পশ্চিমবঙ্গ

বিদ্যুৎ গ্রাহকের সুবিদার্থে মাসে মাসে বিল চালুর দাবি শহরের বিধায়ক শংকর ঘোষের

বিদ্যুৎ গ্রাহকের সুবিদার্থে মাসে মাসে বিল চালুর দাবি শহরের বিধায়ক শংকর ঘোষের

কলকাতার বিধান নগরে তিন মাস নয়, মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়ার সুবিধা থাকলেও অন্যান্য শহর এই সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যুৎ বিলে একসাথে তিন মাসের বিদ্যুৎ ইউনিট যোগ হওয়ার কারনে বেশ কিছুটি অর্থ বেশি গুনতে হয় গ্রাহকদের। এর আগেও মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়ার দাবি নিয়ে শহর শিলিগুড়িতে বেশ কিছু রাজনৈতিক দল আন্দোলন রুপে তাদের দাবি তুলে ধরে ছিল। তবে তা বাস্থবায়িত রুপ না পেলেও আবারও সেই দাবি নিয়ে সোচ্চার হলো শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করে লিখিত ভাবে দাবিও জানিয়েছেন তিনি। তবে এই দাবি বাস্থবায়িত করতে শহরের মেয়র গৌতম দেবের সহযোগিতা…
Read More
তোর্ষা নদীর ভাঙ্গনে ঘুম উড়েছে শোলাডাঙ্গা এলাকার বাসিন্দাদের!

তোর্ষা নদীর ভাঙ্গনে ঘুম উড়েছে শোলাডাঙ্গা এলাকার বাসিন্দাদের!

উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দেয় কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায়। তবে দুদিন থেকে নদীর জলস্তর কমে যাওয়ায় তোর্ষা নদীর ভয়ংকর ভাঙ্গন দেখা দিয়েছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের শোলাডাঙ্গা এলাকায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্ব তন্ত্রী জানান, তোর্ষা নদীর ভাঙ্গনে তিন ফসলি হাজার হাজার বিঘা কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে এবং এখানে যে তিনটি নদীর বাঁধ ছিল সেই বাঁধ তিনটিও গিলে খেয়েছে তোর্ষা নদী। সামনেই রয়েছে বলরামপুর বাজার যেভাবে নদী ভাঙ্গন দেখা দিয়েছে এতে তারা খুবই আতঙ্কে রয়েছে। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, বারংবার গ্রাম পঞ্চায়েত, প্রধান,সেচ দপ্তর ও বিডিও অফিসে জানানোর পরেও…
Read More
দিনের পর দিন হতে থাকা অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত

দিনের পর দিন হতে থাকা অনিয়ম রুখতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত

সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের তরফে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী কার্ড। তবে এই কার্ড নিয়ে অভিযোগ বিগত কয়েক বছরে কিছু কম ওঠেনি। এবার আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে। জানানো হয়েছে, এক বছরে কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ১০ বার স্বাস্থ্যসাথী সংক্রান্ত অনিয়ম ঘটলেই কার্ড ব্লক হয়ে যাবে। সেখানে আর স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা মিলবে না। আর একই নিয়ম প্রযোজ্য চিকিৎসকদের ক্ষেত্রেও। অর্থাৎ, কোনও চিকিৎসকের তরফে বারবার অনিয়ম ধরা পড়লে তিনিও আর স্বাস্থ্যসাথী রোগীর চিকিৎসা করতে পারবেন না। আপাতত এই কার্ড সংক্রান্ত বেআইনি কাজ রুখতে জেলাভিত্তিক নজরদারি দল রয়েছে। স্বাস্থ্য দফতর, তিন ধরণের ত্রুটি বা…
Read More
খুশির খবর সরকারের তরফে

খুশির খবর সরকারের তরফে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। বাংলার শাসকদলের জয় হলেও নির্বাচনে বিপর্যয় রুখতে তৎপর দলের হাইকমান্ড। আর সেই কার্যক্রমের মধ্যে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিরাট সংখ্যক কেবল টিভি অপারেটরদের পাশে থাকার বার্তা দিলেন! কেবল টিভি অপারেটরদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা যোজনার কথাও ঘোষণা করলেন। দুর্গাপুজোর আগেই কেবল টিভি অপারেটরদের সাথে আলোচনায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের ভবিষ্যৎ স্কিম আছে, যাতে সরকার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট দেয়। ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে…
Read More
মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বাড়তে চলেছে মসলার দাম

মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে বাড়তে চলেছে মসলার দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে টমেটোর দাম কার্যত আকাশ ছুঁয়েছে। তবে, শুধু যে টমেটোরই দাম বৃদ্ধি হয়েছে এমনটা কিন্তু নয়। বরং, আরও একাধিক খাদ্যদ্রব্য এবং মশলার দামে পরিবর্তন ঘটেছে। মশলার মধ্যে জিরে সবথেকে দামি হয়েছে। জিরে ছাড়াও জোয়ান ও মৌরির দামও বেড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত মার্চে বৃষ্টির কারণে রাজস্থান ও গুজরাটে জিরের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই উৎপাদন প্রভাবিত হওয়ার কারণে মশলার দামও ক্রমাগত বাড়ছে। এছাড়াও কাজু এবং বাদামও দামি হয়েছে। এর আগে প্রতি কেজি জিরের দাম ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। যা এখন বেড়ে হয়েছে ৭০০ থেকে…
Read More
ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবারও আবহাওয়ার রঙ বদল। গত একমাস টানা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আর এবার দক্ষিণবঙ্গের পালা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। গতকালের পর আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। খবর, ২১ জুলাই থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার জেরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে, গতকাল আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা…
Read More
নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস

নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস

নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।মঙ্গলবার নকশালবাড়ি হাসপাতালে ফাঁকা জমিতে ৬৬ লক্ষ টাকা ব্যয়ে ব্লক পাবলিক হেলথ ইউনিটের শিলান্যাস করা হয়। এদিনের শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামাণিক, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল সহ অন্যান্যরা। এই ইউনিটে দ্বিতল বিশিষ্ট নতুন ভবনে রক্তের পরীক্ষার জন্য ল্যাব সহ রক্ত ও বিভিন্ন পরীক্ষা করা হবে। সভাধিপতি জানান মহকুমা পরিষদের এক বছরে স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর কাজ হচ্ছে। ৫০টি উপস্বাস্থ্য কেন্দ্র চালু হ‌ওয়ার পাশাপাশি ডিজিটাল এক্সরে মেশিন বসানো হয়েছে।‌ পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ তুলসী প্রামানিক জানান…
Read More
বনমহোৎসব উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগডোগরায়

বনমহোৎসব উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগডোগরায়

বনমহোৎসব উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাগডোগরায়।মঙ্গলবার বাগডোগরা রেঞ্জের অন্তর্গত জঙ্গলি বাবা মন্দির সংলগ্ন বনাঞ্চলে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের তরফে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। গত ১৪ই জুলাই থেকে ২০ই জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে বনমহোৎসব কর্মসূচি পালন করা হচ্ছে।এরই অঙ্গ হিসেবে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো।রাজ্য জুড়ে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিসিএফ সমীর গজমের, ডিএফ‌ও কার্শিয়াং হরিকৃষণ পিজে, এডিএফ‌ও ভূপেন বিশ্বকর্মা, বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ সহ বাগডোগরা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বাগডোগরা পুলিশ,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ সেনার আধিকারিকরা।সিসিএফ সমীর গজমের জানান, গোটা রাজ্যে আজকের দিনে ২৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে।সকলের সহযোগিতায় এই কর্মসূচি করা…
Read More
আগামী লোকসভা নির্বাচন পূর্বে বড় ঘোষণা সীতারামের তরফে

আগামী লোকসভা নির্বাচন পূর্বে বড় ঘোষণা সীতারামের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে তার আগে বিরোধী জোট আরও মজবুত করতে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে যোগ দিতে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন মমতাতার সাথেই বেঙ্গালুরু পারি দিয়েছেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা যোগ দিতে চলেছেন। আজ সোমবার বিভিন্ন বিরোধী দলনেতার মধ্যে প্রাথমিকভাবে আলাপ-আলোচনা হবে। তারপর রয়েছে সোনিয়া গান্ধীর নৈশভোজ আছে। কাল হবে বিরোধীদের মূল বৈঠক। একদিকে যেখানে বাংলায় মমতা-সিপিআইএম এর সম্পর্ক দাউ-মাছের, সেখানে সেই মমতার সঙ্গেই ২০২৪ সালে জোটে ক্ষমতায় আসতে চলেছেন বলে…
Read More
এবার ইডির জালে ব্যবসায়ী কৌস্তুভ রায়

এবার ইডির জালে ব্যবসায়ী কৌস্তুভ রায়

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গভীর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার জনপ্রিয় ব্যবসায়ী কৌস্তুভ রায়। সূত্রের খবর, আর্থিক অনিয়মের অভিযোগে তাকে বহুক্ষন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। গোয়েন্দাদের সঙ্গে তদন্তে সহযোগিতা না করার জন্য তাকে গ্রেফতার করা হয়। নানা মহলে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট বলেও পরিচিত। আজ তাকে ইডির বিশেষ আদালতে তোলা হবে। প্রসঙ্গত, কৌস্তুভের বিরুদ্ধে আগেও বহুবার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তার অফিস এবং বাড়িতেও কিছুমাস আগে অভিযান চালায় আয়কর দফতর। টানা জিজ্ঞাসাবাদ করার…
Read More