পশ্চিমবঙ্গ

সকাল থেকেই কুয়াশায় ঢাকলো কলকাতা

সকাল থেকেই কুয়াশায় ঢাকলো কলকাতা

নতুন বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু স্থায়ী হয়নি বেশিদিন, মাঘ পড়তেই শীত এক প্রকার ‘ভ্যানিশ’৷ মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শহর কলকাতা৷ কুয়াশার জেরে দৃশ্যমানতে কমে গিয়েছে৷ ঘন কুয়াশার জেরে যান চলাচলে সমস্যা হচ্ছে৷ দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণেই এই কুয়াশা বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর কুয়াশার জন্য বেড়েছে তাপমাত্রাও। শীতের আমেজ উধাও হয়েছে মহানগর থেকে। আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যে তাপমাত্রা আরও বেড়ে যাবে জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সপ্তাহভর শুষ্ক আবহাওয়া…
Read More
নেতাজি জয়ন্তীতে  রাজগঞ্জে আয়োজিত হল ম্যারাথন দৌড়

নেতাজি জয়ন্তীতে রাজগঞ্জে আয়োজিত হল ম্যারাথন দৌড়

নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে ২৩শে জানুয়ারিতে ম্যারাথন দৌড় জলপাইগুড়ির রাজগঞ্জে। এর পাশাপাশি ৩০ শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি রক্তদান শিবির ও ডে-নাইট ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ প্রধান পাড়া প্রমোদ সংঘ ক্লাব ও পাঠাগার এর পক্ষ থেকে। ফাটাপুকুর থেকে রাজগঞ্জ প্রধান পাড়া প্রমোদ সংঘ ক্লাব পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ম্যারাথন দৌড় এর আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে। ৩০ শে জানুয়ারি এই রক্তদান শিবির অনুষ্ঠিত করা হবে এরই পাশাপাশি ১লা ফেব্রুয়ারি ডে নাটই ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান।
Read More
অধীর চৌধুরীর উপস্থিতিতে সূচনা হলো ওয়ার্ড উৎসবের

অধীর চৌধুরীর উপস্থিতিতে সূচনা হলো ওয়ার্ড উৎসবের

শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব আনন্দধারা-২০২৩ এর শুভ সূচনা হলো ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্রর জন্ম জয়ন্তীর দিন। এদিন এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রথমে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর ওয়ার্ড উৎসবের এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক(কালা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
বঙ্গে বজায় রইল শীতের আমেজ

বঙ্গে বজায় রইল শীতের আমেজ

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। অন্যদিকে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি মাসের শেষে শীতের বিদায় হবে এমন আবহ তৈরি হলেও আপাতত ঠান্ডা কমার কোনও ইঙ্গিত দেখা যায়নি। হাওয়া অফিস বরঞ্চ জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা কিঞ্চিত নিম্নগামী হবে বাংলায়। শেষ কয়েক দিনে দেখা গিয়েছে, রাতের দিকে ভালই শীত পড়েছে এবং হালকা শিরশিরানি হাওয়া অনুভূত হচ্ছে। অর্থাৎ মোটামুটি সারাদিনে ঠান্ডার আমেজ থাকছে, যা উপভোগ করছে বঙ্গবাসী। জানা গিয়েছে, পারদ ১৪ ডিগ্রির ঘরেই আছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় কোনও বড়…
Read More
নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

নতুন আতঙ্ক দেখা দিচ্ছে জোশীমঠ নিয়ে

উদ্বেগ বেড়ে চলছে পুরো উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুতগতিতে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠ৷ একাধিক রাস্তায় ফাটল থেকে শুরু করে ঘরবাড়ি, হোটেল বসে যাওয়া, সব হয়েছে। বহু পরিবারকে ইতিমধ্যেই অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং বিপজ্জনক ইমারতগুলিকে ভেঙে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপাতত তা মনে হচ্ছে না। কারণ ফের সেখানে শুরু হয়েছে প্রবল তুষারপাত এবং বৃষ্টি। গত কয়েকদিনের রিপোর্টে কিছুটা স্বস্তি পাচ্ছিল সকলে কারণে নতুন করে আরও কোনও বাড়ি বা হোটেলে ফাটল দেখা দেয়নি। কিন্তু আবার বৃষ্টি এবং প্রবল তুষারপাত শুরু হওয়ার কারণে আতঙ্কিত হচ্ছে স্থানীয়রা। আবার ভূমিধসের আতঙ্ক ঘিরে ধরছে তাঁদের। জোশীমঠবাসীর আশঙ্কা, তুষারপাত…
Read More
আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস

উদ্বোধন হওয়ার পর থেকেই একের পর এক হামলা চলছে। ফের একবার আক্রান্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। আর এবারও অভিযুক্ত সেই বিহারই। নিউ জলপাইগুড়ি-হাওড়া শাখায় বন্দে ভারত এক্সপ্রেসে আবার পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর অনুযায়ী, বিহারের কাটিহার জেলায় বলরামপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও এই হামলায় কেউ হতাহত হননি বা জখম হননি তবে ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসেই বাংলায় হাওড়া-নিউ জলপাইগুড়ি শাখায় উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। এরপর সেই ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে বাংলার শাসক দলকে নিশানা করে পথে নেমেছিল বিজেপি। অভিযোগ করা হয়েছিল যে, তৃণমূলের লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। তার প্রেক্ষিতে গেরুয়া…
Read More
শব্দ দূষণ নিয়ে কড়া নির্দেশ

