Kolkata

অবশেষে অভিযুক্তরা শাস্তি পেল প্রায় এক বছর পর

অবশেষে অভিযুক্তরা শাস্তি পেল প্রায় এক বছর পর

প্রায় বছর ঘুরেছে ঘটনার, মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হছিল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। ব়্যাগিংয়ের কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা রাজ্য। এই ঘটনায় অভিযুক্ত ৩৮ জন। প্রায় ৯ মাস পার হওয়ার পর শাস্তি পেতে চলেছে অভিযুক্তরা। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি, অবশেষে মেনেই নিলেন র‌্যাগিংয়ের জেরেই ছাত্রমৃত্যু ঘটেছিল। অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট ও তার ভিত্তিতে আন্টি র‌্যাগিং স্কোয়াডের সুপারিশ অনুযায়ী এই ছাত্র মৃত্যুর ঘটনায় ৪ পড়ুয়াকে পাকাপাকিভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। এছাড়াও ৫ জন ছাত্রকে ৪টি সেম তথা দুই বছরের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।…
Read More
আদালতের প্রশ্নের মুখে সিবিআই

আদালতের প্রশ্নের মুখে সিবিআই

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের একবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। এবার কয়লা পাচার মামলায় আসানসোলের বিশেষ CBI আদালতে, চূড়ান্ত চার্জ গঠন হওয়ার কথা ছিল। সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে কয়লা পাচার মামলার শুনানি ছিল। CBI-র উদ্দেশে বিচারপতির প্রশ্ন কতদিনে তদন্ত শেষ করবেন? কেন তারা হাজির হয়নি? CBI-এর তরফে আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণে, তারা হাজিরা দিতে পারেননি। শুনেই অভিযুক্ত পক্ষের আইনজীবীদের উদ্দেশে বিচারপতির সাফ কথা, ‘সবাইকে আদালতে হাজির করুন। শারীরিক কারণে…
Read More
আনোয়ারুল আজিমের খুনের রহস্যের জট খুলল

আনোয়ারুল আজিমের খুনের রহস্যের জট খুলল

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি সাংসদ আনোয়ারুল আজিমের খুন নিয়ে রহস্য দানা বেঁধে ছিল। কলকাতাতে চিকিৎসা করাতে এসেই তার নির্মম মৃত্যু হয়েছিল। জানা গিয়েছিল তাকে নিউটাউনের একটি ভাড়া বাড়িতে ডেকে খুন করা হয়েছিল। তবে ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছিল তা সামনে আসেনি। তবে সেই রহস্য বোধহয় এবার উন্মোচন হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি চারচাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই গাড়িটির নম্বর WB18 AA 5473। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে শনাক্ত করে। তারপর গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়িটি আনা হয় নিউটাউন থানায়। গাড়িটির ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে।
Read More
চার বছর পর খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতির

চার বছর পর খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতির

আজ থেকে বিগত চার বছর আগে করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। এই করোনা ভাইরাসের আতঙ্ক কলকাতায় আরও একবার চোখ রাঙাচ্ছে। দেশের অন্যান্য রাজ্যের মতো সম্প্রতি বাংলাতেও খোঁজ মিলেছে করোনার নতুন উপপ্রজাতি KP.2-র। ইতিমধ্যেই বাংলায় এই করোনার নতুন উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন ৩০ জন। যদিও এই নতুন করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবুও সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। খবর অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে এই KP.2-তে আক্রান্ত হয়েছেন মোট ২৭২ জন। তাদের মধ্যেই রয়েছেন বাংলার ৩০ জন। ইতিপূর্বে মহারাষ্ট্র, কেরালা এবং কর্নাটকেও করোনার এই নতুন উপপ্রজাতিতে আক্রান্ত…
Read More
চিরুনি তল্লাশি চালিয়েছে আয়কর দফতর

চিরুনি তল্লাশি চালিয়েছে আয়কর দফতর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ‘হিসাব বহির্ভূত টাকা’র সন্ধানে হানা দিল আয়কর দফতরের আধিকারিকরা। জানা যাচ্ছে, গতকাল রাতে বনগাঁ টাউন মার্কেট এলাকার একটি রূপসজ্জার দোকানে ‘হিসাব বহির্ভূত টাকা’র খবর পায় পুলিশ। এরপর সেই দোকানে হানা দেন তাঁরা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। জানা যাচ্ছে, ওই দোকানে টাকার অঙ্ক বেশি থাকার জন্য আয়কর দফতরে খবর পাঠানো হয়। কলকাতা থেকে তিনজন আধিকারিক বনগাঁ আসেন। এরপর ওই ব্যবসায়ীর কাছে টাকার…
Read More
পার্থকে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

পার্থকে নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের একবার খারিজ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। ইডির গ্রেফতারির বিরোধীতা করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতির পার্থ চট্টোপাধ্যায়। পাল্টা জামিনের বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলার শুনানি শেষে রায়দায় স্থগিত রেখেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে আবেদন খারিজ করে দিল আদালত। ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেলে। জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও…
Read More
টি-টোয়েন্টি আইপিএলে ইডেনে পঞ্জাব কিংসের ম্যাচ কেমন গেলো?

