পশ্চিমবঙ্গ

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহারে পরপর দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য

কোচবিহার পুন্ডিবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে পুন্ডিবাড়ি বাজারের দুটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পান দুটি সোনার দোকানের শাটার খোলা রয়েছে। পুন্ডিবাড়ি থানার থেকে পুন্ডিবাড়ি বাজার ঢিল ছোড়া দূরত্বে হওয়া সত্ত্বেও এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। এই চুরির ঘটনায় কয়েক লক্ষ্য টাকার সোনা এবং রূপোর গয়না সহ বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে।
Read More
বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ-এর গুলিতে মৃত্যু হল যুবকের

বিএসএফ এর ৯০ ব্যাটেলিয়নের গুলিতে মৃত্যু হল এক যুবকের। জানা গেছে, প্রেম কুমার বর্মন নামে বয়স ২৪ এর ওই যুবক গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ প্রেম কুমার বর্মন ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগেই সে বাড়ি এসেছিল আবার আগামী দুই তিন দিনের মধ্যে তার ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি প্রেম কুমার বর্মন কোনোরকম চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল না। আজ সকালে নিজের জমিতে ক্ষেত পরিদর্শনে গেলে বিএসএফ তাকে গুলি করে মারে। তবে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি হিলকার্ড রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা। মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে। এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়। এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠেপুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাওয়ার। জানা গিয়েছে, আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী 2 রা জানুয়ারি পর্যন্ত।
Read More
সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়িকা ও পুলিশ সুপার

সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়িকা ও পুলিশ সুপার

মানুষকে সচেতন করতে এবার পথে নামলেন বিধায়িকা ও পুলিশ সুপার। সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়িকা ও পুলিশ সুপার। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার জন্য একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। উক্ত এই সাইকেল র‍্যালিতে সাইকেল চালান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলী মৈত্র ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীমতি পুষ্পা। রাস্তায় কোনও মানুষের যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর দিয়ে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট পড়ে নিরাপদে বাইক চালানোর কথা জানান বিধায়িকা। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলি মৈত্র জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচি নিয়ে…
Read More
বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান। করোনা অতিমারিতে দু-বছর বড়দিন তেমন ভাবে পালিত হয়নি। এবছর রীতিমতো ক্রেতাদের ঢল বিভিন্ন দোকানগুলোতে। বেশীরভাগ দোকান গুলোতে রাখা হয়েছে ছোটো, বড়ো সব ধরনের সান্তাক্লজের ডল এবং সান্তাক্লজের পোশাক। পাশাপাশি সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাইন গাছ এবং রকমারি কেক। স্বাভাবিকভাবেই দীর্ঘ করোনা অতিমারির পর এবছর বড়দিনের কেনাকাটায় দারুণ ভাবে গা-ভাসাচ্ছে অধিকাংশ আলিপুরদুয়ারের বাসিন্দারা। আসছে বড় দিন। তাই এবার শহরের মোড়ে মোড়ে দোকান গুলিও পসরা নিয়ে হাজির।  
Read More
সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ২৩শে ডিসেম্বর সকালেই খুলে যাবে ব্রিজ। নির্ধারিত সময়ের আট দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড় দিনের আগেই শেষ করতে হবে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ। ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও দ্রুততার সাথে কাজ করে PWD। আগামী ২৩ তারিখ সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হচ্ছে সাঁতরাগাছি সেতু। গত ১৯শে নভেম্বর থেকে সেতু মেরামতির কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে সাঁতরাগাছি সেতু।
Read More
হাইকোর্টের কড়া নির্দেশে প্রশ্ন উঠছে কয়েক হাজার চাকরি নিয়ে

হাইকোর্টের কড়া নির্দেশে প্রশ্ন উঠছে কয়েক হাজার চাকরি নিয়ে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেআইনি চাকরি প্রাপকদের নিয়ে বড় বার্তা শোনাল কলকাতা হাইকোর্ট। আইন বিরুদ্ধভাবে চাকরি পেয়েছে জানলে সেই চাকরি বতিল করবে আদালত, এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে এমন মন্তব্য করেছেন বিচারপতি। এই মামলার অভিযোগ প্রমাণিত হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়তে পারে। ২০১৪ সালে টেট হয়ে এবং ২০১৬ নিয়োগ করা হয়। অভিযোগ উঠেছে, ৮২৪ প্যানেলভুক্ত যাদের নম্বর মামলাকারীর চেয়ে কম আছে। ভাইভা বা বোর্ডের অ্যাপটিটিউট টেস্ট ছাড়াই মামলাকারীরা তাদের চেয়ে বেশি নম্বর পেয়েছেন বলে দাবি। এক সময় প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের হয়। যেখানে প্যানেল…
Read More
প্রকাশিত হলো আগামী বছরের স্কুল ছুটির তালিকা

প্রকাশিত হলো আগামী বছরের স্কুল ছুটির তালিকা

বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর কয়েকটা দিন। তারপরেই শুরু হবে নতুন বছর। নতুন বছরের স্কুল ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবার স্কুলে গরমের ছুটি থাকবে ১০ দিন। অন্যদিকে, আগামী বছর পুজোর ছুটি পড়েছে ২৬ দিন। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করেছে, ‘এই ছুটির তালিকাটি ২০২৩ শিক্ষাবর্ষে একটি নমুনা তালিকা হিসেবে প্রকাশ করা হল। তালিকায় মোট ৬৫ দিন ছুটির উল্লেখ রয়েছে।' এছাড়াও বলা হয়েছে, ‘রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগোলিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব/প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনার ভিত্তিতে ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে। যা বিদ্যালয়ের পরিচালন সমিতি বা প্রশাসক কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু বছরে মোট ছুটির সংখ্যা কোনওভাবেই ৬৫…
Read More
কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

আসানসোলে পদপৃষ্ট হওয়ার ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই ঘটনার পর থেকে এখনো তাকে কোনরকম সমবেদনা জানাতে দেখা যায়নি। এটা চরম লজ্জার বিষয়। মালদায় তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের প্রধান বক্তা কুনাল ঘোষ। বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুরে কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় রাজ্য তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, আসানসোলে বিজেপির কম্বলবিলি অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনা ঘটলো। মৃত এবং আহত হয়েছে অনেকে। তারপর থেকে আর শুভেন্দু অধিকারীর দেখা নেই। তিনি এখন দিল্লিতে অমিত শাহের পা চেটে বেড়াচ্ছেন। কিন্তু যেখানে…
Read More
বোমা উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্টের রিপোর্ট তলব

বোমা উদ্ধারকে কেন্দ্র করে হাইকোর্টের রিপোর্ট তলব

সম্প্রতি এক বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বীরভূমে। বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই ইস্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। যদিও রাজ্যের এজি আদালতে দাবি করেছেন, এই ঘটনায় এনআইএ তদন্তের কোনও প্রয়োজন নেই। বীরভূমে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বটে। সেই প্রেক্ষিতেই আদালতে এনআইএ তদন্তের দাবি তোলা হয়। আবেদনকারীর আইনজীবী ফিরোজ এডুলজি জানান, বীরভূমের নানুরে ১.৫ কেজি বোমার মশলা উদ্ধার হয়েছিল।…
Read More