west bengal

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই-এর

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই-এর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে চর্চার শিরোনামে বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি। এবার পুর নিয়োগ দুর্নীতিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। মামলার সূত্র ধরে এবার তলব করা হবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদেরও। চলতি সপ্তাহ থেকেই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক্সজিকিউটিভ অফিসারদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। প্রসঙ্গত, দুর্নীতির কিনারা করতে সম্প্রতি রাজ্যের ১৪ টি পুরসভায় অভিযান চালিয়েছিল সিবিআই। সেই সময় একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। সেই সমস্ত নথি খতিয়ে দেখেই এবার পুরসভার কর্তাদের তলব করতে চলেছে গোয়েন্দারা।…
Read More
পদ্মার ইলিশ পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিনের

পদ্মার ইলিশ পেতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিনের

রাজ্যে একটু দেরি করে এলেও দেশ প্রবেশ হয়েছে বর্ষার। আর বর্ষা আসা মানেই ইলিশ। ইতিমধ্যেই বাজারে নানান সাইজের ইলিশের দেখা মিলছে। দীঘা এবং ডায়মন্ড হারবার থেকে বিপুল ইলিশ বাজারে এসেছে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই পদ্মার ইলিশ পাঠাবে বাংলাদেশ। তখন, বাজারে আরও বৃদ্ধি পাবে ইলিশের পরিমাণ। যেগুলির ওজন শুরু হবে ৯০০ গ্রাম বা ১ কিলো থেকে। যদিও, বর্তমান সময়ে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির তেমন প্রকোপ লক্ষ্য করা যায়নি। এদিকে, বৃষ্টির সাথে কিন্তু ইলিশের গভীর সম্পর্ক রয়েছে। কারণ, সমুদ্রপৃষ্ঠে যত বেশি বৃষ্টি হবে তত বৃদ্ধি পাবে তাজা জলের পরিমাণ। যার ফলে খোকা ইলিশের ওজন এবং স্বাদ উভয়েই বৃদ্ধি পায়। ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল হিলসা…
Read More
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এদিনও বাংলার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারে আরও এক বিজেপি কর্মীর হত্যার খবর প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে আচমকাই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে ভোট পরবর্তী ও পূর্ববর্তী সন্ত্রাসের কথা তুলে ধরেছেন সুকান্তবাবু। এছাড়াও এই সন্ত্রাস দমনের জন্য রাজ্যে ৩৫৫, ৩৫৬ ধারা লাগু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।…
Read More
অবশেষে সূর্য মামার দেখা পেল জলপাইগুড়িবাসী

অবশেষে সূর্য মামার দেখা পেল জলপাইগুড়িবাসী

অবশেষে শনিবার সকাল হতেই সূর্য মামার দেখা মিললো। গত দুদিনের বর্ষনে নাজেহাল জেলাবাসী। তবে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ায় তিস্তা ও জলঢাকা নদীগুলিতে জল কমতে শুরু করেছে। তিস্তার অসুরক্ষিত এলাকায় এখনো হলুদ সংকেত রয়েছে এবং এনএইচ 31 জলঢাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে সংরক্ষিত এলাকায়। সকাল ৭ টায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে ২৩১৪.১০ কিউমেক পরিমাণ। অন্যদিকে, করলার জলে প্লাবিত জলপাইগুড়ি পৌরসভার নিচু কিছু ওয়ার্ড। পৌরসভার ২৫ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন রয়েছে জল কমতে শুরু করলেও ভোগান্তি কিছুতেই কমছে না মানুষের।
Read More
আগামী মাসের ১০ তারিখে পরবর্তী শুনানির তারিখ

আগামী মাসের ১০ তারিখে পরবর্তী শুনানির তারিখ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় আদালতে হাজিরাই দেওয়া হল না ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলের। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে গরু পাচার সংক্রান্ত মামলা চলছে। বহু চেষ্টা করেও তিহাড় জেল কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভাবেই অনলাইনে সংযোগ করতে পারে নি আসানসোল আদালত। ফলে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ভাগ্য আপাতত ঝুলে রইল। পাশাপাশি হাজিরা দিতে পারেননি অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগল হোসেনও। ফলে জামিনের আবেদনও করতে পারলেন না তাদের আইনজীবীরা। আগামী ১০ অগাস্ট এই মামলাটির পরবর্তী শুনানির তারিখ…
Read More
বৃষ্টির জল ঘরের ভিতরে ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগ, প্রতিবাদে পথ অবরোধ করলেন বাসিন্দারা

বৃষ্টির জল ঘরের ভিতরে ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগ, প্রতিবাদে পথ অবরোধ করলেন বাসিন্দারা

বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ায় পথ অবরোধ এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন সঞ্জয় নগর কলোনি এলাকার বহু বাড়িতে এলাকার ড্রেন পরিষ্কার না করার দরুন জল ওভার ফ্লো হয়ে বাড়িতে এবং ঘরে ঢুকে যাওয়ায় সকাল থেকে রান্না বন্ধ। চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় থেকে মাসকলাইবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছান পুলিশ এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রায়ুত। এরই পাশাপাশি জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনী, করলা নদী সংলগ্ন এলাকায় জল ঢুকে যাওয়ায় সমস্যায় বাসিন্দারা। সকাল থেকে এলাকা পরিদর্শনে কাউন্সিলর পৌষালী দাস। ২৫…
Read More
ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে জলপাইগুড়ি বাসিন্দারা

ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে জলপাইগুড়ি বাসিন্দারা

দেখলে মনে হতেই পারে যেন পাহাড়ের ঝরনা সমতলে। লাগাতার ভারী বৃষ্টি, চরম দুর্ভোগ বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের রাজমাতা বাড়ি গ্রামে রয়েছে রেলওয়ে আন্ডার পাস। প্রতি বছরের ন্যায় নিয়মিতভাবে এবারও বর্ষায় রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে, রাস্তা যেন নদীতে পরিণত হয়েছে। বহুবার রেলওয়ে আধিকারিককে লিখিত জানিয়েও কিন্তু এই রাস্তায় কোন কাজ করা হয়নি, নিকাশি ব্যবস্থা বলতে রয়েছে ছোট্ট একটি ড্রেন। কিন্তু এই রাস্তায় জল আসে বহুদূর থেকে, নিকাশি ব্যবস্থা সংরক্ষণ না করায় এলাকা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বেশ কিছু গ্রাম রয়েছে যে গ্রামের যোগাযোগ পর্যন্ত বন্ধ হয়ে যেতে চলেছে এই রাস্তার জন্য।
Read More
রাতভর ভারী বৃষ্টি, জলমগ্ন ধুপগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড

রাতভর ভারী বৃষ্টি, জলমগ্ন ধুপগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় নগরবাসী। রাতভর ভারী বৃষ্টির ফলে ধূপগুড়ি পৌরসভার ৩,১১,১৪,১৫ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় রাস্তার উপরে হাঁটু জল এবং বাড়িতে বাড়িতেও জল ঢুকে পড়ায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। মায়ের থান সংলগ্ন ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের উপর জল আটকে পড়ায় সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা। স্থানীয় পৌর প্রশাসনকে জানানো সত্বেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দারা অনেকবার পুর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বলে অভিযোগ কিন্তু নিকাশি ব্যবস্থা খারাপ থাকার ফলে জল আটকে যাচ্ছে এলাকাগুলিতে। ফলে চরম সমস্যায় এলাকাবাসীরা। স্থানীয়রা চাইছেন দ্রুত এর সমস্যা সমাধান…
Read More
দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

মিটেছে পঞ্চায়েত ভোট তবে মিটলো না জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিট্যাল এক্সরে করার সমস্যা! কর্তৃপক্ষ নাম মোবাইল নম্বর লিখে রেখে দিচ্ছেন। মেশিন ঠিক হলেই রোগীদের ফোন করে ডেকে নেওয়া হবে। এখন ফোনের অপেক্ষায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা। কবে এই অসহায় মানুষ গুলো হাসপাতালের তরফে ফোন পান সেটাই এখন দেখার বিষয়। এই দুরাবস্থা প্রসঙ্গে এক্সরে বিভাগের কর্মী জানান, অনেক দিন থেকেই খারাপ মেশিন ওপর মহলকেও জানানো হয়েছে। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে কায়েত পাড়া থেকে এক্সরে করাতে আসা গৌরী রায় সহ অনেকে এসেই জানতে পারেন মেশিন খারাপ, ফোন নম্বর দিয়ে এখন অপেক্ষা কবে মেশিন ঠিক হবে। ঘটনায় অ্যাডিশনাল মেডিকেল সুপার…
Read More
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে ভোট গণনা

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে ভোট গণনা

দার্জিলিং জেলায় শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে ভোটপর্ব। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জমায়েত হতে শুরু করেছে ভোট গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আঁটোসাটো। গণনা কেন্দ্রের ভেতরে রয়েছে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আর বাইরে রয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রের প্রবেশ দরজায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পর ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে গণনা কর্মীদের। মোট গননা কেন্দ্র ৫টি। ৪৮ ঘন্টার মধ্যে গননা হবে। ২৯৭টি টেবিলে ভোট গননা হবে। ৯৮০ জন ভোট কর্মী গননা করাবেন। প্রতিটি গননা কেন্দ্রে ১কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে।
Read More