পশ্চিমবঙ্গ

আবারও বাড়তে পারে ডিএ

আবারও বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নিজের কর্মীদের জন্য একের পর এক উপহার সাজিয়ে দিয়েছে মোদী সরকার। রিপোর্ট অনুযায়ী, নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ ৪ শতাংশ বৃদ্ধি হতে পারে। আগে ৪২% মহার্ঘ ভাতা পেতেন তারা। বর্তমানে তা বেড়ে হয়েছে ৪৬%। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার ওপর ভিত্তি করে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে মহার্ঘ ভাতা ৫০ শতাংশ বা তার বেশি হতে পারে। আসন্ন লোকসভা নির্বাচন। মনে করা…
Read More
শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় ইডি

শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালি ঘটনার ১৮ দিন পর ফের শাহজাহানের বাড়িতে ইডির অভিযান। সাথে ১২৫ জন কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলল শেখ শাহজাহানের বাড়ি। নেতার বাড়ির তালা ভেঙেই ভেতরে প্রবেশ করেছেন ইডি অফিসারেরা, চলেছে তল্লাশি। তবে এদিনও তল্লাশি অভিযানের আগেই ইডিকে বাধা পেতে হয়। ইডি আসার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্য পুলিশ। পুলিশের তরফে ইডির কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাওয়া হলে প্রথমে মৌখিক ভাবে ইডি জানায় তাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। তবে…
Read More
বড় বদল এলো স্বাস্থ্য সাথী কার্ডের নিয়মে

বড় বদল এলো স্বাস্থ্য সাথী কার্ডের নিয়মে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে স্বাস্থ্য সাথী অন্যতম। এই কার্ডের মাধ্যমে প্রতিবছর একটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে এবার ফের একবার নিয়মের পরিবর্তন ঘটানো হল স্বাস্থ্য সাথী কার্ডে। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এমার্জেন্সি অর্থপেডিকের অপারেশনের ক্ষেত্রে এই নিয়ম আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে রোগীকে ভর্তি করাতে হবে হাসপাতালে। রোগীর দুর্ঘটনা সংক্রান্ত সরকারি নথিও জমা দিতে হবে হাসপাতালে। এই নিয়মগুলি মানলে তবেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে…
Read More
শীত বাড়ছে বঙ্গে

শীত বাড়ছে বঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বিদায় নিয়েছে গরম, আগমন হয়েছে শীতের। আবার কখনও আংশিক মেঘলা কখনও বৃষ্টি। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী এবার রেকর্ড শীত, পড়েছে দক্ষিণে তার ওপর বর্ষণের দাপট। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টিপাত। ওদিকে ঝাড়খণ্ড, তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের উপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা ক্রমেই কলকাতার উপর আসছে। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমস্ত জেলাতেই নেমেছে…
Read More
গাছ মেরে কারাবাস হল গাছের

গাছ মেরে কারাবাস হল গাছের

১০০ বছরের জন্য গাছের কারাবাস। নিজে বিকশিত হতে গিয়ে আশেপাশের ছোট গাছ গুলিকে মেরে ফেলেছে একটি বড় গাছ। আর এই কারণেই শেখ জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ওই বড় গাছটিকে শিকল ও বেরি পরিয়ে গ্রেফতার করলেন।আগামী একশো বছরের জন্য গাছটিকে গ্রেফতার করা হয়েছে। নাগরাকাটা এলাকার একটি বেসরকারি পার্কের ভেতরে বাগান তৈরি করছিলেন ওই ব্যক্তি। নজরে আসে একটি জংলি গাছ নিজে বেড়ে উঠলেও তার আশেপাশে থাকা ছোট গাছগুলি তার জন্য বাড়তে না পেরে মরে যায়। মানুষ যদি মানুষকে খুন করে তবে তার শাস্তি হয় তবে গাছের হবে না কেন। এই চিন্তা মাথায় আসতেই রীতিমতো আনুষ্ঠানিকভাবে গাছটিকে গ্রেফতার করা হয়। শেখ জিয়াউর…
Read More
উঠতে থাকা অভিযোগ ভুল বলে দাবি বিদ্যুৎমন্ত্রীর

