পশ্চিমবঙ্গ

নিয়ম ভঙ্গ নিয়ে কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

নিয়ম ভঙ্গ নিয়ে কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের

আরও একবার কড়া প্রতিক্রিয়া রাজ্যপালের তরফে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পোস্ট গ্রাজুয়েশনের ডাক্তারি পরীক্ষা চলাকালীন হল রুমের এক ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় হলের মধ্যে মোবাইল হাতে ঘুরঘুর করছেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্য়াল সেলের আহ্বায়ক অভীক দে। চলছে পরীক্ষা, ওদিকে হলের মধ্যে মোবাইল হাতে নিয়ে দেদারে ঘুরে বেড়াচ্ছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের সেই নেতা। আর সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই শোরগোল। ওই চিকিৎসক বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও। পাশাপাশি তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্যাল সেলের আহ্বায়ক। এখানেই প্রশ্ন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরীক্ষা হলে তাকে কেন ঢোকার অনুমতি দেওয়া…
Read More
আগামী কদিন উত্তর ও দক্ষিণ দুয়েই বাড়বে বৃষ্টির পরিমাণ

আগামী কদিন উত্তর ও দক্ষিণ দুয়েই বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়৷ অন্যদিকে অধিক ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়৷ পড়শি রাজ্য বিহারের ওপর তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ আবহাওয়া দফতর সূত্রে খবর তার জেরেই আগামী ২-৩ দিন বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷ অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার…
Read More
গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প

গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প

দুয়ারে সরকারের শিল্পকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হয়েছে শিল্পে সমাধান ক্যাম্প। শনিবার জেলা ভিত্তিক স্তরে এই ক্যাম্প উৎসব অডিটোরিয়ামে করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, অতিরিক্ত জেলাশাসক সিরাজ ধানেশ্বর, অতিরিক্ত জেলাশাসক রবি রঞ্জন, কোচবিহার পুরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া সহ অন্যান্যরা। গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলার প্রতিটি ব্লকে ও জেলার সদর অফিসে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১ থেকে ১৮ই আগস্ট পর্যন্ত এই ক্যাম্প চলবে। ৯ টি ক্ষুদ্র মাঝারি…
Read More
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক জিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল খেলোয়াড়রা

ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক জিতে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল খেলোয়াড়রা

সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ১০টি পদক জয় করে দার্জিলিং জেলা ও শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলো শিলিগুড়ির খেলোয়াড়রা। চলতি বছরের জুলাই মাসের ২৯ ও ৩০ তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল ৭ম তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেই চ্যাম্পিয়নশিপে শিলিগুড়ি থেকে অংশগ্রহণ করেন মোট ১১জন খেলোয়াড়। সেখানে ২টি সোনা, ২টি রুপা ও ৬টি ব্রোঞ্জের পদক জয় করেন। জানা গিয়েছে, সোমনাথ কর-রুপা, মিগমা শেরপা-ব্রোঞ্জ, জেনেসিস রাই-রুপা, রুহি যাদব-সোনা, নীতিন যাদব-ব্রোঞ্জ, অঙ্কতি সানুয়সী-ব্রোঞ্জ, শুভাঞ্জলি বাগদাস-রুপা, সুজল বিশ্বকর্মা-সোনা,ধীরাজ থামি-ব্রোঞ্জ এবং আকাংশা সেন-ব্রোঞ্জ এর পদক জয় করেন। শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান ইচিবান স্পোর্টস অ্যাকাডেমির সদস্যরা।
Read More
সুখবর রাজ্যের বিরোধী দলনেতার জন্য

সুখবর রাজ্যের বিরোধী দলনেতার জন্য

বেশ কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি কিছুদিন আগেই তার বিরুদ্ধে এফআইআর করা যাবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তবে এদিন সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, বিজেপি নেতা শুভেন্দুকে রক্ষাকবচ নিয়ে বলার সুযোগ দিতে হবে আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশ, “২০ জুলাই হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এফআইআর দায়ের সংক্রান্ত নির্দেশ খারিজ করা হল। হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা পুনরায় বিচার করে উপযুক্ত নির্দেশ দিতে পারেন।’ প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও FIR দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে ভোটের…
Read More
সরকারের তরফে বাড়ানো হল আরও দুটো ছুটি

