পশ্চিমবঙ্গ

সিবিআইয়ের তরফে দশ পুলিশ আধিকারিককে তলব কয়লা পাচার কাণ্ডে

সিবিআইয়ের তরফে দশ পুলিশ আধিকারিককে তলব কয়লা পাচার কাণ্ডে

রাজ্যের একাদিক দুর্নীতির মামলার মধ্যে কয়লা পাচার মামলা অন্যতম। এই মামলায় তদন্ত চলছে তৎপরতার সাথে। এবার ইডি-সিবিআই-এর পাশাপাশি কয়লা পাচার মামলায় তৎপর ও রাজ্য প্রশাসনও। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় এবার খনি অঞ্চলের তিন থানার দায়িত্বে থাকা মোট ১০ কর্মী, আধিকারিককে জেরা করতে চায় রাজ্য পুলিশের সিআইডি৷ ২০১৯-২০২১ সাল পর্যন্ত এঁরা সকলেই খনি অঞ্চলের থানার দায়িত্বে ছিলেন৷ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জেরা পর্ব। তাঁদের ভবামীভবনে তলব করা হয়েছে৷ কয়লা পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই আবদুল বারিক বিশ্বাস-সহ ভিন রাজ্যের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিআইডি। সূত্রের খবর, পারিপার্শ্বিক প্রমাণ এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে, তার উপর ভিত্তি করেই অভিযুক্ত পুলিশ কর্মী এবং আধিকারিকদের ভূমিকা…
Read More
চাঞ্চল্যকর তথ্য, কিভাবে কালো টাকা সাদা হত পার্থর

চাঞ্চল্যকর তথ্য, কিভাবে কালো টাকা সাদা হত পার্থর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ এই মামলায় তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ শিক্ষক নিয়োগ ছাড়াও বিভিন্ন সূত্রে এই টাকা তোলা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারী আধিকারিকদের৷ এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেই এবার গোয়েন্দাদের নজরে ব্যাঙ্কার দম্পতি। ইডি সূত্রের খবর, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কালো টাকা সাদা করার ফন্দি নাকি দিয়েছিলেন তাঁরাই।  জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর দেহরক্ষীর কল লিস্ট খতিয়ে দেখে এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ইডির৷ শুধু তাই নয়, এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেও একাধিক…
Read More
কেষ্টর গ্রেফতারির পর হাত ছাড়া পূর্ব বর্ধমানের তিন কেন্দ্র

কেষ্টর গ্রেফতারির পর হাত ছাড়া পূর্ব বর্ধমানের তিন কেন্দ্র

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল তার দায়িত্ব নিয়ে। এই জল্পনাকে সত্যি করে এবার দায়িত্ব কমল জেলবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ তাঁর বীরভূমের গড়ে হাত না পড়লেও, পূর্ব বর্ধমানে যে তিনটি বিধানসভা এলাকার দেখভাল করতেন অনুব্রত, এবার তা হতছাড়া হল৷ কেষ্টর হাত থেকে মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রামের দায়িত্ব কেড়ে তা দেওয়া হল সেই জেলারই তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। তৃণমূল সূত্রের খবর, দলের এক বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমনই নির্দেশ দিয়েছেন৷ তৃণমূল সূত্রে আরও জানা গিয়েছে, এ দিন কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই অনুব্রতের হাতে থাকা পূর্ব বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র দেখভালের দায়িত্ব রবীন্দ্রনাথের হাতে…
Read More
মিলল না রক্ষাকবজ, খারিজ হলো রোদ্দুর রায়ের দায়ের করা মামলা

