পশ্চিমবঙ্গ

শেষের পথে দীর্ঘদিনের লড়াই

শেষের পথে দীর্ঘদিনের লড়াই

তবে কি শেষ হতে চলেছে দীর্ঘদিনের লড়াই? গতকাল ছিল খুশির ইদ। পালিত হয়েছে রাজ্য জুড়ে। আর এই শুভ দিনের সকালেই নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে আসে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে তিনি দেন নিয়োগের আশ্বাস৷ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আশ্বাস মেলার কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষা দফতরের আধিকারিকরা আন্দোলনরত কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন। দুপুরে দফতরের দু'জন আধিকারিক ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসা চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। কী নিয়ে আলোচনা হল তাহলে? জানা গিয়েছে, কতজন চাকরি পাননি, আন্দোলনরত মোট কতজন চাকরি প্রার্থী আছেন এইসব সহ আরও কয়েকটি বিষয়ে তাদের…
Read More
মিলছে স্বস্তি, রাজ্যে সুস্থতার সংখ্যা প্রায় একশো শতাংশের কাছাকাছি

মিলছে স্বস্তি, রাজ্যে সুস্থতার সংখ্যা প্রায় একশো শতাংশের কাছাকাছি

দেশের সংক্রমণের হাল বেহাল হলেও স্বস্তি দিচ্ছে রাজ্যের সংক্রমণের গ্রাফ। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ এক লাফে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৪০-এর নীচে। এদিকে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.৪২ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৮ হাজার ৩৭৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও…
Read More
আগামীকালও ঝড়বৃষ্টির সম্ভাবনা

আগামীকালও ঝড়বৃষ্টির সম্ভাবনা

মাত্রাতিরিক্ত গরম থেকে সামান্য স্বস্তি৷ দিন কয়েক আগেই গরমে তেতেপুড়ে একসার হচ্ছিল দক্ষিণবঙ্গের মানুষ৷ হঠাৎ করেই দেখা মেলে কাল বৈশাখীর৷ পাল্টাতে থাকে আবহাওয়া৷ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির দাপটে পারদ এতটাই নামল যে সিকিমের তাডংকে হারিয়ে দিল নদিয়ার কৃষ্ণনগর৷ মঙ্গলবার তাডং-এর তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ সেখানে কৃষ্ণনগরের তাপমাত্রা নেমে যায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে৷ শুধু কৃষ্ণনগর নয়, তাডং-কে রীতিমতো টক্কর দিয়েছে দমদম, ব্যারাকপুর এবং শ্রীনিকেতন৷ এই তিন জায়গায় তাপমাত্রা ঘোরাফেরা করেছে ২৮-২৯ ডিগ্রিতে৷ এই অবস্থায় তাপমাত্রা একটু বাড়লেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ এদিকে, বৃহস্পতিবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে৷ তার দিকেই এখন নজর আবহাওয়াবিদদের৷…
Read More
অবশেষে খুশির বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

অবশেষে খুশির বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। এই খুশির ইদে মিলল আশার আলো৷ মঙ্গলবার সকালে নিয়োগের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে এল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন৷ চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে দিলেন নিয়োগের আশ্বাস৷ দ্রুত সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মেধা তালিকায় নাম রয়েছে৷ অথচ মেলেনি নিয়োগ৷ এই অভিযোগেই দীর্ঘ দিন ধরে ধর্মতলায় গান্ধীমূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চালাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। ইদের সকালেও অন্যথা হয়নি। একই মাঝে আচমকাই ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার ফোন থেকে আসে একটি কল৷ ফোনের ওপাড়ে খোদ মুখ্যমন্ত্রী৷ আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন তিনি। শুনলেন তাঁদের দাবিদাওয়া। সবকিছু শোনার পর দ্রুত তাঁদের নিয়োগের আশ্বাস দিয়েছেন বলেই খবর।…
Read More
দুই অভুযুক্তের জামিন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

দুই অভুযুক্তের জামিন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডে এলো চাঞ্চল্যকর মোড়। বগটুই কাণ্ডে দুই নাবালক অভিযুক্তদের জামিন নিয়ে তথ্য তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কী ভাবে দুই নাবালক অভিযুক্তদের জামিন হল, সেই প্রশ্ন তুলে সিবিআইয়ের হলফনামা তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। সিবিআই'কে 'অন্ধকারে রেখে' ১৬ থেকে ১৮ বয়সী দু'জন অভিযুক্তদের জামিন হয় নিম্ন আদালতে। তাঁদের মধ্যে একজনের নাম মৃত্যুকালীন জবানবন্দিতে রয়েছে।তা সত্ত্বেও নিম্ন আদালতে কী ভাবে জামিন মঞ্জুর করল? উঠেছে প্রশ্ন। এই জামিন সংক্রান্ত মামলায় সিবিআই'কে কোন কপি অভিযুক্তদের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেও অভিযোগ। সিবিআইয়ের পক্ষ থেকে জামিনে মুক্তি পাওয়া দুই অভিযুক্তের…
Read More
ফের একবার ধস নামলো বঙ্গ বিজেপিতে

