28
Mar
কলকাতা বিমানবন্দরে সাতসকালে রক্তারক্তি কাণ্ড! হাড়হিম করা ঘটনা, নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে বিমানবন্দরে আত্মঘাতী কর্মরত সিআইএসএফ জওয়ান। হঠাৎই বিমানবন্দরের ৫ নম্বর গেটে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় গুলির আওয়াজ শোনা যায়। তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হয়ে যান। ছুটে যান অন্য কর্মীরা। জানা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের নাম শ্রীবিষ্ণু। নিজে নিজের এসএলআর রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়েই সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন।…
