28
Apr
ফের একবার বেশ কিছু বদল করা হলো সরকারের তরফে। রাজ্য সরকার আরও এক দফায় বেশকিছু আইপিএস আধিকারিককে রদবদল করেছে। এই দফায় রাজ্যের পাঁচ জেলার এসপি'কে বদলি করা হয়েছে। মালদার নতুন এসপি হচ্ছেন প্রদীপ কুমার যাদব, বারুইপুর পুলিশ জেলার নতুন এসপি পুষ্পা, ডায়মন্ড হারবারে ধৃতিমান সরকার, রানাঘাট পুলিশ জেলায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বাঁকুড়ায় বৈভব তিওয়ারিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দফায় কলকাতা এবং রাজ্য পুলিশের ১৭ জন আইপিএস'কে বদলি করা হয়েছে। কয়েক সপ্তাহ আগে হয়ে যাওয়া পুরভোটে বিপুল ভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস। তবে তাহেরপুরে জিতেছিল বামফ্রন্ট। এই ফলের পরেই পুলিশ আধিকারিকদের মধ্যে একাধিক রদবদল করেছিল প্রশাসন। পুরভোটের…
