পশ্চিমবঙ্গ

এসছে চল্লিশ লক্ষ্য চাকরির প্রস্তাব

এসছে চল্লিশ লক্ষ্য চাকরির প্রস্তাব

এই মুহূর্তে কিছুটা হলেও রোধ করা গেছে করোনা সংক্রমণকে। করোনা সংক্রমণের পরিস্থিতির মাঝেই শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। আর এই শেষ দিনে উন্নয়নের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাণিজ্য সম্মেলন আসলে শিল্পের উৎসব। এই দু'দিনে প্রচুর ইতিবাচক সাফল্য হয়েছে, এই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মমতা সিআইআই এবং এফসিসিআইআই-এর আবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন যে, করোনা কালে এই বাণিজ্য সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু বাংলা তা করে দেখিয়েছে। এই সম্মেলনে কোন ক্ষেত্রে কী হয়েছে তারও একটা আভাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এই বাণিজ্য…
Read More
মন্দির গড়া নিয়ে জিন্দেলের তরফে বড় ঘোষণা

মন্দির গড়া নিয়ে জিন্দেলের তরফে বড় ঘোষণা

পরিস্থিতি একটু নিয়ন্ত্রনে আসতেই পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে অনুষ্ঠান৷ করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্য ফের বসেছে বাণিজ্য সম্মেলন৷ দেশ বিদেশের তাবড় তাবড় শিল্পপতিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে৷ একই মঞ্চে আদানি, জিন্দল, টাটা, হীর নন্দানি, গোয়েঙ্কাদের নিয়ে চাঁদের হাঁট৷ সকলেই এক বাক্যে প্রশংসা করেছেন বাংলার বাণিজ্য পরিকাঠামোর৷ শিল্পপতিদের হাত ধরে আসছে বিনিয়োগও৷ এরই মধ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির প্রস্তাব দিলেন শিল্পপতি সজ্জন জিন্দল৷ তিনি জানান, মায়াপুরে ৭০০ একর জমি পাওয়া গিয়েছে৷ সেখানেই গড়ে তোলা হবে বিশ্বের বৃহত্তম মন্দির৷  মন্দির নির্মাণ প্রসঙ্গে এদিন জিন্দল আরও বলেন, ‘‘মায়াপুরে ৭০০ একর জমির উপর বিশ্বের সর্ববৃহৎ মন্দির স্থাপিত হতে চলেছে।”…
Read More
চিন্তা বাড়ছে অনুব্রতর শারীরিক পরিস্থিতি নিয়ে

চিন্তা বাড়ছে অনুব্রতর শারীরিক পরিস্থিতি নিয়ে

গরু পাচার কান্ডে তার নাম উঠছে বার বার। পঞ্চমবারের জন্য সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি। আসলে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। অনুব্রতর জন্য গঠন করা হয়েছে পৃথক মেডিক্যাল বোর্ড৷ ইতিমধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বোর্ডের চিকিৎসকরা৷ এবার তারাই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে গেলেন। জানা গিয়েছে, বুকের চাপ এবং ব্যথা কমছে না অনুব্রত মণ্ডলের। এই কারণে তাঁর সিটি অ্যানজিও করা প্রয়োজন। ঠিক এই জন্যই তাঁকে এসএসকেএম…
Read More
আজ থেকে স্বস্তি পেতে পারে কলকাতাবাসী

আজ থেকে স্বস্তি পেতে পারে কলকাতাবাসী

তবে কি এবার একটু স্বস্তি পাবে রাজ্যবাসী? প্রবল গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গের মানুষ৷ প্রখর রোদে তেতে পুড়ে একসার৷ সঙ্গে বাতাসে জলীয় বাস্প থাকায় রয়েছে আদ্রতা জনিত অস্বস্তি৷ কবে দেখা মিলবে কাল বৈশাখীর? অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী৷ এরই মধ্যে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, দ্রুত বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ধেয়ে আসবে কালবৈশাখী। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে বইবে দমকা হাওয়া। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এখনই নিস্তার পাচ্ছে না৷ সেখানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আরও ৪৮ থেকে ৭২ ঘন্টা পশ্চিমের পাঁচ জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি…
Read More
মুকুলের অবস্থান নিয়ে শুরু হলো মামলার শুনানি

মুকুলের অবস্থান নিয়ে শুরু হলো মামলার শুনানি

দল বদল করলেও, এখনো পর্যন্ত দ্বন্দ্ব রয়েছে তার পদ নিয়ে। খাতায় কমলে তিনি বিজেপি বিধায়ক৷ কিন্তু, একুশের নির্বাচনের পরেই আনুষ্ঠানিকভাবে স্বপুত্র তৃণমূলে যোগ দেন মুকুল রায়৷ ফের তাঁর বিধায়ক পদ খারিজের মামলার শুনানি শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘কোর্টের তরফে একটা রিমাইন্ডার পাঠানো হয়েছে। আমি দেখব আইনত কতটুকু গ্রহণ করা যাবে। দু’পক্ষকে ডেকে হিয়ারিং করা হবে।’’ প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি মুকুলের বিধায়ক পদ খারিজ মামলায় রায়দান করেন বিধানসভার অধ্যক্ষ৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, বিরোধীরা মুকুল রায়ের দল বদলের যে সাক্ষ্য পেশ করেছেন তা যথেষ্ঠ…
Read More
অগ্নিমুল্য বাজার দরে, চাপ পড়ছে মিড ডে মিলে

