Kolkata

বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ না করলে দুর্নীতি দমন আইনে কমিশনারকেই অভিযুক্ত করা হবে জানাল কলকাতা হাইকোর্ট

বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ না করলে দুর্নীতি দমন আইনে কমিশনারকেই অভিযুক্ত করা হবে জানাল কলকাতা হাইকোর্ট

বিধানগর পুর এলাকায় বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ না করলে দুর্নীতি দমন আইনে কমিশনারকেই অভিযুক্ত করা হবে জানাল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিধাননগর পুরসভার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ আদালতের। ঐ দুই ওয়ার্ডে আপাতত কোনো নির্মাণ করা চলবে না। নির্মাণ করতে গেলে কমিশনারের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমে পুরো বিষয়টি প্রথমে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগরের নওভাগা, শান্তিনগর ও নবপল্লী এলাকায় জমি মাফিয়াদের আতুরঘর হয়ে উঠেছে। মোট ১১টি প্লটে বেআইনি নির্মাণ করা হচ্ছে। এর পেছনে পুরসভা ও নগরোন্নয়ন দপ্তরের লোকজন যুক্ত রয়েছে। এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুমন দাস নামে এক ব্যক্তি। এই মামলার…
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিরাট পুজোর আয়োজন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিরাট পুজোর আয়োজন

শুক্রবার পুজো উপলক্ষে ব্যস্ততা তৃণমূল সুপ্রিমোর বাড়িতে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পুজোর এক ঝলক শেয়ার করেছেন তিনি নিজেই।যজ্ঞবেদীর সামনে আহুতিতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো করছেন জগন্নাথ মন্দিরের সেবায়ত জগন্নাথ দ্বৈতাপতি। করোনা পরিস্থিতির কারণে অন্যান্যবারের পুজোর মতো এবারে লোকসমাগম নিয়ন্ত্রিত। উপস্থিত রয়েছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরাট যজ্ঞ পুজো চলছে কালীঘাটে। অন্যান্য সময় কঠোর প্রশাসকের ভূমিকা ছেড়ে পুজোর আয়োজনে হাত লাগান নেত্রীও। তবে ভিডিওতে তৃণমূল নেত্রীকে দেখা যায়নি। তবে এর আগে বহুবার বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে পুজোর মালা গাঁথা থেকে ভোগ রান্না করতে দেখা গিয়েছে।
Read More
সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়ি গেলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য

সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়ি গেলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য

বিসিসিআই সভাপতি সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়ি গেলেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। বুধবার সৌরভের বাড়ি গিয়ে দাদার শারীরিক খোঁজ খবরাখবর নিলেন শিলিগুড়ির বামনেতা। উল্লেখ্য কিছুদিন আগেই হার্টের সমস্যা নিয়ে হঠাৎ উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন মহারাজ। এদিন কলকাতা ঝটিকাসফরে গিয়ে মহারাজের বাড়িতে চলে যান । জানা গেছে কয়েকদিন পর আবার স্টান্ট বসাবে মহারাজের । তার আগে পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি।
Read More
কলকাতায়  মোহন ভাগবত

কলকাতায় মোহন ভাগবত

দুদিনের রাজ্য সফরে কলকাতা পৌঁছলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। জানা গেছে এদিন সকাল এগারটা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে নেমে সোজা কলকাতার প্রান্ত কার্যালয় কেশব ভবনে চলে যান। সঙ্ঘের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি আজ সন্ধ্যায় একটি বাণিজ্যিক বৈঠকেও অংশগ্রহণ করতে পারেন এমনটাই শোনা যাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মোহনের আসায় জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে। কারণ গত দুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসে আগামী নির্বাচনের রণকৌশল নিয়ে নানা বৈঠক করেন।
Read More
শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পরেই শহরে মোহন ভাগবত !

শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পরেই শহরে মোহন ভাগবত !

মন্ত্রিত্ব ত্যাগ করার দিনেই কলকাতা শহরে মোহন ভাগবত। জল্পনার পারদ জমেছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা শুভেন্দুর দেখা করা নিয়ে। সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপি সঙ্ঘের সাহায্য নেবে তা রাজনীতির বোদ্ধাদের নতুন করে বলার কিছু নেই। সঙ্ঘও বিজেপিকে কর্মপন্থা ঠিক করে দিচ্ছে । তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিজেপি যে ফায়দা লুঠবে তা মুকুল, সৌমিত্র, নিশীথ, অর্জুনদের বিজেপিতে টেনে আনাতেই বোঝা গিয়েছিল। এবার মমতার সহযোদ্ধা এবং নন্দীগ্রাম আন্দোলনের প্রথমসারির নেতা , সদ্য ইস্তফা দেওয়া পরিবহনমন্ত্রী শুভেন্দুকে যে দলে টানতে চাইবে বিজেপি তা অনেকটাই অনুমান করেছেন অনেকে। জানা গেছে শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার দিনেই মোহন ভাগবতের সঙ্গে…
Read More
দুর্গাপুজো নিয়ে মামলার ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট

দুর্গাপুজো নিয়ে মামলার ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট

 করোনা আবহের মধ্যে দুর্গাপুজো নিয়ে মামলার ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট। জানিয়ে দেওয়া হল প্রতিটি পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন বলে গণ্য হবে। কোনও মণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না। রাজ্যের সব পুজোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছে আদালত। রাজ্যের ছোটো বড় সমস্ত পুজো প্যান্ডেলই নো এন্ট্রি বাফার জোন, প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেট। লেখা থাকবে নো এন্ট্রি জোন।
Read More
কলকাতায় বাড়ি-বিক্রয় পরিস্থিতিতে উন্নতি

