west bengal

NJP স্টেশনের পাশে বসা ফুটপাতের দোকানের সামনে ব্যারিকেড করে দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভে INTTUC

NJP স্টেশনের পাশে বসা ফুটপাতের দোকানের সামনে ব্যারিকেড করে দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভে INTTUC

শিলিগুড়ির এনজেপি রেল স্টেশন সংস্কারের নাম করে রেলের কিছু আধিকারিক নিজেদের খুশি মতো কাজ করছেন। এমনটাই অভিযোগ তুলে এনজেপি স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো INTTUC এর নিউ জলপাইগুড়ি শাখা। জানা গিয়েছে, শুক্রবার আরপিএফ অফিসাররা স্টেশনের পাশে থাকা অস্থায়ী দোকানগুলির সামনে ব্যারিকেড লাগিয়ে দেয়। যার ফলে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় INTTUC নেতৃত্ব সহ কর্মীরা। এই বিষয়ে আইএনটিটিইউসি এনজেপি শাখার সভাপতি সুজয় সরকার জানান, রেলওয়ে স্টেশন সংস্কার করার নাম করে নিজেদের খেয়াল খুশিমতো কাজ করছে রেলের কিছু কর্তা। আমরা উন্নয়নের পক্ষে। তবে ব্যবসায়ীদের কথাও রেলকে ভাবতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে রেলের সিদ্ধান্ত নেওয়া উচিত।
Read More
জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দেবী দুর্গার ৫১৪ তম কাঠামো পুজো

জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দেবী দুর্গার ৫১৪ তম কাঠামো পুজো

রাজ পরিবারের সদস্য‌দের উপস্থিতিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দেবী দুর্গার ৫১৪ তম কাঠামো পুজো। নন্দ উৎসবের মধ‍্য দিয়েই প্রতি বছর বৈকুন্ঠপুর রাজবাড়িতে দেবী দূর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমীর পর দিনই রাজবাড়ি‌তে অনুষ্ঠিত হয় নন্দ উৎসব। ‌পুজো অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ পরিবারের বর্তমান সদস্যরা। তাঁরা জানান, ৫১৪ বছরের প্রাচীন এই দুর্গাপুজোর প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে নন্দ উৎসব ও দধি কাদা খেলার মধ্য দিয়ে। রাজ পরিবারের বর্তমান পুরোহিত শিবু ঘোষাল বলেন, জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব ও দধিকাদা খেলার মধ্য দিয়ে প্রতি বছর শুরু হয় বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোর প্রতিমা‌ নির্মানের কাজ। শিশুদের নিয়ে দধিকাদা খেলার মাটি দিয়ে শুরু…
Read More
আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বভাস রাজ্যে

আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বভাস রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে ৮ ও ৯ সেপ্টেম্বর থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে উত্তর বঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরের ওপরের…
Read More
আদর্শপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালালো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

আদর্শপল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালালো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ পেয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারাবাড়ি আদর্শপল্লী এলাকায় বাড়ি বাড়ি অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বুধবার দুপুরে লাঠি হাতে ওই এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি চলে পুলিশের এই অভিযান। তবে সেখান থেকে কোনো মদ উদ্ধার হয়নি। জানা যায়, ওই এলাকার মহিলারা পুলিশের কাছে অভিযোগ জানায় যে ওই এলাকায় অবৈধভাবে বাড়ি বাড়িতে মদ বিক্রি হচ্ছে ও নেশার সামগ্রীও বিক্রি হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে চলে এই অভিযান।
Read More
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালি আয়োজিত হল কোচবিহারে

কোচবিহারে পালন করা হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ র‍্যালির আয়োজন করলো বিশ্ব হিন্দু পরিষদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সমিতি। আজ রাস মেলা ময়দান এলাকা থেকে এই র‍্যালির সূচনা হয়। হাজার হাজার সনাতন ধর্মের মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করে। এদিনের এই র‍্যালিতে অংশগ্রহণ করেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিনের এই র‍্যালি কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সনাতন ধর্মের প্রচারের পাশাপাশি শ্রীকৃষ্ণের বিভিন্ন বার্তা ছড়িয়ে দেয় সাধারণ মানুষের মধ্যে।
Read More
আগামী কদিনে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

আগামী কদিনে রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পূর্বে থাকা ঘূর্ণাবর্তটি ক্রমেই উত্তর পশ্চিম দিকে সরছে ৷ ঘূর্ণাবর্তের কারণেই কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ। পাশাপাশি তুমুল বৃষ্টি হবে পড়শি রাজ্য ওড়িশাতে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অধিক বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আকাশের মুখভার। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি চলছে। কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তর…
Read More
দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির কারণে দাম কমছে মাছের

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির কারণে দাম কমছে মাছের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। বাজারে এক কেজির বড় ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৫০০ টাকা কেজি দরে। অন্যদিকে, ৫০০-৭০০ গ্রামের ইলিশ ৭০০ টাকার কাছাকাছি। ৩৫০ গ্রামের কাছাকাছি ছোট ইলিশের দাম প্রায় ৫০০ টাকা। অন্যান্য মাছও দেদার বিকোচ্ছে। রুই মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০-২৫০ টাকা। কাতলা মাছ আর বড় পার্শে মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। প্রতি কেজি পাবদা কিনতে গেলে খরচ ৩০০ টাকা। ৫০০ টাকা করে ভেটকির কেজি রয়েছে। এছাড়া ভোলা মাছের দাম ৪০০…
Read More
বড় খুশির খবর, রাজ্যে বাড়তে চলেছে মেডিকেল কলেজের সংখ্যা

বড় খুশির খবর, রাজ্যে বাড়তে চলেছে মেডিকেল কলেজের সংখ্যা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার আরও এক ঘোষণা, বর্তমানে মোট ২৩ টি মেডিকেল কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। ক্রমাগত বাড়ছে রোগীর চাপ। এই অবস্থায় সরকার চাইছে বাড়ানো হক মেডিকেল কলেজের সংখ্যা। রাজ্যে নতুন মেডিকেল কলেজ খোলা একান্ত দরকার। আরো নতুন চারটি মেডিকেল কলেজ খোলার বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। জানা গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মাণ্ডব্য এই আবেদনে মৌখিকভাবে সাড়া দিয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। রোগীদের সুবিধার্থে বেডের সংখ্যা…
Read More
শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। ২০২০ জাতীয় শিক্ষানীতি বাতিল, ছাত্র কমে যাওয়ার অজুহাতে ৮২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত, শ্রেণী ভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি ও শিক্ষকদের প্রতি অশালীন আচরণ বন্ধ করা সহ একাধিক দাবি ও প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় ওই অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়।
Read More
এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ

এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ

এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে চোপড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখাল রেশন গ্রাহকরা। এই ঘটনায় চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় বাসিন্দা অসিত পাল নামে এক ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করতেন গ্রাহকরা। আচমকা প্রায় ৩ হাজার গ্রাহকদের রেশন কার্ড অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। গ্রাহকরা রেশন নিতে গেলে তারা জানতে পারেন তাদের কার্ড দুরে অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকরা। এরপর মঙ্গলবার চোপড়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে রেশন গ্রাহকরা।…
Read More