পশ্চিমবঙ্গ

বজায় রাখলেন নিজের দাবি, টাকার ব্যাপারে কিছুই জানতেন না অর্পিতা

বজায় রাখলেন নিজের দাবি, টাকার ব্যাপারে কিছুই জানতেন না অর্পিতা

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। কুবেরের ধনকেও হার মানাবে অর্পিতার ফ্ল্যাটের ছবি৷ তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। কিন্তু প্রথম থেকেই অর্পিতা দাবি করে এসেছেন যে তিনি এই অর্থ সম্পর্কে কিছু জানেন না। এদিন ভার্চুয়াল শুনানিতে একই দাবি করলেন অর্পিতা। তিনি জানালেন, ইডি তাঁর বাড়িতে থাকার সময়ে ৪ ঘণ্টা বাথরুমেই ছিলেন তিনি, তারপর বেডরুমে। ইডি কী করেছে তা নাকি তিনি জানতেই পারেননি। অন্যদিকে বিচারক তাঁকে বলেন, টাকা কোথা থেকে পাওয়া গেছে, জানা উচিত ছিল। উত্তরে অর্পিতা…
Read More
পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত,কিন্তু শান্তিপূর্ণভাবে পুরোটা কন্ট্রোল করেছে: মমতা

পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত,কিন্তু শান্তিপূর্ণভাবে পুরোটা কন্ট্রোল করেছে: মমতা

পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত। কিন্তু শান্তিপূর্ণভাবে পুরোটা কন্ট্রোল করেছে। বুধবার পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে পুলিশের উপর বিজেপির হামলার প্রসঙ্গে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজেপির গুণ্ডাবাহিনীর হামলার মুখে পড়তে হয়েছিল কলকাতা পুলিশের এসিপি দেবজিৎ চট্টোপাধ্যায়কে। বর্তমানে হাসপাতালে ভর্তি তিনি। সেই ঘটনা উল্লেখ করে এদিনের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, তিনি ওই পুলিশকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁর অস্ত্রোপচার করাতে হবে। এই ঘটনার রেশ টেনেই বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হতেই পারে। কিন্তু ট্রেন ভাড়া করে গুণ্ডা আনবে? ব্যাগে করে বোম নিয়ে আসবে, বন্দুক নিয়ে আসবে এটা আবার কী!” এছাড়াও পুলিশের গাড়িতে আগুন ধরানোর ঘটনায়…
Read More
আমি থাকলে কপালে শুট করতাম, বিস্ফোরক মন্তব্য অভিষেকের!

আমি থাকলে কপালে শুট করতাম, বিস্ফোরক মন্তব্য অভিষেকের!

বিজেপির নবান্ন অভিযানে আক্রান্ত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে এসিপিকে দেখতে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখে এসএসকেএম থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,গায়ের জোরে গুন্ডামি, মস্তানি হয়েছে। পুলিশকে স্যালুট। আমি থাকলে কপালে শুট করতাম। যে ধৈর্য, সংবেদনশীলতা এবং সংযমের পরিচয় দিয়েছেন ওঁরা, তার জন্য কুর্নিশ জানাই। ওঁদের নিরলস পরিশ্রমের জন্যই আজ বাংলা সুরক্ষিত। দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ যে কাল প্রকৃত সত্য তুলে ধরেছেন। অভিষেক বলেন, বিজেপি নেতারা বলছেন যে, তৃণমূল, তৃণমূল সরকারের পুলিশ তাঁদের আসতে দেয়নি, বাধা দিয়েছে। বাধাপ্রাপ্ত হলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ল…
Read More
গৃহবধূর রহস্যজনক দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার স্বামী !

গৃহবধূর রহস্যজনক দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার স্বামী !

সবং: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধারকে ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে স্থানীয় সূত্রে জানা যায় এদিন সবং ব্লকের ৭ নম্বর নারায়ণবাড় অঞ্চলের কাপাসদা এলাকায় একটি নির্জন রাস্তার ধারে নদীর ক্যানাল পাড়ে একটি গাছে ফাঁস লাগানো অবস্থায় গৃহবধুর দেহ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীরা সাথে সাথেই খবর দেওয়া হয় সবং থানায়৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, মাটিতে হাটুগাড়া অবস্থায় গলার সাথে একটি গাছে পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই গৃহবধূর দেহ দেখতে পাওয়া যায়৷ওই গৃহবধূর বাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই নারায়ণবাড় এলাকায়৷ ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই…
Read More
সংক্রমণের মাঝেই বাড়ছে ডেঙ্গির চিন্তা

