west bengal

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল দখলে নামল তৃণমূল

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই দেওয়াল দখলে নামল তৃণমূল

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই শুক্রবার দেওয়াল দখলে নেমে পড়েছে তৃণমূল। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অধীন গোমস্তপাড়া এলাকায় এলাকার তৃণমূল নেতাকর্মীরা এদিন দেওয়াল লিখতে ব্যস্ত। বিরোধীরা যেন কোন সুযোগ না পায় সে কারণেই আগে থেকেই ময়দানে তৃণমূল। এলাকায় রাস্তা তৈরির কাজ চলছে জোর গতিতে। এই রাস্তা দিয়েই ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবে এলাকার ভোটাররা। আর এতে অনেকটাই সুবিধা হবে বলে জানান, এলাকার পঞ্চায়েত সদস্য রাজেশ মন্ডল।
Read More
রাজ্য পুলিশের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ বিচারপতির

রাজ্য পুলিশের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ বিচারপতির

সম্প্রতি এক ঘটনাকে ঘিরে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা উঠলে তিনিই বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিলেন। তবে তদন্তে সেই সিটকেই রাজ্য পুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, কালিয়াগঞ্জ কাণ্ডে হাইকোর্ট যে সিট গঠন করে দিয়েছিল তার মাথায় রাখা হয়েছিল বর্তমান আইপিএস দময়ন্তী সেনকে। পাশাপাশি রাখা হয়েছিল দুই প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস ও পঙ্কজ দত্তকে। তবে উপেন ও পঙ্কজবাবু আজ আদালতে হাজির হয়ে জানান, গোটা তদন্তে দময়ন্তী সেন কোনও সহযোগিতা করেননি। বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা…
Read More
গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

গরমে অতিষ্ট বন্যপ্রাণীরাও

তীব্র দাবদহে ক্লান্তির হাত থেকে বাঁচতে একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষই স্বস্তি পেয়ে থাকি, তা নয়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তর তর করে বাড়ছে। কয়েকদিন ধরে গরমের যা দাপট,তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে পশুপাখী, বন্যপ্রাণী সকলেরই ওষ্টাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল এক দল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে আর এক জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাস অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। আর লোকালয়ে বাঁদরের এই দৃশ্য দেখে ভিড় জমান…
Read More
আজ থেকে রাজ্যে চালু হবে নতুন এক প্রকল্প

আজ থেকে রাজ্যে চালু হবে নতুন এক প্রকল্প

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নতুন করে আবার নতুন করে নানান পরিকল্পনা শুরু হয়েছে শাসকদলের পক্ষ থেকে। ‘নবজোয়ার’ কর্মসূচি থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথন কোন কিছুর ত্রুটি রাখছে না শাসকদল। এবার মানুষের সমস্যা সরাসরি শুনতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের নানা সমস্যার কথা শুনতে এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্প শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকেই শুরু হবে এই নয়া কর্মসূচি। মমতার কথায়, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষরা। প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের…
Read More
পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের

দীর্ঘ সময় ধরে বন্ধ চা বাগানের অর্ধাহারে বেরিয়ে এসেছে শরীরের হাড়, পর্যাপ্ত রেশন না পেয়ে কর্মী সহ খাদ্য বণ্টন কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ আদিবাসী শ্রমিকদের। জলপাইগুড়ি জেলার আর পাঁচটি বন্ধ চা বাগানের মতোই অবস্থা সদর ব্লকের রায়পুর চা বাগানের। দীর্ঘ চার বছর ধরে দফায় দফায় বন্ধ চা বাগান। এক দিকে নেই কাজ এবং উপার্জন, বেচেঁ থাকার উপায় বলতে সম্বল খাদ্য সাথীর চাল, আটা, এবারে সেই ক্ষেত্রেও উঠলো বেনিয়মের অভিযোগ।বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভে ফেটে পরে দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী না পাওয়া চা বাগানের শ্রমিকেরা। এলাকার রেশন বণ্টন কেন্দ্রে আসা কর্মীদের সহকারে তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পরে আধ পেটা খেয়ে…
Read More
ঘোষিত হলো রাজ্যের নতুন নির্বাচন কমিশনারের নাম