ফের একবার ধস নামলো বঙ্গ বিজেপিতে

সময় একদমই ভালো যাচ্ছে না রাজ্যের গেরুয়া শিবিরের। একের পর এক ভাঙ্গনের সম্মুখীন হতে হচ্ছে গেরুয়া শিবিরকে। দলচ্যুত হচ্ছেন বহু নেতা। ইতি মধ্যেই আর কদিন পরেই ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষস্থানীয় নেতা অমিত শাহ। কিন্তু এই সফরের ঠিক আগে আগেই বড়োসড়ো ভাঙ্গনের মুখে পড়ল পদ্ম দল। জানা যাচ্ছে, জেলা সভাপতির সঙ্গে বিবাদের জেরে উত্তর ২৪ পরগনার বারাসাতের ১৫ বিজেপি নেতা পদত্যাগ করেছেন বিজেপি দল থেকে। ইতিমধ্যেই তাঁরা তাঁদের পদত্যাগপত্র বিজেপি জেলা সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে খবর। বিশ্বস্ত সূত্রে খবর, ওই ১৫ জন বিজেপি নেতার সঙ্গে সম্প্রতি বিবাদ শুরু হয়েছে জেলা সভাপতি তাপস মিত্রের। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জেলা সভাপতি নাকি টাকার বিনিময় প্রার্থীর টিকিট দিয়েছে…
Read More
খোলা হোক স্কুল, দায়ের হলো মামলা

খোলা হোক স্কুল, দায়ের হলো মামলা

প্রচন্ড গরমে পুড়ছিল দক্ষিণবঙ্গ বিশেষত কলকাতা। এই পরিস্থিতিতে বাড়িয়ে দেওয়া হয় স্কুলের ছুটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, শিক্ষা দফতর আজ থেকে ১৫ জুন পর্যন্ত ৪৫ দিনের গ্রীষ্মের ছুটির নির্দেশিকা জারি করেছে। এই দীর্ঘ ছুটির প্রতিবাদ করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গত ২৮ এপ্রিল মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবেরর নিকট তা পুণর্বিবেচনার দাবি করা হয়। কিন্তু পুনর্বিবেচনার ব্যাপারে সরকারের কোনও রূপ সাড়া না পাওয়া যাওয়ায় আজ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি বলেন, এপ্রিল মাসে কয়েক দিন ধরে রাজ্যে তাপ প্রবাহ চলেছিল একথা ঠিক। সে জন্য শিক্ষামন্ত্রী পর্যালোচনা করেছিলেন…
Read More
বাংলার মানুষকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর তরফে

বাংলার মানুষকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর তরফে

একবার নয় দুবার নয় তৃতীয়বার আশানরুপ ফলের দিগুন ভোটে জয়ী হয়ে বাংলার মসনদে বসেন মুখ্যমন্ত্রী। ২ মে, ২০২১। এই দিনটা বাংলার জন্য ঐতিহাসিক হয়ে গিয়েছে। কারণ গত বছর ঠিক এই দিনে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছিল এবং নিশ্চিত হওয়া গিয়েছিল যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস তিনবার পরপর সরকার গঠন করল এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করলেন। বছর ঘুরে আজ আবার সেই দিন। তৃতীয়বার ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হল আজ। তাই বাংলার মানুষকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   আজ এই নিয়ে টুইট করেন মমতা এবং বলেন, ''মা-মাটি-মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে আমাদের ওপর তারা…
Read More
ঝড়ের আশঙ্কা আগামী সপ্তাহে, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়

ঝড়ের আশঙ্কা আগামী সপ্তাহে, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়

বিগত কয়েকদিন নাজেহাল করা গরম থেকে সামান্য স্বস্তি পেয়েছে কলকাতাবাসী৷ এরই মধ্যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানাল দিল্লির মৌসম ভবন৷ আগামী ৫ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া৷ আইএমডি-র তরফে একটি বুলেটিনে বলা হয়েছে, "৬ মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তা আরও সুস্পষ্ট ভাবে চিহ্নিত করা সম্ভাব হবে৷’’  আয়লা, আম্পান, যশ-এর মাসেই বঙ্গোপসাগরে দেখা দিচ্ছে নতুন করে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি। যদিও ঘূর্ণিঝড় হবে কি হবে না, তা এত আগে থেকে বলা সম্ভব নয়৷ তবে সেই আশঙ্কা নিশ্চিত ভাবেই রয়েছে। ঘূর্ণিঝড় হলে তার অভিঘাত পশ্চিমবঙ্গ…
Read More
রাজনৈতিক মঞ্চের মাস্টারমাইন্ড ঘোষণা করবে নিজ দলের

রাজনৈতিক মঞ্চের মাস্টারমাইন্ড ঘোষণা করবে নিজ দলের

বিগত বেশ কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে ছিল পিকের রাজনৈতিক অবস্থান নিয়ে৷ রাজনৈতিক মহলে তিনি পরিচিত ভোট কুশলী হিসাবে৷  বিভিন্ন রাজনৈতিক দলের হাল নিজের হাতে ধরে এনে দিয়েছেন জয়ের স্বাদ৷ তাঁর পরামর্শ মেনেই ২০১৪-য় বাজিমাত করেছিল বিজেপি৷ এর পর যে  যে দলের হয়ে তিনি কাজ করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই ধরা দিয়েছে সাফল্য৷ একুশের বিধানসভা নির্বাচনে তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা৷ কিন্তু এবার আর অন্য দলের হাল নয়, নিজের দল ঘোষণা করতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ এমনই জল্পনা রাজনৈতিক মহলে৷ কানাঘুষো, সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই নতুন দল ঘোষণা করতে পারেন প্রশান্ত কিশোর৷ শুরুটা করবেন তাঁর নিজের রাজ্য বিহার থেকেই। সোমবার…
Read More