টি-টোয়েন্টি আইপিএলে ইডেনে পঞ্জাব কিংসের ম্যাচ কেমন গেলো?

২০ ওভারে ২৬১ রান তুলেও একটা দল নিশ্চিন্ত থাকতে পারছে না। বিপক্ষ আট বল বাকি থাকতে সেই রান তুলে দিচ্ছে। এ বারের আইপিএলে শুক্রবার এমন ঘটনাই ঘটল। ইডেনে প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কলকাতা নাইট রাইডার্স। পঞ্জাব কিংস সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয়। যা দেখে পঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারেনের মনে হচ্ছে এটা ক্রিকেট নয়, বেসবল। পঞ্জাব টানা ম্যাচ হারছিল। রান পাচ্ছিলেন না জনি বেয়ারস্টো। সেই সব কিছুই বদলে গেল। পঞ্জাব জিতল বেয়ারস্টোর করা শতরানে। ইংরেজ ব্যাটার ৪৮ বলে ১০৮ রান করেন। ২৪টি ছক্কা মারে দুই দল মিলে। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড। এর আগে কখনও কোনও দল…
Read More
নববর্ষে মিড ডে মিলে পাতে পড়বে মাছ, মাংস, ফল পায়েস

নববর্ষে মিড ডে মিলে পাতে পড়বে মাছ, মাংস, ফল পায়েস

আজ পহেলা বৈশাখ অর্থাৎ বাঙালীর নববর্ষ। নববর্ষে এবার শিক্ষার্থীদের পাতেও পড়বে মাংস ভাত, পায়েস ফল, মিষ্টি। হ্যাঁ নববর্ষের এই নয়া মেনুই ঠিক করেছেন শিক্ষা দফতর। তবে এর জন্য বাড়তি কোন টাকা বরাদ্দ করা হবে না। পহেলা বৈশাখের পর কাল স্কুলে প্রথম দিন। কালকে খাওয়ানোর নির্দেশ এই নতুন মেনু। তবে টাকা আসবে কোত্থেকে? প্রশ্ন শিক্ষক মহলের। বেশ কিছু শিক্ষকদের দাবি মিড ডে মিলের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, তাতে সারা বছরের জন্য পুষ্টিকর খাদ্য শিক্ষার্থীদের প্রদান করা সম্ভব হয় না। তার ওপর মাংসের জন্য বাড়তি খরচ তারা পাবে কোত্থেকে? এছাড়াও আগে মিড ডে মিলের গুণমান, পুষ্টিমান এবং আরও নানা কারণে…
Read More
ঈদে বৃষ্টি ভোগান্তি! কোন কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস?

ঈদে বৃষ্টি ভোগান্তি! কোন কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস?

প্রাণনাশ করা তাপপ্রবাহ থেকে মিলেছে স্বস্তি। ইতিমধ্যেই ভিজেছে কলকাতাসহ বেশ কিছু জেলা। এখনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ জেলাতে। খুশির ঈদেও ভিজবে বেশ কিছু রাজ্য। দেখুন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রইল লেটেস্ট আপডেট। আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ১০ এপ্রিল বুধবার থেকে দক্ষিবঙ্গের বেশ কিছু জেলা যেমন- উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে হালকা বৃষ্টিপাতসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ কলকাতা,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, এবং নদিয়ায় আবহাওয়া বেশ শুষ্কই থাকবে বলে জানা যাচ্ছে।
Read More
বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। বর্তমানে শহর কলকাতার পরিবহণ ব্যবস্থায় কলকাতা মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এবার মেট্রো করে সোজা পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দরেও। দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়োলো লাইনের ৪ কিলোমিটার পথের সমস্ত বাধা সরানো গেছে। এই অংশে যে জমি দখল ছিল তা যশোর রোডে সরিয়ে দেওয়া হচ্ছে। অনেকেই মনে করছেন জমি জট মিটে গেলে কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে পুজোর আগেই এই লাইনে পরিষেবা শুরু হবে। যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার ক্ষেত্রে মানতে হচ্ছে একাধিক নিয়ম। পাশাপাশি এখানে রয়েছে ১৭৭ টি বেআইনি কাঠামো। মেট্রো কর্তৃপক্ষ রাজ্য সরকারের সহায়তায় এই কাঠামোগুলি সরানোর কাজ…
Read More