পশ্চিমবঙ্গ

আজ অনুব্রতর মামলার শুনানি

আজ অনুব্রতর মামলার শুনানি

পুরোপুরি ঘুরে গেলো ঘটনা, আটকে গেলো দিল্লি যাওয়া। এক তৃণমূল কর্মীর গলা টিপে ধরেছিলেন তিনি৷ ওই তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে একদিন আগেই একটি মামলা দায়ের করা হয়৷ অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিল ইডি। সোমবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সেই অনুমতি দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। কিন্তু এখন এই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবারই এই মামলার শুনানি হতে পারে বলে খবর। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা সেই মামলার শুনানি শনিবার প্রায় ২ ঘণ্টা ধরে হয়। সোমবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাঁকে দিল্লি নিয়ে…
Read More
নিজের সুবিধা মত চাকরি বদলি নিয়ে কড়া নির্দেশ বিচারপতির

নিজের সুবিধা মত চাকরি বদলি নিয়ে কড়া নির্দেশ বিচারপতির

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ। এরই মাঝে শিক্ষক-শিক্ষিকাদের বদলির বিষয় নিয়ে একটি মামলার ভিত্তিতে কড়া পর্যবেক্ষণ শোনালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে রাজ্যকে। তার পরই আদালত মামলাকারী ওই শিক্ষকের বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ দেবেন না তিনি। বদলি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুরুলিয়া জেলার এক প্রাথমিক স্কুল শিক্ষক। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে বলেন, "এখন ভাল করে ছাত্রদের পড়াতে বলুন। এখনই কোনও বদলির নির্দেশ দেব না।" সেই সঙ্গে বিচারপতির আরও মন্তব্য, শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা বেতন নিচ্ছেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ছাত্রদেরও উপযুক্ত…
Read More
চাপে পরে এবার হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র-জায়া

চাপে পরে এবার হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র-জায়া

রাজনৈতিক সভায় মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ রাজ্য জুড়ে চলছে আগামী নির্বাচনের প্রস্তুতি, চারিদিকে চলেছে রানৈতিক সভা৷ এর মাঝেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন৷ তার মধ্যে একজন শিশুও রয়েছে। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ ইতিমধ্যেই চৈতালিকে জেরা করতে বাড়িতে হাজির হয় পুলিশ। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানালেন তিনি। মামলার দ্রুত শুনানির আর্জি জানান হয়েছে। বুধবার এই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। আসানসোলে…
Read More
বাঁধা পড়লো কেষ্টর দিল্লি যাওয়ায়

বাঁধা পড়লো কেষ্টর দিল্লি যাওয়ায়

পুরোপুরি ঘুরে গেলো ঘটনা, আটকে গেলো দিল্লি যাওয়া। এক তৃণমূল কর্মীর গলা টিপে ধরেছিলেন তিনি৷ ওই তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে একদিন আগেই একটি মামলা দায়ের করা হয়৷ সেই মামলাতেই এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৭ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল দুবরাজপুর আদালত। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর অর্থ, এখনই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি৷ কেষ্টকে আসানসোল সংশোধনাগারে গিয়ে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপরেই তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হয়। অনুব্রতর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে ‘খুনের চেষ্টা’র অভিযোগে মামলা রুজু হয়েছে। সেই মামলাতেই তৃণমূল জেলা সভাপতিকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দুবরাজপুর…
Read More
দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা…
Read More
জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

শীতের পিকনিক,স্কুলের অ্যানুয়াল স্পোর্টস,কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলালেবু৷ তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু। সাতসকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা। তবে দামে বড়ো কিছু হেরফের নেই,মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম। তবে দেখার বিষয় পুরোনো স্বাদ রয়েছে কিনা এবারের নতুন কমলালেবুর মধ্যে।
Read More
কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেষ্টকে

কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেষ্টকে

সত্যি হলো জল্পনা, একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির মাঝেই রাজধানী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রত সংক্রান্ত মামলায় জয় পেল ইডি। অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে দিল্লি নিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডেরেক্টরেট(ইডি)৷ গতকালই এই নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট৷ এই নির্দেশের মধ্যেই মঙ্গলবার সকাল সকাল অনুব্রতকে আসানসোলের বিশেষ সংশোধানাগার থেকে বের করে আনা হল। সকাল তখন আটটা হবে৷ সংশোধনাগার থেকে বার করে গাড়িতে তোলা হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে৷ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কেষ্টকে নিয়ে দুবরাজপুরের দিকে যাচ্ছেন ইডি-র আধিকারিকরা৷ অন্য একটি মামলায় তাঁকে দুবরাজপুরের আদালতে তোলা…
Read More
অবশেষে উঠল মেডিক্যালের অনশন

অবশেষে উঠল মেডিক্যালের অনশন

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলছিল কলকাতা মেডিক্যাল কলেজে। ২৬৪ ঘণ্টা পর অবশেষে অনশন উঠল মেডিক্যাল কলেজে। অনশন প্রত্যাহার করে নিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে জানিয়ে দিলেন, ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্র সংসদের নির্বাচন করবেন তারা। এদিন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেনের হাতে ফলের রস পান করে অনশন ভাঙেন পাঁচ অনশনকারী। আন্দোলনকারীরা জানান, নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন। এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠক জলে ভেস্তেযায়।…
Read More
আরো খানিকটা নামলো তাপমাত্রা

আরো খানিকটা নামলো তাপমাত্রা

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ তবে পারদের ওঠানামা লেগেই রয়েছে৷ কলকাতায় আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার ফের নামল তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাময়িক ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়া। সেই কারণেই পারদ কিছুটা চড়েছে। তবে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমার…
Read More
ছয়শ দিন পার হলেও চলছে আন্দোলন

ছয়শ দিন পার হলেও চলছে আন্দোলন

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। হকের চাকরির দাবিতে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ। শিয়ালদা থেকে মিছিল শুরু করবে চাকরিপ্রার্থীদের 'মহাজোট'। ওয়াই চ্যানেল পর্যন্ত সেই মিছিল যাওয়ার কথা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ‘‘হকের চাকরি ছিনিয়ে নেব’’৷ আজকের এই মিছিলের সঙ্গে উঠে এসেছে বিপুল দুর্নীতির প্রসঙ্গও৷ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে মহামিছিল শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করবেন তারা। এই মহাজোটে সামিল হয়েছেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা এসএলএসটি-র চাকরিপ্রার্থীরাও। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থী সহ অন্যান্য মঞ্চ।
Read More