Kolkata

নির্বাচনের আগেই বিরাট রায়

নির্বাচনের আগেই বিরাট রায়

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগেই চমক। সরকারি হাসপাতালে চাকরিরত চিকিৎসকদের আর ভোটে দাঁড়াতে কোনও বাধা রইল না। চাকরি থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে প্রার্থী হতে পারবেন তাঁরা। সম্প্রতি এই অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিস রুলস অনুসারে, জরুরি পরিষেবার অধীন কর্মরত ব্যক্তিদের ভোটে দাঁড়ানোর বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। পুলিশ, চিকিৎসক, দমকলের মতো ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের এই বিধিনিষেধ মানতে হয়। তবে এবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দিল, চিকিৎসকরা পদত্যাগ করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেই পারেন। হাই কোর্ট এই অনুমতি দেওয়ায় বহু ডাক্তারের সুবিধা হবে…
Read More
বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। রবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্পন্ন হল মেট্রোর প্রথম ট্রায়াল রান। পরীক্ষামূলকভাবে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের (অরেঞ্জ লাইন) রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার অংশে ছোটানো হল মেট্রো। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ এই অংশ পরিদর্শন করছেন। ছাড়পত্র দিলেই এবার লাইনে ছুটবে মেট্রো। দাবি, এই লাইনে পরিষেবা শুরু হয়ে যেতে পারে জুলাই মাসের মধ্যে। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা শুরু হলে নিউ গড়িয়া-বিমানবন্দর করিডরের ৩২ কিলোমিটারের মধ্যে ৯.৯ কিমি অংশে পরিষেবা শুরু হবে। দীর্ঘ প্রতীক্ষার পর ১৫ই মার্চ থেকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়েছে।…
Read More
কড়া নির্দেশ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারির

কড়া নির্দেশ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারির

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কিছুদিন আগেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং উদ্বোধন করেছেন এই লাইনের। তবে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরুর একমাস হওয়ার আগেই দুর্ভাগ্যজনকভাবে স্টেশনের যত্রতত্র লাল হয়ে উঠছে গুটকা-পানের পিকে! নিত্য যাত্রীদের মধ্যে একাংশ প্রতিদিন যারা এই মেট্রো স্টেশন থেকে যাতায়াত করেন, তাদের পানের ও গুটকার পিক দূষিত করছে স্টেশন চত্বর। এই ঘটনায় এবার রীতিমতো ক্ষিপ্ত মেট্রো কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। কৌশিক মিত্রর কথায়, এই ধরনের ঘটনা যদি কেউ ঘটান তাহলে তাকে ৫০০ টাকা…
Read More
ভয়াবহ দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড, চলছে তদন্ত

ভয়াবহ দুর্ঘটনা, কলকাতা বিমানবন্দরে রক্তারক্তি কাণ্ড, চলছে তদন্ত

কলকাতা বিমানবন্দরে সাতসকালে রক্তারক্তি কাণ্ড! হাড়হিম করা ঘটনা, নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে বিমানবন্দরে আত্মঘাতী কর্মরত সিআইএসএফ জওয়ান। হঠাৎই বিমানবন্দরের ৫ নম্বর গেটে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার সময় গুলির আওয়াজ শোনা যায়। তাতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হয়ে যান। ছুটে যান অন্য কর্মীরা। জানা গিয়েছে, আত্মঘাতী ওই জওয়ানের নাম শ্রীবিষ্ণু। নিজে নিজের এসএলআর রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রীবিষ্ণু নামে ওই সিআইএসএফ জওয়ান। পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়েই সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ খতিয়ে দেখছে, কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হয়েছেন।…
Read More
হাওড়া স্টেশন থেকে গ্রেফতার রাজধানীর ছয় যাত্রী

হাওড়া স্টেশন থেকে গ্রেফতার রাজধানীর ছয় যাত্রী

হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা-সহ গ্রেফতার ছ’জন যাত্রী। রেল পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে ডাউন নয়াদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে। তাঁদের কাছ থেকে নগদ ৫০ লক্ষ ৮৪ হাজার টাকার উদ্ধার হয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্যে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের প্রশ্ন তৈরি হয়েছে। টাকা নিয়ে ধৃতেরা কোথায় থেকে আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি। রেল পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু’জন পাঁশকুড়া ও চার জন লখনউয়ের বাসিন্দা রয়েছেন। তাঁরা কলকাতা আসছিলেন রাজধানী এক্সপ্রেসে চেপে। তাঁদের নাম বিশ্বনাথ জানা, সৌমেন জানা, সৈয়দ আসিফ, জিসান খান মিরাজ, মুদিত রাষ্ট্রগী, মহম্মদ দানের। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে জিআরপি…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে রেল কতৃপক্ষের তরফে আসন্ন হোলি উপলক্ষে ছয়টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুখবর, যাত্রীদের কথা মাথায় রেখে রেল অতিরিক্ত বেশ কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। শিয়ালদহ-গোরক্ষপুর, শিয়ালদহ-গয়া, শিয়ালদহ-পুরী, কলকাতা-জয়নগর, মালদহ-আনন্দবিহার, মালদহ-বালসাদের মধ্যে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। ২২ মার্চ সন্ধে‌ সওয়া ছ’টায় শিয়ালদহ থেকে গোরক্ষপুরের উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে। গয়ার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন ছাড়বে ২৪ মার্চ রাত সওয়া ন’টার সময়। পুরীর উদ্দেশ্য স্পেশাল ট্রেন ২৮ মার্চ রাত ১১.৫০ মিনিটে ছাড়বে। ২২ মার্চ রাত ১১.৫৫ মিনিটে ছাড়বে কলকাতা থেকে জয়নগরের ট্রেনটি। মালদহ…
Read More
দুঃসংবাদ, তিনটি সেলাই পড়েছে মুখ্যমন্ত্রীর কপালে