উঠতে থাকা অভিযোগ ভুল বলে দাবি বিদ্যুৎমন্ত্রীর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার মাথা খারাপ করা বিদ্যুৎ বিল। গত বছর গ্রীষ্মে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার বহু গ্রাহক বিদ্যুতের বিল নিয়ে অভিযোগ তুলেছিলেন। যারা সিইএসসি-র গ্রাহক তারা মাসের শেষে বিদ্যুৎ বিল হাতে পেয়ে যান। তবে রাজ্যের অধিকাংশ মানুষই রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক। যে কারণে সংস্থার উপর চাপও থাকে অনেক বেশি। প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের অধিকাংশ গ্রাহক তিন মাসের বিল দিতেই বেশি আগ্রহী। যদিও সিংহভাগ গ্রাহকের দাবি, তিন মাসের বিল একসাথে এলে খরচ সামলানো যায়না। অতিরিক্ত বিলের অভিযোগ প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী অরূপ বললেন, ‘এটা…
Read More
চাপের মুখে অনুব্রত মণ্ডল

চাপের মুখে অনুব্রত মণ্ডল

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জোর বিপাকে ‘বীরভূমের বাঘ’! এবার গরু পাচার কাণ্ডে ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল শুরু করতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। ওদিকে এদিন ফের সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা…
Read More
একাধিক বিস্ফোরক তথ্য ইডির হাতে

একাধিক বিস্ফোরক তথ্য ইডির হাতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন বণ্টন দুর্নীতিতে মূল অভিযুক্ত বাকিবুর রহমানের সূত্র ধরেই বিদেশে পৌঁছেছিলেন শংকর আঢ্য দাবি করেছে ইডি। ইডি সূত্রে খবর, দুবাইয়ে নিজের ছেলে শুভ আঢ্যর নামে একটি সংস্থাও খোলেন তিনি। তারপর থেকেই শংকর এবং বাকিবুরের সংস্থায় বিনিয়োগ হয়েছে রেশন দুর্নীতির টাকা। পাশাপাশি ইডির দাবি, এই গোটা কর্মকাণ্ড ঘটেছে বাকিবুরের ইশারাতেই। পরিবর্তে বাকিবুরের ব্যবস্যার লাভের একটা মোটা অংশ নিতেন শংকর। বাকিবুরের ব্যবসায় যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হত তা মূলত শংকরের হাত দিয়েই যেত…
Read More
আবারও চোট পেলেন মুখ্যমন্ত্রী

আবারও চোট পেলেন মুখ্যমন্ত্রী

একের পর এক বিপদ আসছে মুখ্যমন্ত্রীর জীবনে। বর্ধমানের গোদার মাঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। সেই সভা শেষে গাড়ি করে ফেরার সময়ই জিটি রোডে ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন গাড়ির চালক। আর তাতেই কপালে চোট পান মমতা। এদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য গাড়ি সামনে থাকার কারণে তার গাড়ির চালক আচমকা ব্রেক চাপেন। সেই ঝাঁকুনিতেই মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয়, সামান্যই। সুস্থই অবস্থাতেই তিনি কলকাতায় ফিরছেন। প্রসঙ্গত, হেলিকপ্টারে করেই বর্ধমানে সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে ১২টা নাগাদ সভা মুখ্যমন্ত্রীর সভা শুরু হয়। সভা সেরেও আকাশ পথেই ফেরার কথা ছিল মমতার। তবে আচমকাই আবহাওয়া খারাপ হতে…
Read More
পদ্মশ্রী সম্মানে ভূষিত গবেষক তথা পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা

পদ্মশ্রী সম্মানে ভূষিত গবেষক তথা পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা

পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রখ্যাত পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা। পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। শুক্রবারই সেই নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর নাম ঘোষণার পরই উচ্ছ্বসিত একলব্য শর্মা। মূলত হিমালয় ও হিমালয় পাদদেশের পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে গবেষণায় তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একলব্য শর্মার জন্ম কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের সেন্ট আলফানসো স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তারপর উচ্চশিক্ষার জন্য চলে যান বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখান থেকে পিএইচডি করেন তিনি। তারপর নেপালের কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টে ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে ছিলেন৷ তারপর সিকিমের জিবি পান্ট…
Read More