অগ্নিমুল্য বাজার দরে, চাপ পড়ছে মিড ডে মিলে

পেট্রোলের দাম বাড়ায় দিন প্রতিদিন বেড়েই চলেছে বাজার মূল্য৷ বাজার অগ্নিমূল্য৷ সবজি থেকে মাছ-ডিম, সব কিছুর দাম উর্ধ্বমুখী৷ যার আঁচ পড়ল মিড ডে মিলে৷ সপ্তাহে দু’দিন করে ডিম পাওয়ার কথা পড়ুয়াদের৷ কিন্তু, সেটাও আর দিতে পারছে না অনেক স্কুল৷ গোটা ডিমের বদলে ডিম ভেজে মিশিয়ে দেওয়া হচ্ছে খিচুড়িতে৷ শুধু তাই নয়, পড়ুয়াদের পাতে জুটছে না ডাল বা সোয়াবিন৷ শিক্ষকদের কথায়, পড়ুয়াদের পুষ্টিকর খাবার দিতে হলে মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে৷   শিক্ষকেরা জানাচ্ছেন, মিড-ডে মিলের জন্য পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৪ টাকা ৯৭ পয়সা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র পিছু দৈনিক বরাদ্দ ৭ টাকা ৪৫ পয়সা। শিক্ষকরা…
Read More
বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

রাজ্যের মানুষদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর, রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করেছে নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে চুক্তির ভিত্তিতে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার জনের কর্মসংস্থান হতে চলেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে বলেই জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'ফিনান্স হেল্থ কমিশন'-এর বরাদ্দ থেকে রাজ্যে ১১ হাজার ৫১১ জনকে স্বাস্থ্য দফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। অন্যদিকে খাদ্য দফতরে…
Read More
নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

নির্দেশ এলো বেড ভাড়া বাড়ানো নিয়ে

জারি হলো বেসরকারি হাসপাতালের বেশ কিছু নতুন নিয়ম। এবার থেকে বছরে একবারই বেড ভাড়া বৃদ্ধি করা যাবে। বেসরকারি হাসপাতালের জন্য নতুন করে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সেখানে জানান হয়েছে, বছরে একবার ১০ শতাংশ বেড ভাড়া বৃদ্ধি করতে পারবে তারা। মোট চারটি নির্দেশিকা জারি করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তার মধ্যে এটি হল অন্যতম। এর আগে কোভিড ইস্যুতে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেড ভাড়া বৃদ্ধি করা যাবে না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি বদলে গিয়েছে আগের থেকে তাই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশ জারি করল স্বাস্থ্য কমিশন। এছাড়াও তারা বেড ভাড়া বৃদ্ধির ব্যাপারে নির্দেশ দেওয়া ছাড়াও জানিয়েছে, হাসপাতালে আইসিইউতে রোগী…
Read More
বিভ্রান্তির সৃষ্টি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

বিভ্রান্তির সৃষ্টি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে

দুবার সূচি বদলানোর পরেও দ্বন্দ্ব তৈরি হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে। পর্ষদের দুই বিভাগের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি ছড়িয়েছে। স্কুল ছুটি থাকবে না কি উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, সেই নিয়ে দ্বন্দ্বে পরীক্ষার্থী থেকে স্কুলের শিক্ষকরা। প্রতিবছরের মতো এবছরেও রমজান উপলক্ষে ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আবার মাদ্রাসার বেশ কয়েকটি স্কুলে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম অনুসরণ করা হয়। সেই ক্ষেত্রে মাদ্রাসাগুলোয় হোম সেন্টারে উচ্চমাধ্যমিক হওয়ার কথা। অন্যদিকে, বিজ্ঞপ্তি অনুসারে ছুটির মধ্যেই কয়েকটা পরীক্ষা পড়েছে। যার জেরে মাদ্রাসার শিক্ষক থেকে পরীক্ষার্থীরা বুঝতে পারছেন না, উক্ত দিনগুলোতে ছুটি থাকবে না কি পরীক্ষা হবে। আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বন্ধ ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শনিবার থেকে…
Read More
প্রচন্ড গরমের মাঝে একটু স্বস্তির খবর

প্রচন্ড গরমের মাঝে একটু স্বস্তির খবর

হুহু করে রাজ্যে বাড়ছে গরম৷ প্রখর রোদে গলদঘর্ম অবস্থা৷ তাপমাত্রার পারদ চড়ছে দিন প্রতিদিন৷ গরমে হাঁসফাঁস করছে মানুষ৷ অপেক্ষা কালবৈশাখীর৷ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ দুই থেকে তিন ঘণ্টার মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে৷ এই জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷  কোন দুই জেলায় বইবে স্বস্তির বাতাস? জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি অংশে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি…
Read More