পশ্চিমবঙ্গ

শিলিগুড়িতে সেবক মোড়ে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১

শিলিগুড়িতে সেবক মোড়ে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১

গভীর রাতে শিলিগুড়ির সেবক মোড়ের একটি খাবারের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ঘটনায় হোটেলের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও হোটেলের পাশে থাকা আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে হোটেলের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও মেয়র পারিষদ মানিক দে।জানা গেছে,…
Read More
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে দেড় ঘন্টার কঠিন অস্ত্রোপচার সফল

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে দেড় ঘন্টার কঠিন অস্ত্রোপচার সফল

দেড় ঘন্টার চেষ্টায় ছ'বছরের শিশুকে অস্ত্রোপচার করে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। জানা যায়, কালিয়াচকের পশ্চিম খাস চাঁদপুরের বাসিন্দা কিসমত শেখের ছয় বছরের সন্তান আব্দুল হামিদ শেখ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাড়িতে স্ন্যাকস খাচ্ছিল। স্ন্যাকস এর প্যাকেটের সঙ্গে খেলনা প্লাস্টিকের বাঁশি ছিল। সেই বাঁশি বাজানোর সময় আচমকা মুখে ঢুকে গলায় আটকে পরে। এর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ও তারপর এদিন রাতে সেখান থেকে মালদা মেডিকেল কলেজে পাঠায়। মালদা মেডিকেল কলেজের ডাক্তার গণেশ চন্দ্র গাইন, ডাক্তার শুভজিৎ সরকার, ডাক্তার এম এ রহমান সহ প্রায় আটজনের এক টিমের প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টার অস্ত্রোপচার…
Read More
জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ধীর গতিতে হওয়ায় বিক্ষোভ এলাকাবাসীর

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ধীর গতিতে হওয়ায় বিক্ষোভ এলাকাবাসীর

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা। যার জেরে বৃহস্পতিবার সকালে চাঁচল - হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ শেষমেষ ট্রাফিক ওসির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অবরোধকারীরা। উল্লেখ্য, ঠিক তিন বছর আগে শুরু হয় ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ। কিন্তু দীর্ঘদিন ধরে নানান টালবাহানার কারণে খুবই ধীরগতিতে চলছে চাঁচল-হরিশ্চন্দ্রপুর রাস্তা সম্প্রসারণের কাজ। এবড়ো-খেবড়ো রাস্তা থাকার কারণে ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। রাস্তা বেহাল থাকার জেরে দু দিন আগে হরিশ্চন্দ্রপুর থেকে আসা একটি পাথরবোঝাই লরি উলটে দুর্ঘটনা ঘটে। গুরুতরভাবে জখম হন গাড়ির চালক এবং খালাসী।…
Read More
চলন্ত গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

চলন্ত গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

চার চাকার একটি চলন্ত ছোট গাড়িতে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির মাটিগাড়ার একটি শপিং মলের সামনে। জানা গিয়েছে, দার্জিলিং মোড় থেকে বাগডোগরার রাস্তায় যাচ্ছিল গাড়িটি। মাটিগাড়ার ওই শপিং মলের সামনে গাড়িটি পৌঁছলে গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে গাড়ির চালক। তিনি গাড়ি থেকে বেরিয়ে দেখেন গাড়িতে আগুন লেগে গিয়েছে। প্রথমে তিনি নিজেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ঠা করেন। কিন্তু আগুনের তীব্রতা ক্রমশই বাড়লে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। শিলিগুড়ি দমকলকেন্দ্র থেকে একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকাতে। গাড়ির…
Read More
রাজ্য সড়কের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ, ভোটের আগে আশায় বুক বাঁধছে জনগন থেকে পঞ্চায়েত

রাজ্য সড়কের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ, ভোটের আগে আশায় বুক বাঁধছে জনগন থেকে পঞ্চায়েত

বাজেটে বেড়েছে, বরাদ্দ ঘোষণা হয়েছে রাস্তাশ্রীর, ভোটের আগেই আসায় বুক বাঁধছে গ্রামীণ এলাকায় জনগন থেকে পঞ্চায়েত। বুধবার বিধানসভায় পেশ হয়েছে ২৩- ২৪ অর্থ বর্ষের বাজেট, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি গ্রামীণ এলাকা সহ রাজ্য সড়কের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ। এদিকে বহু সময় ধরে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রামের পথ ঘাটের বেহাল দশায় বিশেষ করে বর্ষার সময় ল্যেজে গোবরে অবস্থা হয় পথচলতি সাধারণ মানুষের। তবে এবারের বাজেটে রাস্তাশ্রীর মতো উৎসাহ বাঞ্জক প্রকল্প ঘোষণা এবং রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য অধীক অর্থ বরাদ্দ হওয়ায় খুশি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর। বাজেট প্রসঙ্গে তিনি জানান, পঞ্চায়েত ভোটের আগেই গ্রামের বহু রাস্তার…
Read More
গাড়ি দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন ইউটিউবের অমিত মন্ডল ১

গাড়ি দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন ইউটিউবের অমিত মন্ডল ১

