পশ্চিমবঙ্গ

মালদায় স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদায় স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদা জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী ছেলেমেয়েদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বৈঠক আয়োজিত হল জেলা প্রশাসনিক ভবনে। পুজোর পর থেকে সমস্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে জেলার ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা খতিয়ে দেখবে জেলা প্রশাসন। তথ্যের ভিত্তিতে স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে জেলা প্রশাসনের তরফে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌম্য ঘোষ, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।
Read More
মোবাইল গেমে নয়, দেবীকে গড়তে আসক্ত খুদে

মোবাইল গেমে নয়, দেবীকে গড়তে আসক্ত খুদে

কথায় বলে ইচ্ছা থাকলে সব হয়, আর সেই ইচ্ছের জোরেই ৬০ হাজার নয় মাত্র ৫ হাজার টাকায় দূর্গা বানিয়েই তাক লাগিয়ে দিল ছোট্ট রিয়ান। রিয়ানের সাথে সাথে ধীরে ধীরে প্রতিমার আকারও বড় হচ্ছে। বিগত তিন বছর ধরে ছোট্ট রিয়ান ঘরে বসেই দুর্গা প্রতিমা বানিয়ে চলেছে। এই কাজের শুরু করোনা অতিমাড়ির সময় থেকে। চলছিল লকডাউন, বন্ধ ছিল স্কুল। নিষেধাজ্ঞা ছিল ঘর থেকে বাইরে যাওয়ার। এমন কঠিন সময় পার করার উপায় নিজেই খুঁজে নিয়েছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর নিবাসী দশ বছর বয়েসের রিয়ান সেন। কখনও গুগুল আবার কখনও নিজস্ব কল্পনা এই সম্বল করেই ঘরে বসে বানিয়ে ফেলেছিল মা দূর্গা। এবার আর…
Read More
অতিমারী পেরিয়ে ফুলবাড়ি বটতলার পুজো হবে ধুমধামে

অতিমারী পেরিয়ে ফুলবাড়ি বটতলার পুজো হবে ধুমধামে

৪৩তম বর্ষে ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির এবারের পুজো বিগ বাজেটের।বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ এই দূর্গাপুজো আসতে বাকি আর মাত্র কটা দিন৷ তাই বাংলার বিভিন্ন এলাকায় সমস্ত দূর্গাপুজো আয়োজকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। ইন্দো-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম হল ফুলবাড়ির বটতলা দূর্গোৎসব কমিটির পুজো। এবছর তাদের পুজো ৪৩তম বর্ষের পদার্পণ করেছে৷ বিগত দুই বছর করোনা অতিমারীর কারনে খুব ছোট করে করতে হয়েছিল পুজো, তাই এবছর তারা ধুমধাম করেই পুজো করছেন। দুই বছর যেহেতু মানুষ বের হতে পারেনি বাড়ি থেকে তাই এবার তাদের পুজোর বাজেট বাড়িয়ে দিয়ে পুজোর আকর্ষন বাড়িয়ে দিয়েছেন তারা।
Read More
পুলিশি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি

পুলিশি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি

কালচিনি এলাকায় মঙ্গলবার বিক্ষোভ মিছিলে নামল বিজেপি। এই বিষয়ে উল্লেখ্য, আজ কলকাতায় বিজেপির নবান্ন অভিযান, আর সেই অভিযানে যেতে গতকাল পুলিশের জন্য বাধার মুখে পড়তে হয় কালচিনি ব্লকের বিজেপি কর্মীদের। এর প্রতিবাদেই এদিন তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এদিনের মিছিলটি কালচিনির বিজেপি ৮ নম্বর মন্ডল কার্যালয়ে থেকে শুরু হয়ে কালচিনি চৌপতিতে এসে থামে। সেখানে বিজেপি কর্মীরা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ৮ নম্বর মন্ডল কমিটির সভাপতি উত্তম লামা, কালচিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা তৌফিল সোরেন সহ বিজেপি নেতা কর্মীরা।
Read More
বিজেপি অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি, শুভেন্দু-লকেটকে ভ্যানে তুলল পুলিশ

বিজেপি অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি, শুভেন্দু-লকেটকে ভ্যানে তুলল পুলিশ

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানে যাবে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাই আজ শহর কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি। এরই মাঝে অভিযানকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত জায়াগায়। সাঁতরাগাছি যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুতে আটকানো হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ আলিপুর পুলিশ লাইনের সামনে বাধা দেওয়া হয় তাঁকে৷ তাঁর সঙ্গে রয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও৷ এর পরেই পুলিশের সঙ্গে শুরু হয় কথাকাটি৷ পুলিশের ব্যারিকেট চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায় বলে স্লোগান তোলেন তাঁরা৷ শুভেন্দু বলেন, বিরোধী দলনেতা এবং সংসদের একজন সদস্যকে এভাবে আটকানো যায় না৷ বাংলাকে দক্ষিণ কোরিয়া বানিয়েছে লেডি কিম৷ কীসের এত ভয়, খোঁচা দেন…
Read More
লক্ষ্য একটাই রাজ্যে শিল্পায়ন, টাটা গোষ্ঠীর বড় বিনিয়োগ