কলকাতায় বাড়ি-বিক্রয় পরিস্থিতিতে উন্নতি

প্রপটাইগার ডট কম সংগৃহিত তথ্য অনুসারে ২০২০’র তৃতীয় ত্রৈমাসিকে কলকাতায় বাড়ি বিক্রয়ের পরিস্থিতিতে উন্নতি ঘটেছে, যদিও বাজারের বর্তমান অবস্থার কারণে নতুন সাপ্লাইয়ের ক্ষেত্রে যথেষ্ট চাপ রয়েছে। ‘রিয়াল এস্টেট ইনসাইট কিউ৩ ২০২০’ শীর্ষক ভারতের আটটি প্রধান আবাসন মার্কেটের ত্রৈমাসিক বিশ্লেষণমূলক রিপোর্টে প্রপার্টি ব্রোকারেজ ফার্ম প্রপটাইগার ডট কম জানাচ্ছে, এবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে কলকাতায় বাড়ি বিক্রয়ের পরিমাণ ৮৮% বৃদ্ধি পেয়েছে, আগের ত্রৈমাসিকের তুলনায়। এইসময়ে মোট ২৪৭৯টি ইউনিট বিক্রয় হয়েছে। ‘অ্যাফোর্ডেবল সেগমেন্টে’ কলকাতায় চাহিদা অব্যাহত থেকেছে – ৪৫ লক্ষ টাকার নিম্নের ক্যাটাগরিতে বিক্রয় হয়েছে ৫৭ শতাংশ। কলকাতায় মূল্যবৃদ্ধি স্থিতিশীল ছিল। এর ফলে আহ্‌মেদাবাদের পর কলকাতা দেশের আটটি প্রধান শহরের মধ্যে দ্বিতীয় বৃহৎ ‘অ্যাফোর্ডেবল হাউসিং…
Read More
সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে প্রকাশিত হচ্ছে অশোকের বই

সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে প্রকাশিত হচ্ছে অশোকের বই

আগামী ২০ অক্টোবর প্রকাশিত হচ্ছে শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক অশোক ভট্টাচার্যের বই । সূত্রের খবর আগামী মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে প্রকাশিত হবে এই বইটি । বইটির নাম "করোনা,পূর্ব-উত্তর,নগরায়ণ এবং নগর অর্থনীতি"। অশোক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে দক্ষ প্রশাসকের সঙ্গে বেশ কিছু বইও লিখেছেন । উল্লেখ্য কোভিড পরিস্থিতিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন বাড়িতে আইসলেশনে ছিলেন তিনি । সেই প্রেক্ষাপটে শিলিগুড়ি তথা রাজ্যের কোভিড পরিস্থিতি তুলে ধরেছেন তাঁর এই বইয়ে বলে জানা গেছে ।
Read More
পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ উঠল কলকাতার গড়িয়ায়

পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ উঠল কলকাতার গড়িয়ায়

এক নিরীহ পোষ্য সারমেয়কে পিষে মারার অভিযোগ উঠল কলকাতার গড়িয়া অঞ্চলে। সরস্বতী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ গেছে গত সেপ্টেম্বরের ২৫ তারিখ শ্রয়ী মুখার্জি নামে এক বেসরকারি সংস্থার গাড়ির চালক তাঁর পোষ্য সারমেয়র ডান পায়ে আঘাত করে। ঘটনাটি ফোনে খবর পেয়ে দ্রুত সেখানে সরস্বতী বন্দোপাধ্যায়ের পৌঁছানোর আগেই স্থানীয় মানুষ কুকুরটিকে সেবাশুশ্রূষা করে। পরেরদিন সকালবেলা যথারীতি চিকিৎসক এসে সারমেয়টির চিকিৎসা শুরু হয় । দীর্ঘ পাঁচদিন পর কুকুরটি প্রায় সুস্থ ওঠে। এইসময় অভিযুক্ত ড্রাইভারের মালিককে গিয়ে পুরো ঘটনাটি জানানো সত্ত্বেও তাঁরা কোনো প্রতিক্রিয়া জানাননি। সরস্বতী দেবীর আরো অভিযোগ কুকুরটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে হঠাৎ আচমকা কয়েকদিন পর কুকুরটিকে বিল্ডিং এর সামনে মারা যায়। অভিযোগ…
Read More
পুজোর আগেই সৌরভের হাত ধরে প্রকাশিত হতে চলেছে অশোক ভট্টাচার্যের বই

পুজোর আগেই সৌরভের হাত ধরে প্রকাশিত হতে চলেছে অশোক ভট্টাচার্যের বই

পুজোর আগেই সৌরভের হাত ধরে প্রকাশিত হতে চলেছে অশোক ভট্টাচার্যের বই । সম্প্রতি ছয়-সাতমাসের করোনা এবং লকডাউনের প্রেক্ষাপটে নগর ও অর্থনীতি নিয়ে লিখে ফেলেছেন বই। আর সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন সৌরভ । তাঁর হাত ধরেই প্রকাশিত হবে বইটি । দাদা সৌরভ গাঙ্গুলির সঙ্গে অশোক ভট্টাচার্য এর সুসম্পর্কের কথা সবার জানা । গতকালই কলকাতা সফরে গিয়ে দীর্ঘদিন পরে দেখা হয় দুজনের । ব্যক্তিগত শারীরিক খোঁজ খবর, শিলিগুড়ির করোনা পরিস্থিতি সহ নানা রাজনৈতিক ও অ-রাজনৈতিক কথা বার্তা হয়েছে বলে জানা গেছে ।
Read More