষকে সন্মান প্রদান করা হয়। ইন্ডিয়ান রেড ক্রস এর শিলিগুড়ি শাখার একটি সববাহী গাড়ি না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল। সেই জন্য শিলিগুড়ি শহরের বিধায়ক শংকর ঘোষের কাছে অবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে আগামী ২৭শে জানুয়ারি সংগঠনকে একটি সববাহি গাড়ি তুলেদেন শংকরবাবু। ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার সম্পাদক টুটুল নন্দী এই প্রসঙ্গে জানান, তাদের কাছে কোন সববাহি গাড়ি ছিল না। এই সববাহি গাড়ির জন‍্য অনেক মানুষ…
Read More
আসন্ন ভোটের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

আসন্ন ভোটের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

লক্ষ্য এখন একটাই, আগামী মাসের নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আগামী ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে ইতিহাস সৃষ্টি করে ফেললেন গৃহবধূ অপর্ণা বর্মণ। রাজ্যে তিনিই প্রথম বিজেপি প্রার্থী যিনি কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন কোনও নির্বাচনে। বিজেপির ক্ষেত্রে অপর্ণাই অনন্যা। তাঁর বিরুদ্ধে কোনও প্রার্থীই নেই। তাঁরই লোকসভা এলাকা বালুরঘাটের অন্তর্গত গঙ্গারামপুর বিধানসভার উদয় গ্রাম পঞ্চায়েতের নাকাইর গ্রামের প্রার্থী হয়েছেন অপর্ণা। বিজেপির দাবি, মহিলাদের জন্য সংরক্ষিত ওই আসনে তৃণমূল বা সিপিএম কোনও প্রার্থীই দিতে পারেনি। স্থানীয়রাও বলছেন, এই এলাকায় প্রায় সব পরিবারই বিজেপি করেন। কেউ কেউ অন্য দল করলেও তাঁদের বাড়ির কোনও মহিলা প্রার্থী হতে…
Read More
ভাঙড়ে অশান্তির পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব বিচারপতির

ভাঙড়ে অশান্তির পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই রিপোর্ট তলব বিচারপতির

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। ভোটের আগেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটেছে একের পর এক প্রথম দিন থেকেই মননয়ন পর্বকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়, ক্যানিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গা। রক্তাক্ত হয়েছে বাংলা। এই ভাঙড়েই মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির জেরে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার প্রানহানির ঘটনায় সরাসরি রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। মনোনয়ন জমা করতে না পেরে আইএসএফ এবং বিজেপি প্রার্থীরা হাই কোর্টের দ্বারস্থ হন।…
Read More
ভোট পূর্ববর্তী পরিস্থিতির জন্য বড় রায় হাইকোর্টের

ভোট পূর্ববর্তী পরিস্থিতির জন্য বড় রায় হাইকোর্টের

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে সারা রাজ্যে পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপরেই আস্থা কলকাতা হাই কোর্টের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে দফায় দফায় অশান্তি দেখা গেছে রাজ্যের একাধিক জেলা। বিরোধীদের দাবি, রাজ্যের শাসকদল বাধা দিচ্ছে তাদের। এমনকী পুলিসও নিষ্ক্রিয়। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধেও উঠেছে গড়িমসির অভিযোগ। আর তাতেই বেজায় ক্ষুব্ধ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন মামলার শুনানির শুরুতে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা…
Read More
ভোটা পূর্ববর্তী পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকা হতে পারে দিল্লিতে

ভোটা পূর্ববর্তী পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকা হতে পারে দিল্লিতে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। গতকাল ছিল প্রার্থীদের মনোনয়ন জমা করার অন্তিম দিন। মনোনয়ন পর্বের শুরু থেকেই অবাধ সন্ত্রাস, কোথাও বোমাবাজি কোথাও গুলিবৃষ্টি। এককথায় তাণ্ডব চলেছে রাজ্যজুড়ে। এই ইস্যুতে এবার কড়া পদক্ষেপ। সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে নোটিস ইস্যু করতে চলেছে এসসি কমিশন। এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন রাজীব সিন্হাকে তলব করা হবে দিল্লিতে। গোটা রাজ্যে প্রায় ২২ শতাংশ তফসিলি জাতির মানুষ রয়েছেন। মনোনয়নের সময় তাদের বেশিরভাগই আক্রান্ত, এই দাবি নিয়েই এবার নির্বাচন কমিশনারকে নোটিস দিতে চলেছে এসসি কমিশনের চেয়ারম্যান। প্রসঙ্গত, রাজ্যে…
Read More