সরকারের তরফে বাড়ানো হল আরও দুটো ছুটি

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ে সরকারের তরফে। নতুন করে তৈরী হল সরকারি ছুটির তালিকা, যুক্ত হল আরও দুটো ছুটি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “সব ধর্মের সব উৎসবকে সমান গুরুত্ব দিয়ে থাকি আমরা। এবার পুরোপুরি ছুটি রঘুনাথ মুর্মু থেকে পঞ্চায়েত বর্মার জন্ম দিবসেও। করম পুজো ও সবেবরাতে এতদিন পর্যন্ত ছিল সেকশনাল ছুটি।” মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার বারো মাসে তেরো পার্বন। সর্ব ধর্ম, সর্ব কর্ম, এই বাংলা সবকিছুর মিলনস্থল। এবার ৩৬৫ দিনই কিছু না কিছু কারণে কেউ যদি বলেন ছুটি দিতে, সেটা আমরা পারব না। কাজ তাহলে কখন হবে? তবে ভালো কাজ করলে ভালো ছুটির আশা করা যায়।” সর্বধর্ম সমন্বয়ের…
Read More
রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যপালকে নিশানা মুখ্যমন্ত্রীর

আবার একবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের সংঘাত চরমে উঠলো। এবার সি ভি আনন্দ বোসকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ইশারায় রাজ্যপাল কাজ করছেন বলেই তোপ তাঁর। হিংসার পর এবার দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ‘পিস রুমে’র পর এবার রাজভবনে ‘অ্যান্টি করাপশন সেল’ খুলে ফেলেছেন তিনি। দুর্নীতির প্রতিবাদে যে কেউ হেল্পলাইনে ফোন করে জানাতে পারেন অভিযোগ। রাজ্যপালকে নিশানা কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপাল নাকি স্পেশ্যাল সেল করেছেন! এটা রাজ্যপালের কাজ নয়। রাজ্যপলকে আমরা শ্রদ্ধা করি। উনি রাজ্য সরকারের যেটা অধিকার সেখানে আননেশেসারি ইন্টারফেয়ার করছেন। এক্সপার্ট কমিটি তৈরি করার কাজটা তো সরকারের।’ গত পঞ্চায়েত নির্বাচনী…
Read More
আগামী বছরের মধ্যে উদ্বোধন হওয়ার কথা গেটওয়ে অফ কলকাতার

আগামী বছরের মধ্যে উদ্বোধন হওয়ার কথা গেটওয়ে অফ কলকাতার

মহানগরীকে নতুন করে সাজিয়ে তুলতে একের পর এক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সৌন্দায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে বেনারসের ধাঁচে কলকাতার ঘাটে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। এবার ডানলপে মহামিলন মঠের সামনে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি করা হচ্ছে গেটওয়ে অফ কলকাতা। ৩ কোটি ২১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে গেটওয়ে অফ কলকাতার তোরণ। রাজ্য সরকার চাইছে এই তোরণ উত্তর কলকাতায় প্রবেশের চিহ্ন হয়ে দাঁড়াক। ডানলপের এই জায়গায় তৈরি হবে ৫০ ফুটের দুটি তোরণ। তোরণ নির্মাণ সম্পন্ন হলে এটি হতে চলেছে কলকাতার অন্যতম একটি ল্যান্ডমার্ক। এর ফলে পর্যটন মানচিত্রে কলকাতার স্থান আরও উঁচুতে উঠে আসবে। বাইরে থেকে যখন পর্যটকরা…
Read More
আগামী মাস থেকেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প

আগামী মাস থেকেই শুরু হবে দুয়ারে সরকার প্রকল্প

বড় খুশির খবর রাজ্য সরকারের তরফে। এবার আসন্ন পুজোর আগেই ফের রাজ্যে শুরু হচ্ছে সরকারের জনপ্রিয় কর্মসূচি “দুয়ারে সরকার”। ইতিমধ্যেই নবান্নের তরফে জানানো হয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারের সরকারের কাজ, ১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। তারপরে ১৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়সীমা রাখা হচ্ছে পরিষেবা প্রদানের জন্য। এবারে মোট ৩৫ টি পরিষেবা প্রদান করা হবে। আগের বারে মোট ৩৩ টি পরিষেবা প্রদান করা হয়েছিল। মূলত, সপ্তম পর্যায়ের এই কর্মসূচিতে এবারই প্রথম দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পরিযায়ী শ্রমিকদের নামও নথিভুক্ত করা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, করা যাবে বার্ধক্য ভাতার আবেদনও। ১ মাস ব্যাপী চলা এই…
Read More
শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার

শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার

শিলিগুড়িতে নতুন CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার। শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে নতুন সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরা ও তার কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী। শুক্রবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়া থানাতে ওই CCTV ক্যামেরা ও কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, মোট ৮০ টি ক্যামেরা মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বাস কলোনী, খাপরেইল মোড় থেকে খাপরেইল বাজার, বালাসন নদীর এলাকা ইত্যাদি। এর মাধ্যমে যেকোনো ধরণের অপরাধ দমন করতে সুবিধা হবে বলে জানান পুলিশ কমিশনার।
Read More