west bengal

রাজ্য সরকারের তরফে ঘোষিত হল নয়া প্রকল্প

রাজ্য সরকারের তরফে ঘোষিত হল নয়া প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন প্রকল্প চালু করা হল বেকারদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে কর্মহীনদের সাহায্য করা হবে স্বনির্ভর হওয়ার জন্য। তথ্য বলছে, কর্মহীন কোনও যুবক বা যুবতী যদি নতুন দোকান বা ব্যবসা শুরু করতে চান তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ঋণ দেওয়া হয় ৫ লক্ষ টাকা পর্যন্ত। সে ক্ষেত্রে তাকে ভর্তুকি দেওয়া হয় ২৫ হাজার টাকা। অন্যদিকে এই ঋণের দশ শতাংশ গ্যারান্টার থাকে রাজ্য সরকার। কর্মহীন যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পের নাম ‘ওয়েস্ট বেঙ্গল…
Read More
আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে চা বাগানে চালু হলো আ্যম্বুলেন্স পরিষেবা

আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে চা বাগানে চালু হলো আ্যম্বুলেন্স পরিষেবা

মাদারিহাট ব্লকের ধুমচিপাড়া চা বাগানে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আ্যম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। এদিন একটি আ্যম্বুলেন্স বাগানে দেওয়া হয়। যার দেখভালের দায়িত্বে থাকবে বাগান কর্তৃপক্ষ। এদিন একটি অনুষ্ঠানের মধ‍্য দিয়ে এই আ্যম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলাপরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, রাজ‍্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক সহ বিশিষ্টজনেরা। এদিন সাংসদ প্রকাশ চিকবড়াইক জানান, এই আ্যম্বুলেন্স পরিষেবা আশেপাশের কয়েকটি চা বাগানেও প্রদান করা হবে।
Read More
অস্বস্তিতে শুভেন্দু, মামলা খারিজ নিয়ে কড়া মন্তব্য বিচারপতির তরফে

অস্বস্তিতে শুভেন্দু, মামলা খারিজ নিয়ে কড়া মন্তব্য বিচারপতির তরফে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছিল, যাদবপুরের এক ছাত্রমৃত্যুর ঘটনায়। অভিযোগ তোলা হয়েছিল রাজ্য রাজনীতির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে এবার বেশ কিছুটা পড়লেন অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘অবিলম্বে মামলা প্রত্যাহার করুন, না হলে মামলা খারিজ করে দেব।’’ হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে পড়েই মামলা প্রত্যাহার করেন শুভেন্দু। যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু। পড়ুয়া মৃত্যুর পরে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু। সেই মামলার শুনানি চলাকালীন মামলাটির বিষয়বস্তু নিয়ে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। এই ঘটনায় NIA তদন্ত চেয়ে শুভেন্দুর দাবি ছিল, যাদবপুরে আরএসএফ (রেভলিউশনারি…
Read More
চলতি বছর দুই বাংলাতেই ভালো রকম ইলিশ ধরা পড়েছে

চলতি বছর দুই বাংলাতেই ভালো রকম ইলিশ ধরা পড়েছে

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। কলকাতার বাজারগুলিতে বেশ ভালো রকম রয়েছে ইলিশ মাছের যোগান। তবে কমছে না দাম, কারণ হিসেবে বলা হচ্ছে বহু ব্যবসায়ী হিমঘরে মজুত রাখেন ইলিশ। ইলিশের উৎপাদন বৃদ্ধি পেলেও সেই টাকা পাচ্ছেন না মৎস্যজীবীরা, সেই টাকা উল্টে যাচ্ছে মজুতদারদের কাছে। অনেকেই বলছেন পুজোর সময় বাড়তে পারে ইলিশ মাছের যোগান। অন্যদিকে তুলনামূলকভাবে ইলিশের যোগান বেড়েছে দিঘাতেও। এখনো পর্যন্ত প্রায় ২৫০ মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে দিঘায়। তবে এই বছর অবশ্য দুই…
Read More
দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে নাজেহাল করা গরম

দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে নাজেহাল করা গরম

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির এখন কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ থেকে বাড়বে তাপমাত্রা। নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। আগামী কয়েকদিন বহাল…
Read More
রাজ‍্য সরকার তথা শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর

রাজ‍্য সরকার তথা শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর

সোমবার সপ্তম রোজগার মেলা অনুষ্ঠিত হলো দেশ জুড়ে। দেশের অনান‍্য জায়গার পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন রাধা বাড়ি ব‍িএসএফ ক‍্যাম্পেও এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অনুষ্ঠানে এদিন রাধাবাড়ি বিএসএফ ক‍্যাম্পে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তুনু ঠাকুর। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তুনু ঠাকুর বলেন, সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই রোজগার মেলা চলছে, আজ সারা দেশে ৪৫ টি জায়গায় ক‍্যাম্পের মাধ্যমে যুবক - যুবতিদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন রাধাবাড়ি বিএসএফ ক‍্যাম্পের রোজগার মেলায় ২৭১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। শিলিগুড়ির নাবালিকা মেয়ের ধর্ষণের অভিযোগের ঘটনায় এদিন রাজ‍্য সরকার তথা শাসক দলকে তীব্র…
Read More
সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে গিয়েছিলেন ভাই। তাঁকে বাঁচাতে গিয়ে সেখানে পড়ে যান দাদাও। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার বড়নাচিনার কুটিপাড়া এলাকায়। মৃতরা হলেন, সাদিকুল হক এবং নবীর হক। ট্যাংকের বিষাক্ত গ্যাসের জেরেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিন সকালে সাদিকুল নিজের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে কোনওভাবে সেখানে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন দাদা নবীর। ভাইকে বাঁচাতে গিয়ে ট্যাংকে পড়ে যান দাদাও। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে দু’জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
Read More
এবার নতুন ভাবে সেজে উঠতে চলেছে নতুন দীঘা

এবার নতুন ভাবে সেজে উঠতে চলেছে নতুন দীঘা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর। এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভোল বদল করতে চাইছে নতুন দীঘার। খুব শীঘ্রই নতুন দীঘায় তৈরি করা হবে একটি বড় পার্ক। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেছেন, “প্রশাসন ব্যবস্থা করবে যাতে পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা না হয়। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি ওল্ড দীঘার পার্কের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। সেই মতো একটি নতুন পার্ক তৈরি করা হবে নতুন…
Read More
তদন্তের মাঝেই রাজ্যের বিরোধী দল নেতাকে আক্রমণ জীবনকৃষ্ণর

তদন্তের মাঝেই রাজ্যের বিরোধী দল নেতাকে আক্রমণ জীবনকৃষ্ণর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে  চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর। এই পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগে জেলবন্দি মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, গ্রেফতার হন সিবিআই-এর হাতে। তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের সাফ বক্তব্য, এখনই তার জামিন হাতে আসার কোনও সম্ভাবনা নেই। এদিকে জীবনকৃষ্ণর মুখেই উঠে এল হেভিওয়েট এক নাম। তিনি বলেন, “কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা আছে, তারা প্রমাণ করতে পারছে না। এর আগে আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি। তাকেই তো ধরতে পারছে না। সেটা আগে তদন্ত করতে বলুন।” নাম না করে শুভেন্দুকে জোর…
Read More
সিবিআই-এর হাতে গেলো তদন্তের ভার

সিবিআই-এর হাতে গেলো তদন্তের ভার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে  চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিক নেতা মন্ত্রীর। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠল মামলা। মামলাকারীদের অভিযোগ, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন টাকা বিনিয়োগ করেছিলেন। সবমিলিয়ে যার পরিমাণ মোট ৫০ কোটি টাকা। বিনিয়োগকারীদের থেকে নেওয়া টাকা বাজারে ঋণ হিসাবে খাটিয়ে, সঠিক সময়ে সকলে ফেরত পাবেন জানানো হয়েছিল সংস্থার তরফে। বিচারপতির কড়া নির্দেশ, “সিআইডির হাত থেকে তদন্তের ভার সিবিআই এবং ইডিকে দেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদ করা এবং প্রয়োজনে হেফাজতে…
Read More