সংক্রমণের মাঝেই বাড়ছে ডেঙ্গির চিন্তা

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। এরই মধ্যে আবার উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গি। করোনা সংক্রমণ কমার লক্ষণ থাকলেও হঠাৎ তা বেড়েও যাচ্ছে। কিন্তু এখন চিন্তা যে শুধু এই ভাইরাস নিয়ে নয়, চিন্তা ডেঙ্গিকে নিয়েও। আর ক্রমাগতভাবে বৃষ্টি যত বাড়ছে ততই বাড়বাড়ন্ত হচ্ছে মশার উপদ্রব। মূলত উত্তরবঙ্গে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে পিছিয়ে নেই দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে একাধিক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শিলিগুড়িতে নতুন করে কমপক্ষে ১৯ জন আক্রান্ত হয়েছে মশাবাহিত এই রোগে। রাজ্যের দিকে সার্বিকভাবে নজর দিলে দেখা যাচ্ছে কলকাতা প্রায় ডেঙ্গি প্রবণ হয়ে উঠেছে। সংক্রমণ, মৃত্যু সবই হয়েছে শহরে। ইতিমধ্যেই…
Read More
চলতি সপ্তাহেও ফের আবার ভারী বৃষ্টির সম্ভবনা

চলতি সপ্তাহেও ফের আবার ভারী বৃষ্টির সম্ভবনা

ব্যাপক গরমের পর আবার ক্ষণিকের জন্য স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার৷ লাগাতার বৃষ্টির জের৷ বুধের আকাশেও সাত সকালে আঁধার৷ গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে৷ কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে৷ কোথাও আবার বিক্ষিপ্ত৷ পাড়ায় পাড়ায় যেমন প্যান্ডেল তৈরির কাজ চলছে৷ কিন্তু সব কিছু পন্ড করেছে নিম্নচাপ৷ সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের হাত থেকে রেহাই মিললেও এখনও বৃষ্টির হাত থেকে নিস্তার মিলবে না৷ কারণ জানাচ্ছে, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে…
Read More
সংক্রমণের সংখ্যায় আবার বাড়লো চিন্তা

সংক্রমণের সংখ্যায় আবার বাড়লো চিন্তা

বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিগত অনেক মাস ধরেই চলেছে টিকাকরণ। করোনা সংক্রমণ রোধে টিকাকরণ শুরু হয়েছিল গোটা বিশ্বজুড়ে। এখনও তা দাপটের সঙ্গে চলছে। সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়। গতকালের কিছুটা কমে গেলেও আজ আবার বেড়েছে সংক্রমণ। সামনে আবার দুর্গাপুজো, তাই সংক্রমণ যে কোনও সময় বাড়তে পারে ভিড়ের কারণে তাও আশঙ্কা। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২২৯ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত…
Read More
ধুন্দুমার পরিস্থিতি, নবান্ন অভিযান মামলায় স্থগিত হল রায়দান

ধুন্দুমার পরিস্থিতি, নবান্ন অভিযান মামলায় স্থগিত হল রায়দান

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযান করে রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের বিক্ষিপ্ত জায়াগায়। এই পরিস্থিতিতে বিজেপি নবান্ন অভিযান সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলায় প্রধান বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ, সরকারি, বেসরকারি সম্পত্তি নষ্ট যেমন করা যাবে না তেমনই অকারণে কাউকে গ্রেফতার করা যাবে না। এছাড়াও গোটা ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট তলব করা হয়েছে আদালতের তরফে। আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। তিনি আদালতকে এও জানিয়েছেন, অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে, পুলিশ কিয়স্ক ভাঙচুর…
Read More
মধ্য কলকাতায় সোনার দোকানে আগুন, ছড়াল আতঙ্ক

মধ্য কলকাতায় সোনার দোকানে আগুন, ছড়াল আতঙ্ক

কলকাতার বুকে আবারও আগুন আতঙ্ক । বুধবার সাতসকালে মধ্য কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি গয়নার দোকানে আগুন লাগে। স্বাভাবিকভাবেই আগুন ছড়িয়ে পড়ার আশংকাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে বউবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল শহরের নিরাপত্তা। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ঘটনা আরও একবার প্রমান করে দিল এর পূর্বে শহরে বহু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তাতে বিন্দুমাত্র হুঁশ ফেরেনি প্রশাসনের। তবে বুধবারের এই ঘটনায় হতাহত হওয়ার কোন খবর মেলেনি। বুধবারের আগেও অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে বউবাজার। এবারের ঘটনাস্থল  সামান্য দূরে বি বি গাঙ্গুলি স্ট্রিট। সাতসকালে বউবাজারের…
Read More
ডেঙ্গিতে প্রথম প্রাণহানি শিলিগুড়িতে

ডেঙ্গিতে প্রথম প্রাণহানি শিলিগুড়িতে

 আতঙ্ক বাড়ছে ডেঙ্গি নিয়ে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।রাজ্যে ফের ডেঙ্গিতে প্রাণহানি। এবার উত্তরবঙ্গে। মৃতের নাম সঞ্জিত রায় (৪০)। শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। পূর্ত দফতরের কাজ করতেন।  পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন…
Read More