দুঃসংবাদ, তিনটি সেলাই পড়েছে মুখ্যমন্ত্রীর কপালে

দুঃসংবাদ, আবারও আহত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গুরুতরভাবে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। SSKM সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি সেলাই পড়েছে। নাকে একটি সেলাই পড়েছে। প্রাথমিকভাবে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবং কার্ডিওলজিস্টরা তাকে দেখেন। পাশাপাশি ইসিজি, ইকো কার্ডিওগ্রাম, ড্রপলার, সিটি স্ক্যান করানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিলেও তিনি হাসপাতালে থাকতে চাননি। রাতেই মমতাকে এসএসকেএম থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ও জানান, কিছু ধাক্কা লেগে বাড়িতেই পড়ে গিয়েছেন মমতা।
Read More
বন্ধ থাকবে চিংড়িঘাটা মোড়

বন্ধ থাকবে চিংড়িঘাটা মোড়

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রোর কাজের জন্য ৭৫ দিন ট্রাফিক ব্লক থাকবে চিংড়িঘাটা মোড়ে। আগামী আড়াই মাসের জন্য কলকাতা ও সল্টলেক সংযোগকারী রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বাইপাস মেট্রোর কাজের জন্য। ট্রাফিক ব্লকের ফলে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে চিংড়িঘাটা মোড়। মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, মেট্রোর কাজ নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ হবে। নিউ গড়িয়া-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো অংশ আরও একধাপ এগিয়ে যাবে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরুর ক্ষেত্রে। মেট্রো কর্তৃপক্ষ নিউ গড়িয়া-সল্টলেক সেক্টর ফাইভ অংশের ৩১৯ নম্বর স্তম্ভ তৈরি করার জন্য ট্রাফিক ব্লকের আর্জি জানিয়েছিল কলকাতা পুলিশের কাছে। দীর্ঘ আলোচনার পর অবশেষে ওই…
Read More
ভর্ৎসনার মুখে এসএসসি

ভর্ৎসনার মুখে এসএসসি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেটাই পালন করা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ বেঞ্চের শুনানিতে জানাল এসএসসি। সিবিআই তাদের হলফনামায় ডেটা স্ক্যানটেক নামের একটি সংস্থার কথা উল্লেখ করেছিল। নিয়োগ পরীক্ষার উত্তরপত্র তথা ওএমআর স্ক্যান করার সঙ্গে যুক্ত ছিল এই সংস্থা। স্কুল সার্ভিস কমিশন জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হলফনামা থেকেই এই বিষয়টি তারা জানতে পেরেছে। এই নিয়ে আদালত প্রশ্ন তুললে এসএসসি জানায়, আদালতের নির্দেশানুযায়ী তারা সব কাজ করেছে। শুনানির সময় স্কুল সার্ভিস…
Read More
বড় সুখবর রাজ্য সরকারের তরফে

বড় সুখবর রাজ্য সরকারের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। তিলোত্তমার মানুষজনদের সুবিধার্থে ফের বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন বাড়িতে ফেরুল থাকে। এর মাধ্যমে জল আসে। তাই ফেরুল পরিষ্কার রাখাটা ভীষণ জরুরি। কারণ ফেরুল পরিষ্কার না থাকলে জল সরবরাহ ব্যাহত হয়। এটি পরিষ্কার করাতে গিয়ে অনেক সময় দেখা যেত বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তবে এবার থেকে আর সেই সমস্যা হবে না। এতদিন অবধি ফেরুল পরিষ্কার করানোর জন্য টাকা দিতে হতো। তবে এবার থেকে এর জন্য কলকাতাবাসীকে আর টাকা গুনতে হবে না। কলকাতা পুরসভার অধীন ১৪৪টি ওয়ার্ডেই বিনামূল্যে ফেরুল পরিষ্কারের কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। আগে ফেরুল পরিষ্কার করাতে হলে…
Read More