বুধবার পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিখ্যাত ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ অমিত মন্ডল। খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি যখন ঘটে ২২ বছর বয়সী ওই যুবক তার দুই বন্ধুর সাথে একটি স্কুটারে যাচ্ছিলেন। গুরুতর জখম অবস্থায় অমিতকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকদের সকল চেষ্টা করেও বাঁচানো যায়নি এই ইউটিউবারকে। বুধবার সকালে তিনি মারা যান। তার মর্মান্তিক মৃত্যুতে অমিতের হাজার হাজার ভক্ত গভীরভাবে শোকাহত। নিজেকে কখনই বিশেষভাবে সক্ষম বলে মনে করেননি তিনি। কখনোই চাইনি এটা তার পরিচয় হোক। ইউটিউবে অমিতের সাবস্ক্রাইবার সংখ্যা…
Read More
দখল হয়ে যাচ্ছে শিলিগুড়ির ফুটপাত! শিলিগুড়িতে অভিযান পুরনিগমের

দখল হয়ে যাচ্ছে শিলিগুড়ির ফুটপাত! শিলিগুড়িতে অভিযান পুরনিগমের

শিলিগুড়ি শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তা দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ৷ অবশেষে দেরিতে হলেও ফের একবার শিলিগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে সচেষ্ট হলো শিলিগুড়ি পুরনিগম ৷ বুধবার শিলিগুড়ির হাসপাতাল মোড়, কাছারি রোড দখলমুক্ত করতে অভিযানে নামলো পুরনিগম ৷ এদিন পুলিশের উপস্থিতিতে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম ৷ শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে বহুদিন ধরেই ফুটপাত দখল করে দোকান বসছে ৷ এর আগেও সেখানে দোকানগুলি সরিয়ে দেওয়া হয় ৷ কিন্তু ফের দোকানগুলি বসে যায় ৷ কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসেও মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ এরপরই বুধবার হাসপাতালের সামনে দোকানগুলি সরিয়ে দেওয়ার পাশাপাশি বেশকিছু দোকান পুরনিগমের তরফে…
Read More
ফের শিলিগুড়ির ফুটপাতে অভিযান পুরনিগমের

ফের শিলিগুড়ির ফুটপাতে অভিযান পুরনিগমের

শিলিগুড়ি শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তা দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত৷ অবশেষে দেরীতে হলেও ফের একবার শিলিগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে সচেষ্ট হলো শিলিগুড়ি পুরনিগম৷ বুধবার শিলিগুড়ির হাসপাতাল মোড়, কাছারি রোড দখলমুক্ত করতে অভিযানে নামলো পুরনিগম৷ এদিন পুলিশের উপস্থিতিতে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম৷ শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে বহুদিন ধরেই ফুটপাত দখল করে দোকান বসছে৷ এর আগেও সেখানে দোকানগুলি সরিয়ে দেওয়া হয়৷ কিন্তু ফের দোকানগুলি বসে যায়৷ কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসেও মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ এরপরই বুধবার হাসপাতালের সামনে দোকানগুলি সরিয়ে দেওয়ার পাশাপাশি বেশকিছু দোকান পুরনিগমের তরফে ভেঙে দেওয়া হয়েছে৷ এছাড়াও কাছারি রোডে রাস্তার দুপাশে…
Read More
রং নিয়ে বিভ্রান্তি, বাসে উঠেও নেমে যাচ্ছে যাত্রী !

রং নিয়ে বিভ্রান্তি, বাসে উঠেও নেমে যাচ্ছে যাত্রী !

সরকারি বাস ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে। সরকারি বাসের আদলে রং করা হচ্ছে বেসরকারি বাসে। গৌড়বঙ্গ জুড়ে বেসরকারি বাসে দেখা যাছে সরকারি বাসের আদলের রং। আরতার জেরে যাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশ সরকারি বাস ভেবে বেসরকারি বাসে চেপে বসছেন। বাস কিছুটা যাওয়ার পর যাত্রীদের ভুল ভাঙছে। যাত্রীদের অভিযোগ সরকারি বাসের বিশেষ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের রং নকল করে বেসরকারি বাসে করা হচ্ছে। পাশাপাশি বাসে লেখা হচ্ছে NB, NBSTG, লেখা দেখে অনেক যাত্রীরা সরকার বাস ভেবে ফেলছেন। যাত্রীরা বলছেন বেসরকারি বাস তাদের কালারের মতন হোক সরকারি বাস সরকারি কালারের মত হোক। পরিবহন কর্মীরা জানান পরিস্থিতি…
Read More
দুঃস্থদের বস্ত্র বিতরনের মধ্যে দিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করা হল আজ

দুঃস্থদের বস্ত্র বিতরনের মধ্যে দিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করা হল আজ

পুলওয়ামায় ৪০জন সিআরপিএফ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রাক্তন সৈনিক সংঘ এবং আস্থা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোচবিহার সাগরদিঘী চত্বরে অবস্থিত প্যাটন ট্যাংকের সামনে শহীদ দিবস পালন করা হয়।এদিন সকাল দশটা নাগাদ প্রথমে বীর শহীদদের ফটোতে ফুল নিবেদন এবং তার সাথে মোমবাতি ধুপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এই শহীদ দিবস উপলক্ষে পথ চলতি মানুষদের হাতে কিছু চারা গাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও এই শহীদ দিবসে দুস্থ কুড়ি জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
Read More