20
Jun
চলতি মাসের মাঝা মাঝি সময় থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করে দক্ষিণবঙ্গে। হাঁসফাঁস করা গরমে নাজেহাল। কলকাতাবাসী অবশেষে প্রতীক্ষার অবসান, স্বস্তি পেল কলকাতাবাসী। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে বর্ষা। আর বর্ষার আগমনে কলকাতাসহ দক্ষিণবঙ্গের ১০ জেলাতেই শুরু হয়েছে অল্পবিস্তর বৃষ্টির ব্যাটিং। শনিবার প্রায় সারাদিনই কলকাতার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পর রবিবার ছুটির দিনেও আকাশের মুখ ভার। মেঘলা আকাশ সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি জানান দিচ্ছেন তিলোত্তমার দুয়ারে বর্ষা। তবে, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই সেই অর্থে ভারী বৃষ্টিপাত হয়নি। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা…