ঘোষিত হলো রাজ্যের নতুন নির্বাচন কমিশনারের নাম

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নতুন করে আবার সূত্রপাত ঘটেছিলো রাজ্য ও রাজ্যপাল সংঘাতের। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্যপাল ও রাজভবন নিয়ে সংঘাত লেগেই রয়েছে। এবার জল্পনা সত্যি করে পশ্চিমবঙ্গের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রাক্তন মুখ্যসচিব অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক রাজীব সিনহা। তাঁর নাম আগেই সুপারিশ করেছিল রাজ্য সরকার। দীর্ঘদিন তাতে সই করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। এতদিনে সেই নামেই সিলমোহর দিল রাজভবন। নবান্নে সেই ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এরই মধ্যে নতুন নির্বাচন কমিশনার পেল রাজ্য। বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। প্রসঙ্গত,…
Read More
আহতদের পরিবারের ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার

আহতদের পরিবারের ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। প্রাণ হারিয়েছেন প্রায় ২৭৫ জন। আহতের সংখ্যাটা পেরিয়েছে হাজার। দুর্ঘটনার পরদিনই ঘটনাস্থলে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন দুর্ঘটনায় মৃত এবং আহদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মমতার এই পদক্ষেপে একদিকে যেখানের সামান্য হলেও স্বস্তি পেয়েছেন সেই অসহায় পরিবার গুলো, অন্যদিকে ঠিক তার আগেই এই নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়কের দাবি, ‘নির্মাণ শ্রমিক কল্যাণের টাকা রেল দুর্ঘটনার সহায়তায় দেবে রাজ্য সরকার’। ঠিক এমনই অভিযোগ…
Read More
কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল তৃণমূলের

কোচবিহারের রাজ পরিবারের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আলিপুরদুয়ারে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক‌ জানান কোচবিহারের রাজ পরিবারের বিরুদ্ধে বিহারের প্রাক্তন উপ মুখ‍্যমন্ত্রী সুশীল মোদী কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে এদিন আমরা আলিপুরদুয়ার শহরে প্রতিবাদ মিছিল করলাম এবং মিছিল শেষে সুশীল মোদীর কুশপুতুল দাহ করা হয়।
Read More
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কোচবিহার রাজবাড়ির সামনে বিক্ষোভ

কোচবিহারের মহারাজা এবং কোচবিহারের রাজকন্যাকে নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আজ কোচবিহার রাজবাড়ীর সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃনমূল ছাত্র পরিষদ এর সদস্যরা। উল্লেখ্য, গতকাল কোচবিহার রাজবাড়ি পরিদর্শন করার পর সুশীল মোদী বলেন, কোচবিহারে এই রাজমহল খুব ভালো। সেই সময়ের রাজা-মহারাজারা গরীব জনগণের টাকায় নিজের বিলাসিতার জন্য এই ধরনের মহল তৈরি করেছে। সেই সময়কালের বেশিরভাগ মহারাজাদের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা ছিল না। জনগণের কাছ থেকে জোর জবরদস্তি টেক্স আদায় করতো এবং বিলাসিতা করত। তারা একাধিক বিয়ে করতো, শিকার করত, বাঘ কমে গিয়েছে এর অন্যতম কারণ এই সমস্ত রাজা মহারাজারা। এছাড়াও তিনি বলেন, গায়ত্রী দেবী জয়পুরের মহারানী ছিলেন।…
Read More
বাড়ছে অস্বস্তি, ক্রমাগত চরছে তাপমাত্রার পারদ

বাড়ছে অস্বস্তি, ক্রমাগত চরছে তাপমাত্রার পারদ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত, গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার তেজ বহাল থাকবে। রাজ্যের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও প্রবল এই তাপ থেকে এখনই রেহাই মিলবে না। তবে এরই মাঝে স্বস্তির খবর যে মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। কিন্তু মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে৷ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি সহ…
Read More