লক্ষ্য একটাই রাজ্যে শিল্পায়ন, টাটা গোষ্ঠীর বড় বিনিয়োগ

আবার একবার রাজ্যে বড় কর্মসংস্থানের সুযোগ পেতে পারে মানুষ৷ বাংলায় ফের বিনিয়োগ করবে টাটা গোষ্ঠী৷ বাড়বে কর্মসংস্থান৷ গতকাল অর্থাৎ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তেমনটাই ঘোষণা করসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নেতাজি ইন্ডোর থেকে প্রযুক্তি প্রশিক্ষণ প্রাপ্ত প্রায় ১১ হাজার তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা। রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে যাঁরা প্রশিক্ষণ নিয়েছিলেন, তাঁদের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়ির রানিনগরে টাটারা ইউনিট করছে। তাতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে৷ যে টাটাকে রাজ্য ছাড়া করে রাজনৈতিক কেরিয়ারের মোড় বদলে দিয়েছিলেন মমতা, সেই টাটা গোষ্ঠীই ফের রাজ্যে বিনিয়োগ করছে। তা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ রাজ্যে পালাবদল…
Read More
রাজ্য সরকারের তরফে নতুন ভাবনা, কিশোরদের জন্য এবার নয়া উদ্যোগ

রাজ্য সরকারের তরফে নতুন ভাবনা, কিশোরদের জন্য এবার নয়া উদ্যোগ

তৃতীয় বার বর্তমান রাজ্য সরকারের জয়ের পর সাধারণ মানুষের সুবিধার্থে একধিক প্রকল্পের ঘোষণা করা হয়৷ যার মধ্যে কন্যাশ্রী হলো অন্যতম৷ কন্যাশ্রীর পর কিশোরদের নিয়ে ভাবনাচিন্তা শুরু করল রাজ্য সরকার৷ শৈশব থেকে কৈশরে পা দেওয়া বয়সের সেই সন্ধিক্ষণে ছেলেদের শারীরিক ও মানসিক নানান পরিবর্তন লক্ষ্য করা যায়। যা সব সময় তারা প্রকাশ করতে পারে না৷ বয়ঃসন্ধক্ষণে কিশোররা যাতে নিঃসঙ্কোচে তাদের মনের কথা শেয়ার করতে পারে, তার জন্য রাজ্য সরকারের উদ্যোগে স্কুলে স্কুলে তৈরি হচ্ছে 'বন্ধুমহল' ৷ এই কর্মসূচির আওতায় স্কুলগুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি ক্লাব গঠন করা হবে। সেখানে একজন প্রধান এবং এক জন উপপ্রধান থাকবেন। তারাই ছোটদের…
Read More
স্বস্তি পেল রাজ্য সরকার, পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের

স্বস্তি পেল রাজ্য সরকার, পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের

বাংলার পুজোর বাকি আর মাত্র কদিন, এই প্রেক্ষিতে পুজো কমিটিগুলিকে দেওয়া পুজোর অনুদান বাড়িয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ এই অনুদান বৃদ্ধিকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে একাধিক৷ এর পরেই দায়ের হয় মামলা৷ এই পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের৷ রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর দিল উচ্চ আদালত৷ প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য৷ এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ তবে ৬টি শর্ত সাপেক্ষে পুজো অনুদানে অনুমতি দেওয়া হয়েছে৷ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁর নির্দেশে বলেছেন, মূলত ছটি শর্তে রাজ্য কমিটিগুলিকে অনুদান দেওয়ার যে আবেদন করা হয়েছিল তা মঞ্জুর করা…
Read More
চলতে থাকা একাধিক তদন্তের মাঝেই কেন্দ্রীয় এজেন্সিদের রুখতে বৈঠকের সিদ্ধান্ত

চলতে থাকা একাধিক তদন্তের মাঝেই কেন্দ্রীয় এজেন্সিদের রুখতে বৈঠকের সিদ্ধান্ত

এই মুহূর্তে রাজ্যের একাধিক দুর্নীতি মামলায় একসঙ্গে তদন্ত করছে ইডি এবং সিবিআই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে রাজ্য বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে সরকার। চলতি মাসের ১৯ সেপ্টেম্বর ইডি, সিবিআইয়ের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে এই প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়। বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয় নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের মানুষ তো বটেই, তারাও খুবই আতঙ্কের মধ্যে আছেন। এদিকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায়, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধী দলের সরকার ভাঙার চেষ্টা করার চক্রান্ত হচ্ছে। এছাড়াও কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা কী হওয়া উচিত, তাদের কর্মপদ্ধতি কী হওয়া উচিত তা নিয়েও বিধানসভায় আলোচনা হবে। এর আগে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির…
Read More
নবান্ন অভিযান ঘিরে রাজ্যে জুড়ে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থা

নবান্ন অভিযান ঘিরে রাজ্যে জুড়ে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থা

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানে যাবে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাই আজ শহর কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি। জানা গিয়েছে, সকাল ১১ টা থেকে বন্ধ থাকতে পারে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলী সেতু। দুপুর ৩ টে পর্যন্ত তা বন্ধ থাকার কথা। তাই বেলা ৪ টে পর্যন্ত যে কোনও ব্রিজ এড়ানোর পরামর্শ। এছাড়াও এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিটের মতো রাস্তা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, বেলা ১২ টা থেকে বন্ধ থাকতে পারে আমহারস্ট স্ট্রিট হয়ে এমজি রোডের একাংশ। এই রাস্তাগুলির পরিবর্তে লেলিন সরণি, মৌলালি, এজেসি বোস রোড ব্যবহার করতে বলা হচ্ছে। মঙ্গলবার দুপুর একটা থেকে শুরু হওয়ার…
Read More