পশ্চিমবঙ্গ

বড় দুর্নীতির অভিযোগ, ইডির তরফ থেকে পাঠানো হল নোটিশ

বড় দুর্নীতির অভিযোগ, ইডির তরফ থেকে পাঠানো হল নোটিশ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, নুসরাত সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক একটি রিয়েল এস্টেট সংস্থার অধিকর্তা ছিলেন। আর সেই সংস্থাটি নাকি ফ্ল্যাট বিক্রির নামে বহু মানুষকে প্রতারনা করেছে। মোট ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ। ঐ প্রতারণার টাকা দিয়েই নাকি দক্ষিণ কলকাতায় এক বিলাসবহুল আবাসন নিজের নামে করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। এখন দেখার, ইডি-র তদন্তে আর কত জলঘোলা হয়…
Read More
দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির কারণে দাম কমছে মাছের

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টির কারণে দাম কমছে মাছের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। চলতি বছর শ্রাবণের প্রারম্ভ থেকেই ইলিশের আমদানি প্রচুর। বাজারে এক কেজির বড় ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৫০০ টাকা কেজি দরে। অন্যদিকে, ৫০০-৭০০ গ্রামের ইলিশ ৭০০ টাকার কাছাকাছি। ৩৫০ গ্রামের কাছাকাছি ছোট ইলিশের দাম প্রায় ৫০০ টাকা। অন্যান্য মাছও দেদার বিকোচ্ছে। রুই মাছের প্রতি কেজিতে দাম রয়েছে ২০০-২৫০ টাকা। কাতলা মাছ আর বড় পার্শে মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। প্রতি কেজি পাবদা কিনতে গেলে খরচ ৩০০ টাকা। ৫০০ টাকা করে ভেটকির কেজি রয়েছে। এছাড়া ভোলা মাছের দাম ৪০০…
Read More
বিশ্ববিদ্যালয়ে এলো হুমকি চিঠি

বিশ্ববিদ্যালয়ে এলো হুমকি চিঠি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনায় মৃত ছাত্রের পরিবারের এই অভিযোগের ভিত্তিতে সর্ব প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামের এক প্রাক্তনীকে। বর্তমানে পুলিশ হেফাজতেই তিনি। এরই মধ্যে সেই সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে দেখে নেওয়ার হুমকি দিয়ে চিঠি আসে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও যুগ্ম রেজিস্ট্রারের কাছে। পড়ে যায় শোরগোল। চিঠিতে হুমকি হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুই আধিকারিককে বাজে ভাষায় গালিগালাজ করারও অভিযোগ ওঠে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যিনি ওই চিঠি পাঠিয়েছিলেন তিনি কোচবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রাণা রায়। পুলিশ জানতে পারে এই প্রথম নয়,…
Read More
বড় খুশির খবর, রাজ্যে বাড়তে চলেছে মেডিকেল কলেজের সংখ্যা

বড় খুশির খবর, রাজ্যে বাড়তে চলেছে মেডিকেল কলেজের সংখ্যা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার আরও এক ঘোষণা, বর্তমানে মোট ২৩ টি মেডিকেল কলেজ রয়েছে পশ্চিমবঙ্গে। ক্রমাগত বাড়ছে রোগীর চাপ। এই অবস্থায় সরকার চাইছে বাড়ানো হক মেডিকেল কলেজের সংখ্যা। রাজ্যে নতুন মেডিকেল কলেজ খোলা একান্ত দরকার। আরো নতুন চারটি মেডিকেল কলেজ খোলার বিষয়ে আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। জানা গেছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মাণ্ডব্য এই আবেদনে মৌখিকভাবে সাড়া দিয়েছেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর জেলায় জেলায় গড়ে তোলা হয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। রোগীদের সুবিধার্থে বেডের সংখ্যা…
Read More
শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি

শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে সরব বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। ২০২০ জাতীয় শিক্ষানীতি বাতিল, ছাত্র কমে যাওয়ার অজুহাতে ৮২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত, শ্রেণী ভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি ও শিক্ষকদের প্রতি অশালীন আচরণ বন্ধ করা সহ একাধিক দাবি ও প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় ওই অবস্থান বিক্ষোভ আয়োজিত হয়।
Read More
এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ

এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ

এক ডিলার থেকে অন্য এক ডিলারের কাছে কার্ড ট্রান্সফারের প্রতিবাদে চোপড়া বিডিও অফিসে বিক্ষোভ দেখাল রেশন গ্রাহকরা। এই ঘটনায় চোপড়া বিডিও অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরে স্থানীয় বাসিন্দা অসিত পাল নামে এক ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করতেন গ্রাহকরা। আচমকা প্রায় ৩ হাজার গ্রাহকদের রেশন কার্ড অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়। গ্রাহকরা রেশন নিতে গেলে তারা জানতে পারেন তাদের কার্ড দুরে অন্য এক রেশন ডিলারের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকরা। এরপর মঙ্গলবার চোপড়া বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে রেশন গ্রাহকরা।…
Read More
পার্থর আইনজীবীর তরফে করা হল আবেদন

পার্থর আইনজীবীর তরফে করা হল আবেদন

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনের আবেদন করেও মেলেনি সুরাহা। এরই মধ্যে জানা যাচ্ছে প্রায় পনেরো লক্ষ টাকা ঢুকবে পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্কে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর তিনটি ফিক্সড ডিপোজিটে মোট পনেরো লক্ষ টাকা ম্যাচিওর হয়েছে, ম্যাচুরিটির টাকা পার্থর অ্যাকাউন্টে নেওয়ার জন্য আবেদন করেছেন পার্থর আইনজীবী। জানা গিয়েছে পার্থর নামে তিনটি ফিক্সড ডিপোজিট আছে। যা ২০১৯ সালে করা হয়েছিল। এক একটি ৫-৬ লক্ষ টাকার FD। আগামী ৮ সেপ্টেম্বর পার্থর…
Read More
বড় খবর, কেন্দ্র সরকারের তরফে তৈরী করে দেওয়া হবে সাতটি রেল ওভারব্রিজ

বড় খবর, কেন্দ্র সরকারের তরফে তৈরী করে দেওয়া হবে সাতটি রেল ওভারব্রিজ

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার। এবার রাজ্যের কাছে টাকা নেই, কেন্দ্রের পাঠানো উন্নয়ন প্রকল্প করতে পারবে না বলে ফেরত পাঠিয়ে দিল নবান্ন। রাজ্যে অবাধ ট্রেন চলাচলের লক্ষ্যে বাংলার বুকে ৭টি জায়গায় রেল লাইনের ওপর উড়ালপুল তৈরির প্রস্তাব দিয়েছিল রেল মন্ত্রক। নবান্ন জানিয়েছে রাজ্যের কোষাগারে টাকা না থাকায় সেই প্রকল্প করানো সম্ভব নয়। ওদিকে রাজ্য প্রস্তাব ফিরিয়ে দিতেই গোটা প্রকল্প নিজেদের খরচে করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে…
Read More
অভিযোগ এড়ালেন বিদ্যুৎমন্ত্রী

অভিযোগ এড়ালেন বিদ্যুৎমন্ত্রী

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার রাজ্যের একাধিক জায়গায় লোডশেডিং। রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। এই পরিস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ঘাটতির বিষয়টি একেবারেই অস্বীকার করেছেন। তার দাবি, দূর্গাপুজো আসন্ন। পূজোর সময় যাতে বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোন রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য প্রতিবছর পুজোর আগে থেকেই এই বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়, বিভিন্ন জায়গায় চলে রক্ষণাবেক্ষণের কাজ। তাই অনেক সময় শাটডাউন করা হয়ে থাকে। দুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে দাবি করেছিলেন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না রাজ্য। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায়…
Read More
বদলি করা হল ইডির অফিসারকে

বদলি করা হল ইডির অফিসারকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় অভিযোগ এক ইডি অফিসার একটি বা দুটি নয়, ১৬টি ফাইল ইডি লিপ্স এন্ড বাউন্স কোম্পানির কম্পিউটার থেকে ডাউনলোড। এই পরিস্থিতিতে ওই অফিসারকে গুয়াহাটিতে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ইডি জানয়েছে, ওই ঘটনার পরে একটি বিভাগীয় তদন্ত হয়েছে। তার পরেই সংস্থা ওই অফিসারকে বদলির সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে লিপস অ্যান্ড বাউন্ডসে যখন গোয়েন্দারা টানা তল্লাশি চালাচ্ছিলেন সেই সময় অফিসে উপস্থিত ছিলেন সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। এই চন্দনই ইডি-র গোয়েন্দাদের বিরুদ্ধে সংস্থার একটি…
Read More