শব্দ দূষণ নিয়ে কড়া নির্দেশ

পদক্ষেপ নেওয়া হয়েছিল আগেই, এবার সেই ইস্যুতে হলফনামার তলব। শব্দদূষণ রোধে বহু দিন ধরেই নজর দেওয়ার কথা বলা হচ্ছে। সম্প্রতি এই ইস্যুতে তথ্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে প্রধান বিচারপতি জানতে চেয়েছেন, শব্দ দূষণ নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে। এই নিয়ে রিপোর্ট পেশের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অভিযোগ তোলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট তো দূর, কেন্দ্র, রাজ্য সরকার এবং পরিবেশ আদালতের নির্দেশকেও মানা হচ্ছে না বহু ক্ষেত্রে। বেপরোয়া ভাবে চলছে শব্দ দূষণ। রাজ্য জুড়ে যথেচ্ছ ভাবে বাজানো হচ্ছে ডিজে, লাউড স্পিকার, মাইক্রোফোন। তাই রাজ্য সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড কী পদক্ষেপ নিয়েছে তাই জানতে চেয়েছে…
Read More
ছাড় নেই দেশের প্রধানমন্ত্রীরও, নিয়ম লঙ্ঘন করায় দিতে হলো জরিমানা

ছাড় নেই দেশের প্রধানমন্ত্রীরও, নিয়ম লঙ্ঘন করায় দিতে হলো জরিমানা

নিয়ম সবার জন্য এক প্রমানিত হলো এটাই। অবাক কান্ড, দেশের প্রধানমন্ত্রী হয়েও তাকে দিতে হলো জরিমানা। লন্ডন থেকে ল্যাঙ্কশায়ার যাওয়ার পথে নিয়ম ভাঙার কারণে জরিমানা দিতে হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকে। দেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি কোনও রকম রেহাই পেলেন না। আপাতত ১০০ পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে। ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ১০ হাজার টাকা। জানা গিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী গাড়ি চড়েছেন সিটবেল্ট ছাড়াই, আর সেটা ইংল্যান্ডে অপরাধ বলে গণ্য হয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদে বসেও কোনও ছাড় পাননি সুনাক। সম্প্রতি তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছিল। প্রশাসনিক কর্তার সঙ্গে কোনও একটি বিষয়ে আলোচনা করতে করতে গাড়িতে চড়ে যাচ্ছিলেন তিনি। ভিডিও…
Read More
চারিদিকে বেজেছে ভোটের দামামা, আগামী মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন দলনেত্রী

চারিদিকে বেজেছে ভোটের দামামা, আগামী মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন দলনেত্রী

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে সুদীপ রায়বর্মণের হাত ধরে একদিন ত্রিপুরায় নিজেদের ভিত গড়েছিলেন তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই সুদীপ এখন আর সঙ্গে নেই। তিনি তৃণমূল ছেড়ে বিজেপি ঘুরে ফের কংগ্রেসে ফিরে গিয়েছেন। ফলে এই পরিস্থিতিতে ত্রিপুরায় দলীয় সংগঠন ধরে রাখতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা সুস্মিতা দেব এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই ত্রিপুরায় নিজেদের শক্তি দেখাতে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর, আগামী ৬-৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা বিধানসভা ভোটের আগে দলনেত্রীর দু’দিনের সফর ঘিরে উচ্ছ্বসিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল৷ তাঁদের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই দল চাঙ্গা হয়ে উঠবে। ত্রিপুরার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সর্বক্ষণ থাকবেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ থাকবেন তৃণমূল…
Read More
চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা

চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি চা বাগানের শ্রমিকরা

চা সুন্দরী প্রকল্পের ঘর পেয়ে খুশি কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানের শ্রমিকরা। তোর্ষা চা বাগানে চা সুন্দরী ঘর প্রাপক উপোভক্তারা জানান, এতোদিন ভাঙ্গাচোরা ঘরে বসবাস করতে হতো এখন নতুন ঘর পেয়েছি। এই বিষয়ে উল্লেখ্য গত ১৯শে জানুয়ারি সুভাষিণী চা বাগান ময়দান থেকে চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। এদিন তোর্ষা চা বাগানের শ্রমিকরা নিজের খুশির কথা ব‍্যাক্ত করে। এই বিষয়ে উল্লেখ্য তোর্ষা চা বাগানে ৪৭৬ জন শ্রমিক চা সুন্দরী প্রকল্পের ঘর পাচ্ছে। চা সুন্দরী ঘর প্রাপক মুনি মালপরিয়া, জানকি মালপরিয়া,কমলা তিরকি সহ অন‍্যান‍্যরা জানান, চা সুন্দরী প্রকল্পের নির্মিত ঘর খুব সুন্দর হয়েছে। এই চা সুন্দরী প্রকল্পের একটি বাড়িতে দুটি কক্ষ,…
Read More