মিলল না রক্ষাকবজ, খারিজ হলো রোদ্দুর রায়ের দায়ের করা মামলা

সবসময়ই তিনি থাকেন বিতর্কের শিরোনামে। বিতর্কিত ভিডিও করেই জনপ্রিয় হয়েছেন তিনি। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, অভিযোগের ওপর ভিত্তি করে গ্রেফতার করা হয় তাকে। জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তার জেরে জুন মাসে গোয়া থেকে গ্রেফতার হন তিনি। বেশ কয়েকদিন পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন মেনে তাঁর। কিন্তু পুলিশি হেনস্থা নিয়ে সরব হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইউটিউবার। রোদ্দুর রায়ের করা মামলা এদিন খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন সরকার পক্ষের আইনজীবী আদালতে বেশ কয়েকবার 'অনির্বাণ রায়' সম্মোধন করলে বিচারপতি শম্পা সরকার তাঁর কাছে জানতে চান কে এই অনির্বাণ রায়। সরকারপক্ষের আইনজীবী…
Read More
সত্যি হলো জল্পনা, লুক আউট নোটিস জারি হল মানিকের নামে

সত্যি হলো জল্পনা, লুক আউট নোটিস জারি হল মানিকের নামে

অনুব্রত মণ্ডলের পর এবার আরও এক। অনুব্রত মণ্ডলের মতোই ইনিও একবার দুবার নয় একাধিকবার হাজিরা এড়িয়েছেন৷ লাগাতার ইডির তলব এড়ানোয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, এমন ইঙ্গিত ছিল। সেটাই হল। মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এই নোটিশ জারি করেছে সিবিআই। টেট দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁর কোথাও কোনও খোঁজ না পাওয়া যাওয়ার জন্যই এই লুক আউট নোটিস জারি। জানা গিয়েছে, মানিক ভট্টাচার্যের খোঁজে সমস্ত বিমানবন্দরে লুক আউট নোটিস দিচ্ছে সিবিআই। গত ২৭ জুলাই শেষবার ইডি-র মুখোমুখি হয়েছিলেন মানিক ভট্টাচার্য৷ তার পর থেকে আর সাড়া…
Read More
পুজোয় পাহাড়ে ভ্রমণ ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে

পুজোয় পাহাড়ে ভ্রমণ ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে

পুজোর আর প্রায় মাস খানেক বাকি।বাঙালীরা সারা বছর বাদে পুজতেই ভ্রমনের স্বাদ নিতে চায়।পাহাড় ভ্রমন তাদের পছন্দের তালিকাতে সবার ওপরে থাকে।এর আগে দুই বছর করোনার  কারণে পাহাড়ে সেভাবে পর্যটকদের  ভিড় জমেনি। এবার পুজোর দেড়মাস আগে থেকে কার্যত বুকিং হাউসফুল। অধিকাংশ হোটেলেই অক্টোবর মাসের বুকিং হয়ে গিয়েছে। পাল্লা দিয়ে এবার পুজোয় গাড়িভাড়াও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আনুমানিক গাড়ি ভাড়া ৩৫০০-৪০০০ টাকা। সেখানে অক্টোবর  মাসে এই ভাড়া গুনতে হতে পারে ৫০০০-৬০০০ টাকা পর্যন্তও। গাড়ি মালিক ও চালকরা বলছেন অক্টোবর মাসের বুকিং প্রায় পূর্ণ। ফলে সেই সময় গাড়ির চাহিদা ব্যাপক থাকায় চাইলেও গাড়ি ভাড়া পাওয়া মুশকিল।…
Read More
পুজোয় পাহাড় ভ্রমন মহার্ঘ্য হওয়ার আশঙ্কা

পুজোয় পাহাড় ভ্রমন মহার্ঘ্য হওয়ার আশঙ্কা

পুজোর আর প্রায় মাস খানেক বাকি।বাঙালীরা সারা বছর বাদে পুজোতেই ভ্রমনের স্বাদ নিতে চায়।পাহাড় ভ্রমন তাদের পছন্দের তালিকাতে সবার ওপরে থাকে।এর আগে দুই বছর করোনার  কারণে পাহাড়ে সেভাবে পর্যটকদের  ভিড় জমেনি। এবার পুজোর দেড়মাস আগে থেকে কার্যত বুকিং হাউসফুল। অধিকাংশ হোটেলেই অক্টোবর মাসের বুকিং হয়ে গিয়েছে। পাল্লা দিয়ে এবার পুজোয় গাড়িভাড়াও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আনুমানিক গাড়ি ভাড়া ৩৫০০-৪০০০ টাকা। সেখানে অক্টোবর  মাসে এই ভাড়া গুনতে হতে পারে ৫০০০-৬০০০ টাকা পর্যন্তও। গাড়ির মালিক ও চালকরা বলছেন অক্টোবর মাসের বুকিং প্রায় পূর্ণ। ফলে সেই সময় গাড়ির চাহিদা ব্যাপক থাকায় চাইলেও গাড়ি ভাড়া পাওয়া মুশকিল।…
Read More
চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

চলছে বৃষ্টির মরশুম, পুজোয় কেমন থাকবে আবহাওয়া

সামনেই বাঙালির সর্বশ্রেষ্ঠ দূর্গাপুজো৷ পুজোর বাকি আর মাত্র কিছুদিন, অপেক্ষা আর মাত্র ছত্তিরিশ দিনের৷ মা আসছে৷ চারিদিকে পুজো পুজো রব৷ জোর কদমে চলছে কেনাকাটি৷ চলছে মণ্ডপ তৈরির কাজ৷ করোনা আবহে গত দু’বছর পুজো ছিল ম্যারমেরা৷ কিন্তু, এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক৷ তবে চিন্তায় ফেলেছে আবহাওয়ার খামখেয়ালি৷ পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি এসে ভেস্তে দেবে নাতো পুজোর প্ল্যান?  ফি বছরের মতো এ বছরও পুজোর আগে বাঙালির মনে উঁকি দিয়েছে এই প্রশ্ন৷ অনেকেরই আশঙ্কা, এবার জুন-জুলাইয়ে তেমন বৃষ্টি না হওয়ায় পুজোর সময় ভিজবে না তো বাংলা! কিন্তু বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, দুর্গাপুজোর এখনও…
Read More
শরীর ভালো নেই পার্থর, রক্ত পরীক্ষা করা হলো তার

শরীর ভালো নেই পার্থর, রক্ত পরীক্ষা করা হলো তার

এই মুহূর্তে রাজ্যের একাধিক দুর্নীতির মামলাগুলির মধ্যে অন্যতম হলো শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা৷ এই মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা হল প্রেসিডেন্সি সংশোধনাগারের পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেল৷ হাই প্রোফাইল ওই ওয়ার্ডে সাধারণ কয়েদিদের মতোই রয়েছেন প্রাক্তন মন্ত্রী৷ তবে শরীর ভালো নেই তাঁর৷ দিন কয়েক আগে এসএসকেএম-এ স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছিল পার্থকে৷ মঙ্গলবার রক্ত পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় প্যাথেলজি বিভাগে৷   রক্তাল্পতায় ভুগছেন পার্থ চট্টোপাধ্যায়৷ শরীরে হিমোগ্লোবিনের মাত্রাও কম রয়েছে৷ হিমোগ্লোবিনের মাত্রা ৮.৩৷ যেখানে ১১-১২ থাকা দরকার৷ এছাড়াও নানা সমস্যায় ভুগছেন তিনি৷ পার্থের যে বেশ কিছু ক্রনিক সমস্যা…
Read More
দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

দুর্নীতির অভিযোগের মাঝেই খাদ্য দফতর নিয়ে বড় নির্দেশ

এই মুহুর্তে একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এই পরিস্থিতিতে খাদ্য দফতর নিয়ে এবার বড় নির্দেশ। নতুন কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মামলা শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকবে। এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। খাদ্য দফতরের নিয়োগ নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল। স্বজন পোষণ শুধু নয়, স্বচ্ছতা মেনে নিয়োগ হয়নি, এমন অভিযোগ উঠেছে। এবার কন্ট্রাক্টচুয়াল ডাটা অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ এল। ১৬১ জন কন্ট্রাক্টচুয়াল কর্মীকে সরিয়ে কী করে নতুন ভাবে অস্থায়ী কর্মী নিয়োগ করছে খাদ্য দফতর, এই প্রশ্ন তুলেই মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার প্রেক্ষিতেই রাজ্য সরকারকে হলফনামা আকারে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ…
Read More